January, 2024
সেন্দায় লাগেজে তরুণীর পা-মাথা বিহীন মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় মাথা ও পা বিহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের নোয়াহাঁটি এলাকায় একটি লাগেজ থেকে ওই নারীর খন্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যারে সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি পুকুরের পাড় থেকে অজ্ঞাত ওই নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ ঘটনার তদন্ত চলছে। তিনি আরওRead More
নবীনগরে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে রেহেনা বেগম (১৫) নামে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। রেহেনা ওই এলাকার আলী হোসেনের মেয়ে। রেহেনার বোন নুরজাহান জানান, তার বাবা মা ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসার জন্য গেলে সে বাড়িতে একা একটি ঘরে যেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে অত্যন্ত ভালো মেয়ে ছিল, কি কারনে এমনটি করেছে আমরা বুঝতে পারছি না। এ বিষয়ে নবীনগর থানার সাব ইন্সপেক্টর আবুল কাশেম জানান, উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশেরRead More
কসবায় কার্ডধারীদের মাঝে ন্যায্যমুল্যে টিসিবি’র পণ্য বিক্রয়
রুবেল আহমেদ ॥ কসবায় ৬শ ৫৪ জন কার্ডধারীর মাঝে ন্যায্যমুল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে উপজেলা কম্পাউন্ডে বিআরডিবি কার্যালয়ের সামনে পৌর এলাকার নিন্মআয়ের কার্ডধারীর মাঝে এসব পণ্য বিক্রয় করা হয়। মেসার্স আবু কাওসার এন্টারপ্রাইজের পক্ষ থেকে টিসিবি পন্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা মোঃ শরিফুর রহমান, কসবা পৌরসভার প্যানেল মেয়র আবু জাহের, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ রঙ্গু মিয়া, কাউন্সিলর মোঃ ফোরকান উদ্দিন, মহিলা কাউন্সিলর লুৎফুন্নাহার রীনা, টিসিবি ডিলার মোঃ আবু কাওসারসহ অন্যান্যরা। উপজেলা প্রশাসনেরRead More
নবীনগরে চলন্ত অটোরিক্সায় গলায় ওড়না পেঁচিয়ে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে চলন্ত অটোরিক্সায় গলায় উড়না পেঁচিয়ে সায়মা আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর আনুমানিক দেরটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। সে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে ও শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্কুলের সহপাঠিরা জানান, স্কুলের দুপুরের মধ্যাহ্ন বিরোতির সময় সায়মা ও তার সহপাঠিরা ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে বাড়ি ফেরার পথে অটোরিক্সার মোটরে উড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এসময় স্থানিয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর ইউনিয়ন স্বাস্থ্যRead More
আখাউড়ায় দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আখাউড়ায় দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালের দিকে পৌরসভার বড় বাজার ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলো—পৌরসভার বড় বাজার এলাকার ভারাটিয়া সাগর মিয়ার মেয়ে সুফিয়া আক্তার (১৬) ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার ইউনুস মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৭)। তাদের পরিবার সূত্রে জানা গেছে, দুই কিশোরী পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোহাম্মদ জহির মিয়া মৃত্যু ঘোষণা করেন। এই চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তাদেরRead More
‘রমজানে দ্রব্যমূল্য নিয়ে খেলাধুলা করলে কেউ রেহাই পাবে না’
রমজানে দ্রব্যমূল্য নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ে খেলাধূলা না করার অনুরোধ করবো। খেলাধুলা করলে কেউ রেহাই পাবেন না। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বিএনপি বহু চেষ্টা করেও নির্বাচন বন্ধ করতে পারেনি। স্বতন্ত্র প্রার্থীরাও বলেছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। শান্তিপূর্ণভাবে যে কোনো মিছিল, মিটিং করলে কোনো আপত্তি নাই। যদি অশান্ত হন, আগুন সন্ত্রাসRead More
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করে বিএনপি-জামায়াত: আইনমন্ত্রী
যেকোনো ছোটখাটো ব্যাপার নিয়ে বিএনপি-জামায়াত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে টানা তিনবারের সংসদ সদস্য এবং একইসঙ্গে টানা তিনবার আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আনিসুল হককে এ গণসংবর্ধনা দেওয়া হয়। আইনমন্ত্রী বলেন, ‘দেশে ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয়নি। সারা বিশ্বের নেতাদের সঙ্গে যোগসাজশ করে বিএনপি-জামায়াত একটা ষড়যন্ত্র করতে চাচ্ছিল। প্রত্যেকবার যখন আমরা জনগণের ভোটের নির্বাচনRead More
৩ ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক দোকান দখল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৩ ছেলের বিরুদ্ধে মামলা দিয়েছেন এক মা। সম্প্রতি সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন ওই মা। সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের হোয়াজের বাড়ির মৃত আবদুল হাইয়ের স্ত্রী আমেনা খাতুন তার এ মামলায় আপন ৩ ছেলে আবুল খায়ের(৫২), মো. ইমরান হোসেন (৪৫) ও মোশারফ হোসেন (৪০) ছাড়াও তাদের ভাড়াটিয়া নাটাই গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে মিজানুর রহমানকে (৪০) আসামি করেছেন। এজাহারে বলা হয়, বাদী আমেনা খাতুন আমৃত্যু বটতলী বাজারের ৮টি দোকানের ভাড়া ভোগদখল করবেন এই শর্তে তার স্বামী আবদুল হাইRead More
ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তমন্ত্রীকে সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে সংবর্ধনা দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বেলা ৩টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওRead More
রাজউক কর্মকর্তাদের প্রশংসায় মন্ত্রী সচিবের বিরক্তি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্মকর্তাদের অতিরিক্ত প্রশংসামূলক বক্তব্য দেয়ায় বিরক্তি প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সচিব কাজী ওয়াছি উদ্দিন। গতকাল রাজউক ভবনে এক অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের বক্তব্যে মন্ত্রী ও সচিবকে নিয়ে অতিরিক্ত প্রশংসা করে বক্তব্য রাখেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন তারা। জনভোগান্তি এড়াতে আইন অনুযায়ী কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন মন্ত্রী। কারও টেবিলে অহেতুক যেন কোনো ফাইল পড়ে না থাকে, সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেন তিনি। মোকতাদির চৌধুরী তার বক্তব্যের শুরুতেই কর্মকর্তারা অতিরিক্তRead More



















