Main Menu

May, 2018

 

ছিনতাইকারী বানরের হাতে লক্ষ টাকা; বিপাকে পুলিশ

আগ্রার ব্যবসায়ী বিজয় বানসাল মেয়েকে নিয়ে সবে ব্যাঙ্কে ঢুকতে যাচ্ছিলেন। মেয়ের হাতে ছিল একটা পলিথিন ব্যাগ, তার ভেতরে প্রায় দু’লক্ষ টাকা। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই মেয়ের হাত থেকে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড় দিল চোর। কয়েক সেকেন্ডের বিহ্বলতা কাটিয়ে উঠে বাবা ও মেয়ে তাড়া করলেন চোরকে। চেঁচামেচিতে ততক্ষণে বেরিয়ে এসেছেন ব্যাঙ্কের নিরাপত্তা কর্মীরাও। কিন্তু চোর ততক্ষণে টাকার ব্যাগ নিয়ে ওপরের তলায় পৌঁছে গেছে। তাকে তাড়া করা হচ্ছে বুঝে সে ব্যাগটি ছিঁড়ে ফেলে অনেকগুলো নোট ছড়িয়ে ছিটিয়ে দিল। মি. বানসাল একতলায় নেমে এসে সেগুলো কুড়িয়ে নিয়ে গুনে দেখলেন প্রায় ৬০.০০০Read More


নবীনগরে কবস্থানের উপর দিয়ে রাস্তা তৈরি নিয়ে উত্তেজনা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কণিকাড়া গ্রামে দুইশ বছরের পুরনো কবরস্থানের ওপর দিয়ে রাস্তা তৈরির উদ্যোগ নেয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে এলাকার শত-শত মানুষের স্বাক্ষরসহ কবরস্থানের ওপর দিয়ে রাস্তা না করার দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে লিখিত আবেদন দিয়েছেন স্থানীয়রা। এলাকার বর্তমান ও সাবেক ইউপি সদস্য,মুক্তিযোদ্ধা কমান্ডারসহ নানা শ্রেণি-পেশার এক হাজার ১৬০ জন মানুষ কবরস্থানটি রক্ষার জন্য লিখিত আবেদনে স্বাক্ষর করেছেন। লিখিত আবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে নবীনগর-শিবপুর-রাধিকা সড়কটি নবীনগর উপজেলার কনিকাড়া এলাকায় দুইশ বছরের পুরনো কবরস্থানের ওপরRead More


নাসিরনগর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট

শেখ হাসিনার সরকার তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে – এমপি ফরহাদ হোসেন সংগ্রাম

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে॥ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে সচেতন করতে হবে। তাই ক্ষুধা দারিদ্রমুক্ত আধুনিক বাংলাশে বির্নিমাণে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বিকল্প নেই। আজ বৃহস্পতিবার উম্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি এ কথা বলেন। সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে ইউপি সচিব মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মনির হোসেন ভুইয়া,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিকRead More


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকীতে জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৭তম শাহাদাৎ বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গত ৩০ মে, বুধবার শহরের ফুলবাড়িয়াস্থ কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন জহিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অভিভাবক, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ্ব এডঃ হারুন আল রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদRead More


নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তোফাজ্জল(২২)নামে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় এলাকায় প্রভাব বিস্তার ও ইউপি নির্বাচনের বিরোধ নিয়ে গত বেশ কিছুদিন ধরে জিলু মেম্বার ও ছফিল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। ইতিমধ্যে দু’গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে একাধিক পাল্টাপাল্টি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার ৩১ মে বিকাল ৩ টার জিলু মেম্বারের বাড়ির পাশে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের বাকবিতণ্ডা হয়। পরে তাদের সমর্থকদের মধ্য দেশিয়Read More


সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর দোয়া ও ইফতার মাহফিল

সরকারি কর্মচারীদের জন্য আমার দরজা সবসময় খোলা …………………… জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। সংগঠনের জেলা সভাপতি এ.এইচ.এম আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম,পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ও সমন্বয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ডা. মোঃ আবু সাঈদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এড, মাহবুবুল আলম খোকন।Read More


আশুগঞ্জে ডাঃ ফাইজুর রহমানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥  রোযা আমারই জন্যই এবং আমি নিজেই এর প্রতিদান দবি। -আল-হাদিস এর বানীকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফাইজুর রহমান ফয়েজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বুধবার বিকেলে স্থানীয় আর.জে. টাওয়ারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহ্মণবাড়িয়া-২-আসনের মাননীয় সংসদ সদস্য এড্যাঃ জিয়াউল হক মৃধা। এসময় ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজের সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনিছুর রহমান, আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলাRead More


উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হীরার উদ্যোগ

আশুগঞ্জে দুই দিনের চেষ্টায় অবশেষে অপসারণ হলো বাগারের দেড় শতাধিক মেট্রিকটন ময়লা॥

নিজস্ব প্রতিবেদক॥  অবশেষে টানা দুই দিনের চেষ্টায় অপসারণ হলো আশুগঞ্জ শহরে প্রবেশের জন্য প্রধান সড়ক শরিয়তনগর চত্বরে সড়কের পাশ্বেই ময়লার বাগারের স্তুুপ। উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হীরার উদ্যোগের ফলে মঙ্গলবার ও বুধবার বেকো দিয়ে টানা দুই দিনের চেষ্টায় এ ময়লার স্তুপ অপসারন করা হয়। দুই দিনে প্রায় দেড়শতাধিক মেট্রিকটন আবর্জনা অপসারন করে মেঘনা নদীর রেলসেতুর পাশে নিয়ে ডাম্পিং করে রাখা হয়। এবং এ স্থানে কেউ ময়লা ফেললে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জড়িমানা করার ঘোষনা দিয়েছেন ইউএনও। এর আগে তিনি সোমবার দুপুরে পরির্দশন শেষে তিনি অপসারনের সিদ্ধান্ত নেন। জানা গেছে,Read More


আখাউড়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে হেলপার নিহত

সাদ্দাম হোসাইন::  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক হেলপার নিহত হয়েছেন। তার নাম সবুজ মিয়া, বয়স (২৯)বছর। গতকাল বুধবার (২৯ মে) বিকেলে ৫টার দিকে আখাউড়া-চান্দুরা সড়কের আখাউড়া পৌরসভার দুর্গাপুর চন্ডিমুড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমীন জানান, আজ বিকাল ৫টায় দুর্গাপুর গ্রামের ছগির আহমেদের এ. ছগীর নামের ইট বহনকারী একটি অবৈধ ট্রাক্টর দ্রুত বেপরোয়া আখাউড়ার দিকে আসছিল। হঠাৎ এই অবৈধ গাড়ির হেলপার সবুজ মিয়া (৩০) নিজেকে সামলাতে না পেরে গাড়ি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে যায়। মাথায় রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেইRead More


আখাউড়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

সাদ্দাম হোসাইন:: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আখাউড়া এস.এম.ই/কৃষি শাখার উদ্যোগে সিয়াম, তাকওয়া ও সাদকাহ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছ । গতকাল মঙ্গলবার (২৯ মে) ইসলামী ব্যাংক আখাউড়ায় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আখাউড়া শাখার ব্যবস্থাপক মো: আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলাম ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখা প্রধান এইচ টি এম শামসুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবুল, বিশিষ্ঠ আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী, আখাউড়া উপজেলারRead More


This site is protected by wp-copyrightpro.com