Main Menu

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেলিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেদী হাসান লেলিন জেলা শহরের কাজীপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়ায় অভিযান পরিচালনা করে তাকে (লেলিন) গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজাফফর হোসেন বলেন, এক সংবাদের ভিত্তিতে ছয়বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মেহেদী হাসানের বিরুদ্ধে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় তিনি এজহারনামীয় আসামি। তিনটির মধ্যে দুটি হত্যা ও একটি বিস্ফোরক আইনে মামলা। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা আছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares