October, 2021
টিএলসিসি’র সভায় পৌর মেয়র নায়ার কবির
পৌর এলাকার উন্নয়নে টিএলসিসি’র সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর ত্রৈমাসিক সভা রোববার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে ও পৌর সচিব মোঃ সামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টিএলসিসি’র সদস্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউসার, টিএলসিসি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ্, সাবেক কাউন্সিলর সুভাষ দাস, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন, পৌর কাউন্সিলরRead More
কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের কো-চেয়ারম্যান সাজিদুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুছিয়ার শায়খুল হাদিস ও দারুল আরক্বাম আল-ইসলামিয়া এর মহাপরিচালক আল্লামা শায়খ সাজিদুর রহমান দা.বা. কওমী মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও কওমী মাদরাসাসমূহের সর্বোচ্চ বোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কাওমিয়্যাহ এর কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার (৩১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, শনিবার এ বিষয়ে ঢাকাস্থ বেফাক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কাওমিয়্যাহ’র চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। এতে উপস্থিত ছিলেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মুফতী মনসুরুল হক, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী,Read More
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন : বুঝিয়ে দেয়ার আগেই দরজায় বাঁক-ফাঁকফোকর
কাজ শেষ হওয়ার আগেই বেঁকে গেছে দরজা। ফাঁকফোকর সৃষ্টি হয়েছে। প্লাটফরম ঢালাইয়ের কাজও নিম্নমানের। বড়কথা হচ্ছে- এসব কাজের কোনো তদারকি নেই। কাজ তদারকির দায়িত্বে যে কর্মকর্তা তার দেখা যেমন মিলে না, তেমনি ঠিকাদারেরও। গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের এমন কাজ নিয়ে চাপা ক্ষোভ জমা হয়েছে স্টেশনের কর্মচারীদের মধ্যেই। এদিকে ৬ মাসের বেশি সময় ধরে অচল ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। যাত্রা বিরতি নেই অধিকাংশ ট্রেনের। যাত্রীদের ভোগান্তি চরমে। জেলা সদরের যাত্রীদের ৩০-৪০ কিলোমিটার দূরে আশুগঞ্জ বা আখাউড়া রেলস্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। স্টেশনের এই অবস্থায় মাসে কোটি টাকা লোকশান হচ্ছে সরকারের। সরজমিনে জানা যায়,Read More
আসন্ন ১১ নং সুলতানপুর ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছায়েদুর রহমানের শোডাউন
আসন্ন ১১ নং সুলতানপুর ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ মোঃ ছায়েদুর রহমানের নির্বাচনী শোডাউন করা হয়েছে। শনিবার বিকেলে মহিউদ্দিননগর থেকে শোডাউনটি শুরু হয়ে টাঙ্গারপাড়, টানচর, মনাইবাড়ি ঘুরে আবার মহিউদ্দিননগরে এসে শেষ হয়। এসময় তিনি এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শেখ ছায়েদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহরের যে পরিকল্পনা ও তার গৃহীত সকল কার্যক্রমের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে আমি কাজ করতে চাই। আমি সকলের সেবা করতে চাই। আশা করছি আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। এ সময় তিনি সকলেরRead More
মেঘনায় স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে নিহত ২
বাঞ্ছারামপুর উপজেলায় যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে জুয়েল (৩৫) ও ফরিদ মিয়া (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচাকান্দি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ফরিদ নরসিংদী জেলা সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে। বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, স্পিডবোটটি ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে আসছিল। পথিমধ্যে একটি স্টিলের খালি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত জুয়েল ও ফরিদকে হাসপাতালে নেওয়ারRead More
কসবা পৌরসভার নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছয় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
আগামী দুই নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নির্বাচন। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আজ শনিবার ছয় কাউন্সিলর প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত। বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খান পৌর এলাকায় পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খান বলেন, বিকেলে পৌর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শনকালে বিভিন্ন স্থানে দেয়ালে পোষ্টার লাগানো, প্রার্থীদের পক্ষে গান বাজিয়ে মাইকিং, বড় করে নির্বাচনী অফিস তৈরী করার অপরাধে ৬ কাউন্সিলর প্রার্থীকে নির্বাচন আচরণ বিধিমালা-২০১৫ লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানাRead More
আরিয়ান খান: শাহরুখ খানের ছেলে আরিয়ান চার সপ্তাহ পর কারাগার থেকে ছাড়া পেলেন
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান চার সপ্তাহ পর মুম্বাইয়ের আর্থার রোড কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। একটি ক্রুজ শিপে পার্টি থেকে মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তির সময় কারাগারের বাইরে গণমাধ্যমের প্রতিনিধিরা ভিড় করে ছিলেন। সেই সঙ্গে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল পুলিশ। তবে কারাগার থেকে বেরিয়েই দ্রুত একটি গাড়িতে উঠে পড়েন আরিয়ান খান এবং সেখান থেকে চলে যান। তিনদিন ধরে শুনানি শেষে গত বৃহস্পতিবার আরিয়ান খানের জামিন মঞ্জুর করে বোম্বে হাইকোর্ট। তবে জামিনের কাগজপত্র না পাওয়ায় তাকে আরও একদিন অতিরিক্ত কারাগারে কাটাতে হয়। জামিনের ক্ষেত্রে তাকে ১৪টি শর্তRead More
সরাইলে সংবাদ সম্মেলনে ঘোষণা-
‘যুবদলের অবৈধ কমিটিকে সদরে ওঠতে দেয়া হবে না’
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ফেসবুকে প্রচারিত সরাইল উপজেলা যুবদলের অবৈধ আংশিক কমিটি বাতিলের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে যুবদলের একাংশের নেতারা। আজ সনিবার দুপুরে সরাইল প্রেসক্লাবে নিজেকে যুবদলের বৈধ সভাপতি দাবী করে নাজমুল আলম খন্দকার মুন্না তার লিখিত বক্তব্যে এই কথা গুলো বলেন। মুন্না বলেন, গত ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ৩ সদস্যের সরাইল উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠনতন্ত্র পরিপন্থী। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ অনেক আগেই ইউনিয়ন কমিটির মতামতের ভিত্তিতে জেলা যুবদলের সভাপতি সম্পাদক নাজমুল আলম খন্দকার মুন্নাকে আহবায়ক ও সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বলকে সদস্য সচিবRead More
সরাইল মনোনয়ন পত্র জমা দিলেন জিয়াউর রহমান
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুন্টা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে মনোনয়ন পত্র জমা করেন মো. জিয়াউর রহমান। আজ দুপুরে সরাইল নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা কালে এলাকার তিন শতাধিক হিন্দু মুসলিম কে সঙ্গে নিয়ে আসেন তিনি। এলাকাবাসী বলেন আমরা এবার জিয়াউর রহমাকে চুন্টা ইউনিয়নের ইপি সদস্য হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করিব। আমরা বিশ্বাস করি জিয়াউর রহমান মেম্বার হলে এলাকার উন্নয়নে হবে। আসন্ন ইউপি নির্বাচনে দলমত-নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা মেম্বর হিসেবে দেখতে চাই। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নে মো. জিয়াউর রহমানকে এলাকাবাসীর সুযোগ দেওয়াRead More
সরাইল বিটঘর গণহত্যা দিবস
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ রোববার ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক সেনারা তাদের এদেশীয় কয়েকজন রাজাকারের সহায়তায় ৮০ জনকে হত্যা করে। দিবসটি টিঘর গণহত্যা নামে পরিচিত। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বিটঘর গ্রামের মানুষ মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করতেন। এখান থেকেই মুক্তিযোদ্ধারা পাকিস্থানি সেনা ও তাদের এদেশীয় দোসরদের ওপর গেরিলা আক্রমণ করতেন। ৩০ অক্টোবর দুপুরে বিটঘর গ্রামের পাশর্^বর্তী বেড়তলা গ্রামে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি সেনা ও রাজাকারদের সম্মুখ যুদ্ধ হয়। ওই দিন পাকিস্থানি এক সেনাসদস্যকে গ্রামবাসী বল্লম দিয়ে আঘাত করেRead More



















