March, 2021
সরকার পতনের আশায় বিএনপি ধর্মব্যবসায়ীদের কাঁধে ভর করেছে-মাহবুবুল আলম হানিফ
কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল এখানে ক্ষয়ক্ষতি দেখতে এসেছি। এই ঘটনায় বাংলাদেশ আওয়ামীলীগ মর্মাহত। ঘটনাগুলোকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, এর সাথে বিএনপি, জামাতের যে সম্পৃক্ততা ছিল তা প্রমাণিত। নরেন্দ্রমোদী আগমনে বিরোধীদের উস্কে দিয়েছে বিএনপি। বিএনপির নেতারা সরকার পতনের কথা বলে, তাদের সে সাংগঠনিক সক্ষমতা তো দেখা যায় না। তাই তারা ধর্মব্যবসায়ী হেফাজত-জামাতের কাঁধে ভর করেছে। মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রীকে আমরা বলব; যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে স্বাধীনRead More
হেফাজতে ইসলামের তান্ডবে পুড়ে ছাই হওয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা পরিদর্শন করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধিবৃন্দ
গত রবিবার হেফাজতে ইসলামের ডাকা হরতালে হেফাজত, বিএনপি ও জামাত কমীর্দের নারকীয় তান্ডব ও ধ্বংসলীলায় আগুনে পুড়ে ছাই হওয়া ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন পরিদর্শন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান পরিদর্শনকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী
স্বাধীনতার পরাজিত শত্রুরাই এই ঘটনা ঘটিয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসের পরিমাণ এত বেশি তা কল্পনা করা যাচ্ছে না। প্রতিবারই কিছু হলে সাংস্কৃতিক অঙ্গনে হামলা করা হয় বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ। বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতকর্মীদের ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘১৯৭১ সালে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় সেভাবেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সংস্কৃতি হচ্ছে একটি দেশের বড় শক্তি। সেজন্য তারা বারবার সংস্কৃতির ওপর হামলা চালায়। শিল্প-সংস্কৃতির ওপর যে সব প্রতিষ্ঠান অবদান রাখতে পারে সে সব প্রতিষ্ঠানের ওপর হামলা চালায় তারা। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি সেগুলোRead More
বিজয়নগরে ৫ জনকে জরিমানা প্রদান
বিজয়নগর প্রতিনিধি :বিজয়নগরে মাস্ক পরিধান না করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে জরিমানা প্রদান করা হয়েেেছ । আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট কে,এম ইয়াসির আরাফাত মির্জাপুর মোড়ে অভিযাান চালিয়ে সরকারী স্বাস্থ্য বিধি অমান্য করে করোনার ২য় ধাপে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ধারায় ৫ জনকে মামলা দিয়ে ১১০০ টাকা জরিমানা করা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত বলেন ,প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলবে।
নবীনগরে কোটি টাকার জমির মালিকানা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল,এসিল্যান্ড এর সরেজমিন তদন্ত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ড নবীনগর মৌজার সাবেক ১৩৪ হালে ৯৮নং ৫৬২ ও ১৭৬নং খতিয়ান এস.এ ৭৪৮, ৩১৪নং খতিয়ান, বিএস ২৮৭নং খতিয়ান ও ৫৮০৭নং খারিজা খতিয়ান ভুক্ত জমি যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। এই দেড় কোটি টাকার জমির মালিকানা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। এবিষয়ে জমির বর্তমান মালিক দাবি করে শিপ্রা বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করলে আজ বুধবার(৩১/০৩) বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের নির্দেশক্রমে নামজারি ও জমাখারিজ আপিল মোকদ্দমা নং- ১৬/২০২০ এবং ২৭৪৯/১৯-২০ ভুক্ত ভূমির বিষয়ে সরেজমিনে তদন্তে যান উপজেলা সহকারিRead More
নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার রোডে চৌধুরী ভবনের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। শাখা উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) নাজমা আশরাফী, বীর মুক্তিযোদ্ধা রফিজ মিয়া, সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার, আনসার ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান, আইএফআইসি ব্যাংক জেলা শাখার ম্যানেজার এম.এ কাইয়ুম চৌধুরী, আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজার মো. হাসান প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় আসছে আ.লীগের প্রতিনিধি দল
হেফাজতে ইসলামের হরতালকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির উপ-দফতর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৩১ মার্চ) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়া যাবেন। প্রতিনিধি দলে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ায় যাওয়ার কথা ছিল। তবে স্বপন শারীরিক অসুস্থতার জন্য যাবেন না। হরতালকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা হয়। হরতালের সমর্থকরা বঙ্গবন্ধুর ম্যুরালে আগুন দেয়। সরকারি-বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান, দুটি মন্দির, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, ভূমিRead More
নিখোঁজের ১২ঘন্টা পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার
মোহাম্মদ মাসুদ, সরাইল। নিখোঁজের ১২ঘন্টা পর সোমবার বিকালে ব্রাাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গ থেকে অটোরিকশা চালক লিটন মিয়া (২৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত লিটন মিয়া ব্রাাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মৃত মোজাম মিয়ার ছেলে। নিহতের পরিবারের জানায় , স্ত্রী ও ৩বছরের একমাত্র ছেলেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ মেড্ডা (খালপাড়) এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে বসবাস করে জেলা শহরে ব্যটারী চালিত অটোরিকশা চালাতেন লিটন। রবিবার (২৮মার্চ) বিকাল ৩টায় প্রতিদিনের মত বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজা খোঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরদিন সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালেরRead More
নিউজ রুম সেন্টারে হামলা ও ব্যাপক ভাংচুর
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টি.এ রোড়ে মান্নান ম্যানসনে নিউজ রুম সেন্টারে হামলা ও ব্যাপক ভাংচুর করা হয়েছে। শনিবার সন্ধ্যা ও রবিবার হরতাল চলাকালীন সময়ে দুই দফা নিউজ রুম সেন্টারে ব্যাপক ভাংচুর ও হামলা করা হয়। শনিবার সন্ধ্যায় নিউজ রুম সেন্টারে যমুনা টেলিভিশনে জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম ও বৈশাখি টেলিভিশনে জেলা প্রতিনিধি আল মামুন পেশাগত দায়িত্বপালন করছিলেন। নিউজ রুম সেন্টারকে উদ্দেশ্য করে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এসময় একটি ইট পাটকেল এর ঢিল যমুনা টেলিভিশনে জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলামে পায়ে পড়ে। হামলায় এই অফিসের চেয়ার, টেবিল ও কম্পিউটারসহ ব্যাপকRead More
হেফাজতের তান্ডবে জেলা পুলিশের ক্ষয়ক্ষতির পরিমা্ন কয়েক কোটি টাকা
গত ২৬ ও ২৮ মার্চ হেফাজতের চালানো তান্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় যেসব ক্ষয়ক্ষতি হয়, তার মধ্যে জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা রয়েছে। আত্বপক্ষ সমর্থন করে রক্ষা পেয়েছিল সদর থানা পুলিশ। জেলা পুলিশের পাঠানো ক্ষয়ক্ষতির তথ্য নিন্মরুপ। ২৬/০৩/২০২১খ্রিঃ । প্রতিষ্ঠানের নাম ও ক্ষয়-ক্ষতির পরিমান : পুলিশ অফিস (পুলিশ সুপারের কার্যালয়) ১। পুলিশ সুপারের কার্যালয় অফিস কক্ষের ৪৩টি জানালার গ্লাস ভাংচুর। প্রতিটি জানালা ৫৪×৪২ ইঞ্চি। ২। অফিস প্রবেশ পথের কলাপসিবল গেইট এর ক্ষতি সাধন। ৩। কন্ট্রোল রুমের ৪৫ ইঞ্চি সিসি ক্যামেরা মনিটর ভাংচুর। ৪। কন্ট্রোল রুমের দেয়াল ঘড়ি ভাংচুর। ৫। কন্ট্রোল রুমের টেবিল গ্লাস ভাংচুর।Read More



















