August, 2017
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্ধারিত স্থানে কুরবানির পশু জবেহ করতে পৌর মেয়র নায়ার কবিরের আহবান
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্জ্য অপসারণ ও পরিবেশ দূষণমুক্ত রাখা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্ধারিত স্থানে কুরবানির পশু জবেহ করার জন্য পৌরবাসীর ধর্ম প্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক বিবৃতিতে তিনি বলেন, নির্ধারিত স্থানে কুরবানির পর পৌরসভার নিয়োজিত কর্মচারীরা দ্রুত সময়ের মধ্যেই তা অপসারণ করবে। তাই পৌর এলাকার বর্জ্য অপসারণ ও পরিবেশ দূষণমুক্ত রাখতে নির্ধাতির স্থানে পশু জবাই করুন।
কসবায় কোরবানির পশু কিনতে এসে দুর্বৃওদের হাতে নানা-নাতি রক্তাক্ত। ১জন আটক
কসবা প্রতিনিধি : কসবা উপজেলার গোপীনাথপুর ইউপির রাজনগর বাজারের পশ্চিম পাশে গত ২৯ আগস্ট মঙ্গলবার সাড়ে ১২টায় এই ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে প্রকাশ একই ইউপির ধজনগর গ্রামের আব্দুল হাকিম (৫৫) এর সাথে নাতি এনায়েত উল্লাহ (২৩) কোরবানির পশু কিনতে রাজনগর গরু বাজারে আসেন। এমতাবস্থায় একই ইউপির নোয়াগাও গ্রামের বাছির মিয়ার ছেলে মেহেদী হাসান(২০)সহ ২/৩ জন দৃর্বৃও হাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পথ গতিরোধ করে। মেহেদী হাসানের হাতে থাকা ছোড়া দিয়ে নাতি এনায়েত উল্লাহ’র শরীরে আঘাত করে। নানাকে মারধর করে পকেটে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।Read More
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি’র সম্মানিত সদস্য আহসান উদ্দিন খান শিপন এর পিতার মৃত্যুতে জেলা বিএনপি’র গভীর শোক প্রকাশ।
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জেলা বিএনপির সম্মানিত সদস্য আহসান উদ্দিন খান শিপন এর পিতা বোরহান উদ্দিন খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। গত সোমবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে জেলা বিএনপিরRead More
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে মোঃ হেলাল উদ্দিনের শুভেচ্ছা
বিশ্ব মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তির এক অভিনন্দন বার্তায় মোঃ হেলাল উদ্দিন বলেন, ঈদ-উল-আজহা ত্যাগের মহিমার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মহান আল্লাহ তায়ালার সন্তুুষ্টির জন্য হযরত ইব্রাহিম (আঃ) নিজ পুত্র ইসমাইল (আঃ) কে কুরবানী করার উদ্যোগ নিয়ে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য মানব ইতিহাসে ত্যাগের যে দৃষ্টান্ত রেখেছেন সেই ত্যাগ থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক মুসলমানদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠন করতে হবে। তিনি বলেন,Read More
বাঞ্ছারামপুরে ব্যবসায়ীকে পিটিয়ে প্রকাশ্যে ৫ লাখ টাকা ছিনতাই
বাঞ্ছারামপুর পৌর এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে পিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ী সজিব মিয়াকে (৩০) প্রাথমিকভাবে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে একটি মহলের জোর তৎপরতা চলছে। বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে ব্যবসায়ী সজিব মিয়া গতকাল মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর পৌর এলাকার ব্যস্ততম জগন্নাথপুর মোড়ে এলে মোটরসাইকেল থামিয়ে ৪-৫ জনের একটি ছিনতাইকারী চক্র তাকে বেধড়ক পিটিয়ে আহত করে ৫ লাখ টাকা ছিনিয়েRead More
কণ্ঠশিল্পী আবদুল জব্বার আর নেই
জয় বাংলা বাংলার জয়, সালাম সালাম হাজার সালাম, ওরে নীল দরিয়া, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়সহ অসংখ্য গানের গায়ক আবদুল জব্বার স্বাধীনতা যুদ্ধের সময় হারমোনিয়াম নিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের গান গেয়ে উদ্বুদ্ধ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। তার গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে। তবে শেষ সময়টাই নিজেই নিজের মনোবল হারিয়ে ফেলেছিলেন এই শিল্পী। শরীর সামর্থ্যের কাছে হেরে গেলেন আবদুল জব্বার। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বিদায় নিলেন চিরতরে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বুধবার সকাল ৯টা ২৭ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতেRead More
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদে এবং রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকাল প্রায় ১১টার দিকে শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা গাজী ফয়েজ আহমেদ চিশতীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার আহবায়ক নজরুল ইসলাম মাষ্টার, মাঈনুদ্দিন চিশতী, রওনক রুবেল, প্রভাষক পরশ, আশরাফুল ইসলম, মাও. রায়হান, মাও. আল আমিন, ছাত্রী আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নিশা রহমান এ্যামি, সালমা আক্তার, ফারহানা আক্তার ইভা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জীবন ও মানবতার বিরুদ্ধে কোন ধর্ম হয় না, ধর্মেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ‘রঙ্গন’ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
‘এসো রঙিন করি চারপাশ’ শ্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন ‘রঙ্গন’ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ উপলক্ষে আলোচনা সভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রঙ্গন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য এফ.আই ফারুক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমানRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া বডিং মাঠ এলাকা থেকে আজ সোমবার দুপুর বেলা ২০০পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সে শহরের কান্দিপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে মো:রাকিব মিয়া প্র:রকি (৩০)। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের সংবাদের ভিওিতে শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রকি কে আটক ক তে সক্ষম হয়। সে সময় তার দেহে তল্লাশি চালিয়ে ২০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। তার বিরুদ্ধ সদর থানায় মাদক আইনে মামলা প্রস্তুতি চলছে।
ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন এর পিতার মৃত্যুতে জেলা বিএনপি’র গভীর শোক প্রকাশ।
ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহাদাৎ হোসেন এর পিতা টি.এ.রোডের বিশিষ্ট ব্যবসায়ী, ইয়াছমিন অয়েল মিলের স্বত্ত্বাধিকারী হাজী আব্দুর রউফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। গত রবিবার কান্দিপাড়াস্থ জামিয়া ইউনুছিয়া ইসলামীয়া মাদ্রাসা (বড় মাদ্রাসায়) বাদ এশা মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজেRead More



















