Main Menu

admin

 

ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সম্প্রীতির নবীনগর গড়ে তোলার আহ্বান এমপি মান্নানের

মিঠু সূত্রধর পলাশ : “কে কোন ধর্ম পালন করেন, আমরা সেভাবে কাউকে দেখতে চাই না। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর নবীনগর গড়ে তুলতে।” ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১৩২টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন এমপি আব্দুল মান্নান। এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৩২টি পূজামণ্ডপে সংসদ সদস্যRead More


বিজয়নগরে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরাসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাভার্ড ভ্যানে থাকা ১০ হাজার ৫০০ কেজি জিরা জব্দ করা হয়। সোমবার (১২ অক্টোবর) রাতে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিজিবি সদস্যরা ইসলামপুর এলাকায় অভিযান চালান। এ সময় সিলেট থেকে ঢাকাগামীRead More


দিনেদুপুরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, পৌনে ২ লাখ টাকা ছিনতাই

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনেদুপুরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পৌনে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম বাজারে কিস্তির টাকা সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত ওই কর্মকর্তার নাম মো. জসিম উদ্দিন। তিনি গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় গ্রামে চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত সোহেল মিয়াকে (৩৫) আসামি করে রাতে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্যামগ্রাম বাজারের পশ্চিম পাশেRead More


কসবায় বসে নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক আটক

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সাগরের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও সম্পাদনা করে মিথ্যা তথ্য প্রচার এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান রাজিব (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মেহেদী হাসান রাজিব কসবা উপজেলার বাদৈর মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলাম ভূঁইয়া ও খাদিজা বেগম রানুর ছেলে। অভিযানের সময় তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন, সংশ্লিষ্ট বিকাশ নম্বরের তথ্য এবং ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি-সংক্রান্তRead More


রুমিন ফারহানাকে ‘মানসিক রোগী’ বললেন ছাত্রদল নেতা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার’ (এনপিডি) নামের মানসিক ব্যাধিতে আক্রান্ত বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার। সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক লাইভ ভিডিওতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার একটি সাইকোলজিক্যাল রোগ আছে, যেটি হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার (এনপিডি)। এই রোগের একটি প্রধান কারণ জেনেটিক। ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা অলি আহাদও একই রোগে ভুগতেন বলে আমার ধারণা। তারও নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল।” ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “কেন এমন বলছি,Read More


সরাইলে জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামির সার ডিলারশিপ, বিএনপিতে অসন্তোষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামিকে সার ডিলার নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি কৃষি মন্ত্রণালয় অনুমোদিত নতুন সার ডিলারদের তালিকায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মেসার্স বিলাল এন্টারপ্রাইজের মালিক বিল্লাল মিয়ার নাম অন্তর্ভুক্ত হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিল্লাল মিয়া যুবলীগের কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি হত্যা মামলার আসামি। মামলার পর আত্মগোপনে থাকা অবস্থায় তিনি ডিলারশিপের জন্য আবেদন করেন বলে দাবি তাঁদের। স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন সার ডিলার নিয়োগেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ী সমিতির সদস্যরা অংশ নেন। এতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে করণীয়, মডেল মার্কেট ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য-সংক্রান্ত বিধিবিধান, স্বাস্থ্যকর বাজার ব্যবস্থাপনা এবং রাসায়নিকের ব্যবহার ও ভোজ্যতেলের সঠিক ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে নিরাপদ খাদ্য-সংক্রান্ত বিধিবিধান নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। মডেল মার্কেট ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেনRead More


আখাউড়ায় মন্দিরের চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ভাঙারির দোকানে মিলল প্রতিমা, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের গ্রিল কেটে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চুরি হওয়া পিতলের চারটি প্রতিমাসহ বিভিন্ন পূজার সামগ্রী একটি ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে পৌর এলাকার বড় বাজার ও মালদারপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া পৌর এলাকার বড় বাজারের জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং মালদারপাড়ার আকাশ মালদার ওরফে হাসিব (২৮)। চুরি হওয়া প্রতিমাগুলো উপজেলার মসজিদপাড়ায় নিয়াজ ভূঁইয়ার বাড়িরRead More


সরাইলে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৫০)। তাদের দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে জানা গেছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে বৈশামোড়া নামক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অনুপ কুমার নামে একজন নিহত হয় এবং আনোয়ারুল আজিম নামে অপরজন গুরুতর আহত হন।  পরেRead More


তিতাস-বুড়ি নদীর তীর ও কৃষিজমি গিলছে ভেকু সিন্ডিকেট, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস ও বুড়ি নদীর তীরসহ আশপাশের তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দিনের আলো ছাড়াও রাতের আঁধারে একাধিক ভেকু (এক্সকাভেটর) দিয়ে নদীর পাড় ও কৃষিজমি কেটে মাটি তুলে ট্রলারে করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে বর্ষায় নদীভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছেন তীরবর্তী এলাকার বাসিন্দারা। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সরেজমিনে ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়নের গোয়ালী গ্রামেরRead More


This site is protected by wp-copyrightpro.com