Main Menu

August, 2017

 

সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অ. দা.) মো: ইকবাল হোসেন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ বৃহস্পতিবার(৩১আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সরাইল উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা করেন তিনি। সার্বিক আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে ইউএনও মো: ইকবাল হোসেন সরাইলের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের ভারপপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী মাস্টার(নির্বাহী সম্পাদক, পরগণা). সাধারণ সম্পাদক মো: বদর উদ্দিন বদু(প্রথম আলো),Read More


আশুগঞ্জে ফিলিং স্টেশনের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় মামলা

আশুগঞ্জে নির্মাণাধীন সায়েরা ফিলিং স্টেশনের ছাদ ধসে চার নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিক মো. জালাল উদ্দিন ও তার ছেলে অপুকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার রাতে মামলাটি করেন নিহত মো. নাজমুলের(২০) ভাই জিয়াউদ্দিন।তার বাড়ি আশুগঞ্জের যাত্রাপুরে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণেই ছাদ ধসের ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই মামলার আসামিরা পলাতক। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ঘটনার পরপরই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহনূর আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলাRead More


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর আট দিন বন্ধ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শুক্রবার থেকে আটদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ-আগরতলার দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে এই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফোরকান আহমেদ খলিফা জানান, বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদেরকে ইতোমধ্যেই বন্দর বন্ধ থাকার কথা জানানো হয়েছে। তবে এই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


আখাউড়ায় গরু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে শিশু নিহত

আখাউড়া উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে জুঁই  নামে সাত বৎসরর এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ৩১ আগস্ট  বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় উপজেলার আমোদাবাদ এলাকায়। নিহত জুঁই উপজেলার রাজাপুর গ্রামের দেলোয়ার মিয়ার মেয়ে। জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় অটোরিকশা দিয়ে আখাউড়া উপজেলা সদরের দিকে আসছিল জুঁই ও তার মা। পরে আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকায় তাদের অটোরিকশাটি আসলে বিপরীত দিক থেকে আসা বিজয়নগর উপজেলাগামী একটি গরুবোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুঁই মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জুঁইয়ের মাকে উদ্ধার করে উপজেলাRead More


ব্রাহ্মনবাড়ীয়া জেলা পুলিশের ত্রান তহবিলে হিউম্যান রাইট্স রিভিউ সোসাইটির নগদ অর্থ প্রদান

” মানুষ মানুষের জন্য” অসহায় বন্যা দুর্গতদের পাশে দাড়াঁই ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিক বন্যা দুর্গতদের ত্রান তহবিলে নগদ অর্থ প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। গত বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা চেয়ারম্যান আলহাজ¦ এড.মোঃ ইসলাম উদ্দিন দুলাল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌর আধুনিক সুপার মাকের্টের সামনে জনবান্ধব পুলিশ সুপার জনাব মো: মিজানুর রহমান পিপিএম(বার) এর নিকট বন্যা দুর্গতদের ত্রান তহবিলে নগদ অর্থ প্রদান করেন। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারন সম্পাদক মো: খবির উদ্দিন, মাও: সায়েদুজ্জামানRead More


নাসিরনগরে পুলিশের অভিযানে আটক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের বিশেষ অভিযানের সময় আটক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম বকুল মিয়া  (৫০)। তিনি উপজেলার ফান্দাউক গ্রামের মৃত নুরুজ মিয়ার ছেলে। পুলিশের দাবি, বকুল একজন মাদকসেবী এবং হৃদরোগে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, থানা পুলিশের এসআই সাধন কান্তি মজুমদারের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার গভীর রাতে ফান্দাউক গ্রামের বকুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বকুল মিয়াকে গাঁজাসহ আটক করে পুলিশ। আটকের পর অসুস্থ হয়ে পড়লে পুলিশসহ পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা.Read More


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি এ্যাড.কামরুজ্জামান আনসারি’র ঈদ শুভেচ্ছা

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় আ.লীগ নেতা এ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী ঈদুল আযাহা’র শুভেচ্ছা জানিয়েছেন। এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি জানান ঈদুল আযাহা মুসলামানদের প্রাণের দ্বিতীয় উৎসব। এই উৎসবে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপজেলার প্রতিটি জনগনকে তিনি ঈদের শুভেচ্ছা জানান। এসময় তিনি আরও বলেন ঈদ বয়ে আনুক সকলের জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি। পাশপাশি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশি হিসেবে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সকল জনগনের দোয়া ওRead More


রেড় ক্রিসেন্টের টুটুল অসুস্থ, সকলের দোয়া কামনা

ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী মৌড়াইল (কলেজপাড়া) গ্রামের কিংবদন্তী ক্রীড়া ব্যাক্তিত্ব মরহুম মতিউর রহমান সাহেবের তৃতীয় পুত্র জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক কার্যকরী সদস্য ও বর্তমান এপেক্স ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন সেবামূলক সামাজিক কার্যক্রমে নিয়োজিত মো: নাছির উল্লাহ টোটন শারীরিক অসুস্থতাজনিত কারণে বর্তমানে কলকাতার টাটা মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন। আগামী ৪ সেপ্টেম্বর তার খাদ্যনালীর টিউমার এর অপারেশন করা হবে। সকল বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ সমগ্র ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট তিনি দোয়াপ্রার্থী।


সরাইলে প্রবীণ সাংবাদিক আজাদ উদ্দিন ঠাকুরের পিতার ইন্তেকাল

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ানপাড়া গ্রামের কৃতি সন্তান সরাইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক ও উচালিয়াপাড়া বড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজাদ উদ্দিন ঠাকুরের পিতা মো: আবু আহমেদ ঠাকুর(৯৬) আজ বুধবার(৩০আগস্ট) দুপুর ১টা ২৫মিনিটে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি……রাজিউন)। মরহুমের জানাযার নামাজ আজ বাদ মাগরিব সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ। জানাযা শেষে বড়দেওয়ানপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক পুত্র ওRead More


সরাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর এক আরোহী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম মো: আবুল খায়ের(৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত রহিছ মিয়ার পুত্র বলে জানা যায়। সরাইল বিশ্বরোড (খাটিঁহাতা) হাইওয়ে থানার ওসি মো: ইউনুছ মিয়া বলেন , ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের সামনে একটি মোটর সাইকেলকে(ব্রা-হ-১১-৩৪৪৪) পেছন দিক থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে আবুল খায়ের নামে মোটরসাইকেলের এক আরোহীRead More


This site is protected by wp-copyrightpro.com