Main Menu

June, 2025

 

দুই ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তাঁরা দলের মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তাঁরা একাধিক হত্যা মামলার আসামি হয়ে আত্মগোপনে আছেন। দায়িত্ব থেকে অপসারিত দুজন হলেন শাহজাদাপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগম এবং শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি খাইরুল হুদা চৌধুরী। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা সাড়ে ১০ মাস ধরে এই দুই ইউপির চেয়ারম্যান নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় দুই চাল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার জেলার আনন্দবাজার এলাকার বিভিন্ন চালের পাইকারি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনন্দ বাজারের মেসার্স শামীম ট্রেডার্স ও মোশারফ ট্রেডার্স চালের মূল্য অস্বাভাবিক হারে বাড়িয়ে বিক্রি এবং মজুদের স্বপক্ষে সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। তাছাড়া দোকানগুলোতে চাল কতদিন ধরে মজুদ রয়েছে, সে সম্পর্কেও তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেনি। এ ধরনের অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শামীম ট্রেডার্সকে ৩০ হাজারRead More


দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মামু আরিফকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহ্বায়ক মোঃ আরিফ নূরুল আমীন (মামু আরিফ) কে বহিষ্কার করা হয়েছে। বুধবার স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মোল্লা সালা উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বুধবার পত্র স্বাক্ষরিত হলেও তা বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো হয়। তবে পত্রে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা সুষ্পষ্ট করা হয়নি। প্রেস বিজ্ঞপ্তিটি হুবুহু তুলে ধরা হল, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযোগ থাকায় গত ২৩/০৬/২০২৫ইং তারিখে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জবাব চাওয়া হলেওRead More


নবীনগরে ভাতিজার দায়ের কুপে চাচার হাতের কব্জি কর্তন

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে ভাতিজার দায়ের কুপে রফিকুল ইসলাম নামে এক চাচার বাম হাতের কব্জি কেটে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন চড়িলাম গ্রামে এই ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন৷ স্থানীয় সূত্রে জানাযায়, রফিকুল ইসলাম ও তার আপন ভাই দুধন মিয়ার সাথে জমির মাটি কাটার হিসাব নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের দুই ভাইয়ের মধ্যে পূর্বের বিরোধ নিয়ে তর্কবিতর্ক হয়, তর্কবিতর্কের এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ তার চাচা রফিকুল ইসলাম এর উপর হামলা করেন৷ এ সময়Read More


নবীনগরে পুলিশের এএসআইয়ের অত্যাচারের বিরুদ্ধে নিজের গ্রামে মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে পুলিশের এএসআই মলাই মিয়ার বিরুদ্ধে নিজের গ্রামবাসীরা মানববন্ধন করেন। বৃহস্পতিবার সকালে বাঘাউড়া ঈদগাহের মাঠ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।অভিযুক্ত এএস আই মলাই মিয়া বাঘাউড়া গ্রামের আমীর আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত রয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ এএস আই মলাই গ্রামের বিশৃঙ্খলা সৃষ্টির মূল হোতা। তাদের অভিযোগ মলাই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতেন। তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাব খাটিয়ে গ্রামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। ছুটিতে গ্রামের বাড়িতে এসে বিভিন্ন দলীয় কোন্দলের জন্য ইন্দোন যোগাতেন। ভিন্ন মতের লোকজনদের ওপরRead More


আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন গ্রেপ্তার

আখাউড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে পৌরশহরের সড়কবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদাত হোসেন পৌর এলাকার মসজিদপাড়ার বাসিন্দা এবং আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। আখাউড়া থানার এসআই মো. জয়নাল আবেদীন জানান, গ্রেপ্তার শাহাদাত বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


নদীতে গোসলে নেমে দুই নৌকার চাপায় কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নৌকার ধাক্কায় লামিম খান (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ‎নিহত লামিম খান নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের দক্ষিণপাড়া খাঁ বাড়ির হানিফ খাঁ (মিয়া)-এর একমাত্র ছেলে। ‎প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে লামিম খান তার বন্ধুদের সঙ্গে নবীনগরের খাদ্যগুদাম ঘাটসংলগ্ন তিতাস নদীতে গোসল করতে নামে। এ সময় দুটি বালুবাহী নৌকার মাঝখানে পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়। ‎স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎লামিমের মৃত্যুতেRead More


আশুগঞ্জে গাছের ফুল ছেঁড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

আশুগঞ্জ উপজেলায় ফুল ছেঁড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয়। আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১০-১২ দিন আগে মহাজন বাড়ি ও সরকারবাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়েছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। গতকাল বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পক্ষের ছেলেদের মধ্যে ফুটবল খেলা চলছিল। ওই সময় স্থানীয় মহাজন বাড়ির একটিRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষাবিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি তুলে দেন জেলার কৃতি শিক্ষার্থীরা। একই সঙ্গে এর অনুলিপি প্রধান উপদেষ্টা ও অর্থ-পরিকল্পনা উপদেষ্টার কাছেও পাঠানো হয়। স্মারকলিপিতে বলা হয়- ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হলেও স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখানে সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়নি। আরও বলা হয়- প্রায় ৩৪ লাখ জনসংখ্যার এই জেলায় রয়েছে গ্যাসক্ষেত্র, বিদ্যুৎ কেন্দ্র, সারকারখানা, নদীবন্দর, স্থলবন্দর এবং কৃষিপ্রধান অর্থনীতি। সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপিতRead More


কসবায় ১১৮ কেজি গাঁজা ও ২০ বোতল ইস্কপসহ গ্রেফতার ৪

কসবায় ২০ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ ও ১১৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্বপাড়া এবং সোমবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন: কুমিল্লা জেলার দেবিদ্বার পৌর এলাকার সুমন (২৮), কসবা উপজেলার সাগরতলা গ্রামের বাবুল মিয়া (৪৫), তার স্ত্রী লুৎফা বেগম (৩৪) এবং বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামের মনির হোসেন প্রকাশ রাসেল (২৩)। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসে ১১৬ কেজি গাঁজা পাচারের সময় মাদক কারবারি উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুরRead More


This site is protected by wp-copyrightpro.com