Main Menu

June, 2025

 

বাঁচতে চায় কিডনী রোগে আক্রান্ত ইয়াছিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াছিন মিয়া (২৬) নামে এক অসুস্থ কিডনী রোগীর পাশে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়ে দিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক সংগঠন। সোমবার বিকেলে উপজেলার আকছিনা গ্রামের অসুস্থ ইয়াছিন মিয়ার বাড়িতে এই সহায়তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহায়তা অনুষ্ঠানে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভ’ইয়া এলমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ তসলিম মিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ কেফায়েত উল্লাহ, ছাত্রদল নেতা আশিক মাহমুদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেনRead More


নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

নবীনগরে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় শিশুর লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। সোমবার (৩০ জুন) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়ন থোল্লাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে পুকুরে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। এরপর নবীনগর থানার একটি টিম এসে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক সাত বছর হবে বলে ধারণা করা হচ্ছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদরRead More


আখাউড়ায় পুকুর ভরাট করায় লাখ টাকা জরিমানা

আখাউড়ায় পুকুর ভরাটের দায়ে মো. বসির মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯জুন) দুপুরে পুকুর ভরাটের বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলার ধরখার এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। এ সময় পুকুর ভরাটের সত্যতা পাওয়া গেলে মো. বসির মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(৮) ধারা অনুযায়ী বসির মিয়া নামের ওই ব্যক্তিকে ১Read More


‘কমপ্লিট শাটডাউনে’ বন্ধ আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কর্মবিরতি চলছে। যার প্রভাব পড়েছে দেশের অন্যতম রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে। রবিবার (২৯ জুন) সকাল থেকে আখাউড়া বন্দরে বন্ধ রয়েছে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, রাজস্ব কর্মকর্তারা কমপ্লিট শাটডাউনের বিষয়ে আগেই ব্যবসায়ীদের অবগত করেছিলেন। এ কারণে এই বন্দর দিয়ে পণ্য রপ্তানির জন্য কোনো মালামাল আনেননি ব্যবসায়ীরা। অচল অবস্থার কারণে সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ক্ষতির মুখে পড়েছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীরRead More


আখাউড়ায় শুল্ক ফাঁকির অভিযোগে, ভারতীয় নাগরিকের কাছ থেকে শাড়ি-থ্রি-পিস জব্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুল্ক ফাঁকির অভিযোগে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্ধ করেছে বিজিবি। শনিবার সকালে স্থলবন্দর সংলগ্ন বিজিবি কোম্পানী সদরের জওয়ানরা তানভীর আহমেদ নামে ভারতীয় ওই নাগরিকের সঙ্গে থাকা কাপড়ের যথাযথ শুল্প রশিদ না থাকায় ৪৩ পিস শাড়ি ও ৮৪ পিস থ্রি-পিস জব্দ করে। জানা গেছে, বন্দর সংশ্লিষ্ট একটি লাগেজ পার্টি দীর্ঘ দিন ধরে ভারতীয় নাগরিকদের মাধ্যমে ভারত থেকে বিপুল পরিমাণ কাপড়, কসমেটিক্সসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে নিয়ে আসে। পরে কৌশলে ওই পণ্যের কাষ্টম্স শুল্ক ফাঁকি দিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমার শুল্কRead More


কসবায় কৃষি বীজ সংরক্ষণাগার ভেঙে দোকান নির্মাণের চেষ্টা!

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলি পাত্তাইসার বাজারে সরকারি কৃষি বীজ সংরক্ষণাগারে ভাঙচুর চালিয়ে দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে শামসুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুল আলম কৃষি বীজ সংরক্ষণাগারের সরকারি ভবনের একটি অংশ ভেঙে সেখানে দোকান স্থাপন করতে উদ্যোগ নেন। এতে এলাকাবাসীসহ খাড়েরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বাধা প্রদান করেন। শামসুল আলম এ সময় দাবি করেন, তিনি সরকারি অনুমতি নিয়েই এ কাজ করছেন। ঘটনার খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কসবা উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শামসুল আলমRead More


কমপ্লিট শাটডাউনে’ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গেল ২৬ পণ্যবাহী ট্রাক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এ অবস্থার মধ্যেই আজ শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল আটা ও মাছের ২৬টি ট্রাক। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ২৬টি ট্রাকের কাগজপত্র আগের দিন স্বাক্ষর করা হয়েছিল। আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরার আগরতলায় গেল আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ২৩টি ট্রাকে করে ৯২ মেট্রিক টন মাছ এবং তিনটি ট্রাকে করে ৬৬ মেট্রিক টন আটা। এছাড়া দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার হয়েছে। আজ বিকেল পর্যন্ত এ পথে প্রায় দুই শতাধিক যাত্রী আসা যাওয়া করেছে। সরেজমিনে স্থলবন্দরে দেখা যায়, কর্মচাঞ্চল্য নেইRead More


অপহরণের ৫ দিন পর মাদ্রাসাছাত্র উদ্ধার, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত হওয়া ফজলুল করিম (২০) নামে এক মাদরাসা ছাত্রকে পাঁচদিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুক্তিপণের দুই কোটি টাকা দাবিকারী মূল অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়কে (২৬) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নারায়ণগঞ্জ থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। আর শুক্রবার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়। উদ্ধার হওয়া ফজলুল করিম নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মোহল্লা গ্রামের এম.এ কাইয়ুম মিয়ার ছেলে। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজনগরের মলাই ঢালীর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করেন। গ্রেফতারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিড়ালের কামড়ে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিড়ালের কামড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার বরিশল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- একই গ্রামের বাসিন্দা সাবিকুন্নাহার (৩০), রামীম ভূইয়া (১০) ও খাদিজা (৫)। ঘটনার পর তারা পার্শ্ববর্তী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়েছেন। বিড়ালের কামড়ে তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল মাওয়া। তিনি জানান, বিকেল পাঁচটার দিকে বিড়ালের কামড়ে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।


নাসিরনগরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। বুধবার (২৫ জুন) সকালে উপজেলা সদরের একটি মৎস্য আড়তে পরিচালিত অভিযানে প্রায় ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয় এবং এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আসামি কংশ দাস নামের এক আড়তদারকে “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০” এর অধীনে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন। স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী পিরানহা ও বিষাক্তRead More


This site is protected by wp-copyrightpro.com