Main Menu

আখাউড়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে হেলপার নিহত

[Web-Dorado_Zoom]


সাদ্দাম হোসাইন::  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক হেলপার নিহত হয়েছেন। তার নাম সবুজ মিয়া, বয়স (২৯)বছর। গতকাল বুধবার (২৯ মে) বিকেলে ৫টার দিকে আখাউড়া-চান্দুরা সড়কের আখাউড়া পৌরসভার দুর্গাপুর চন্ডিমুড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমীন জানান, আজ বিকাল ৫টায় দুর্গাপুর গ্রামের
ছগির আহমেদের এ. ছগীর নামের ইট বহনকারী একটি অবৈধ ট্রাক্টর দ্রুত বেপরোয়া আখাউড়ার দিকে আসছিল। হঠাৎ এই অবৈধ গাড়ির হেলপার সবুজ মিয়া (৩০) নিজেকে সামলাতে না পেরে গাড়ি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে যায়। মাথায় রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সবুজ মৃত্যু বরণ করে। নিহত সবুজ মিয়া আখাউড়া করুয়াতলী গ্রামের দুলাল মিয়ার পুত্র। দুর্ঘটনার পর গাড়ি চালক ডালিম পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনগণ সগির আহমেদের অবৈধ ট্রাক্টরটি আটক করেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares