Main Menu

June, 2021

 

কোভিড-১৯: শরীরে অক্সিজেন কমে গেলে প্রাথমিকভাবে যা করতে পারেন

কোভিড-১৯ মানুষের শরীরে যেসব ক্ষতি করে তার একটি হচ্ছে অনেকেরই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। একজন সুস্থ ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা থাকা উচিৎ ৯০ থেকে ১০০ শতাংশ। অক্সিজেনের মাত্রা খুব সহজে পরিমাপ করার জন্য এখন বহু মানুষের ঘরেই রয়েছে অক্সিমিটার। কোভিডে আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন নিয়মিত অক্সিমিটার দিয়ে অক্সিজেন পরিমাপ করার পরামর্শ দেন চিকিৎসকেরা। অক্সিজেন ৯০ এর নিচে নেমে গেলেই সমস্যা শুরু হয়। মাত্রা বেশি কমে গেলে রোগীকে ন্যাজাল ক্যানোলা দিয়ে অক্সিজেন দেবার দরকার পড়ে। কিন্তু দরকারের সময় যদি ঘরে অক্সিজেন না থাকে তখন রোগী কিছুটা হলেও শারীরিকভাবে স্বস্তি পেতে পারেনRead More


কসবায় ২শত ৫০ জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কসবা প্রতিনিধি::কসবা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার আজ দুপুরে বিতরণ করা হয়। কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। তিনি বলেন, কৃষি বান্ধব সরকার কৃষকদের দু:খ-দুর্দশার কথা চিন্তা করে এই করোনা কালীন সময়ে তাদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তাদেরকে।তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মাঝে এ সকল সার ও বীজRead More


ভিবিডি চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তারেক আজিজ

২০২১-২২ বর্ষের জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ৮ টি বিভাগের ৫০ টি জেলার ১২৮০ জন ভোটার নিয়ে ৫ টি পদে ৫৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে । গত ২৮ জুন অনলাইনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয় । নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হন ভিবিডি চট্টগ্রাম বিভাগের গতবারের সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার তরুণ তারেক আজিজ। এছাড়াও নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে অংশগ্রহণ করে সহ-সভাপতি পদে নির্বাচিত হন ভিবিডি চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি কাউসার হোসেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাবেক ভিবিডি কুমিল্লার সভাপতি সাইফRead More


কসবা পৌরসভা কর্মহীনও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করেন পৌর মেয়র এমরান উদ্দিন

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় কমহীন ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ করেছেন পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল। আজ বুধবারর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে বৈশ্বিক মহামারি করোনায় উপার্জন হারা কর্মহীন ও অসহায়দের মাঝে এ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন; কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,উপজেলা সমবায় কমকর্তা মো: জামাল উদ্দিন, কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,কসবা পৌর কাউন্সিলর হেলাল সরকার,মহিলা কাউন্সিলর লুৎফুর রাহার রিনা,মহিলা কাউন্সিলর দিল শাহানা আক্তার মিনা, মহিলা কাউন্সিলর মাহমুদা আক্তারRead More


১ জুলাই থেকে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি

করোনা ভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ (বুধবার) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত নিম্নোক্ত বিধিনিষেধ আরোপ করা হলো- ১. সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। ২. সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।Read More


তৃতীয়বার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান মাহবুব খান

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ তৃতীয়বার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির চেয়ারম্যান হলেন মোহাম্মদ মাহবুব খান বাবুল। গত রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা-এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০১৬ খ্রিষ্টাব্দের ১৭ ফেব্রƒয়ারি মাহবুব খান প্রথমবার ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছিলেন। বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, বোর্ড কর্তৃক মনোনিত এডহক কমিটির চেয়ারম্যান মাহবুব খান সরাইল মহিলা কলেজের প্রভাষক, দ্বিতীয়বারের মত সরাইল প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন মিতালী সমাজ কল্যাণ সমিতির দীর্ঘদিনের সভাপতি। ২০১৬ খ্রিষ্টাব্দে মাত্র ছয় মাসেRead More


সরাইলে বৃদ্ধের লাশ উদ্ধার

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে ফকির আলমগীর (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডায় সড়কের পাশের জমি থেকে লাশটি উদ্ধার করেছেন সরাইল থানার এস আই মো. আবু ইউসুফ। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে আলমগীরের মৃত দেহটি বুঝিয়ে দিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমগীর শাহবাজপুর নাথপাড়া এলাকার মোজাফ্ফর মিয়ার ছেলে। তিনি ছিলেন মাজার পুজারী। মাজারে মাজারেই ঘুরে বেড়াতেন অধিকাংশ সময়। সিন্নির চাউল ও ওঠাতেন। অতিসম্প্রতি অসুস্থ্য হয়ে পড়েন আলমগীর। এরপরও মাজারে ঘুরাফেরা অব্যাহত রয়েছে। গত সোমবার বিকেলে বুড্ডাRead More


ডাঃ অভিজিৎ সভাপতি, ডাঃ মাছুম সম্পাদক । 

ইউএইচ এন্ড এফপিওদের  ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচ এন্ড এফপিও) ৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়কে সভাপতি ও বিজয়নগরে কর্মরত ডাঃ মাছুমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্ঠা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহকে  উপদেষ্ঠা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন ডাঃ মোঃ রাশিদুল রহমান, সহ সভাপতি, ডাঃ নুপুর সাহা, সহ- সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাকাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদকRead More


নবীনগর পৌর সভার ১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভায় ২০২১-২২ অর্থ বছরের জন্য ১১৯ কোটি ৮২লাখ ৯৩ হাজার ৭শত ৯১ টাকা ২৫ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ২৯জুন মঙ্গলবার দুপুরে নবীনগর পৌরসভা মিলনায়তন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র এড. শিব শংকর দাস। বাজেট ঘোষণা ও উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন, পৌর সভার মেয়র এড. শিব শংকর দাস, পৌরসভার সচিব মোহাম্মদ বেলজুর রহমান খান, সভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জামাল উদ্দিন, কাউন্সিল, শিক্ষানুরাগী, সুধিমহলসহ সাংবাদিকরা। উন্মুক্ত বাজেট আলোচনায় প্রশ্নের জবাবে পৌর সভার মেয়র এড. শিব শংকর দাসRead More


কসবায় জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে প্রশাসন ও মাস্ক বিতরণ

কসবা প্রতিনিধি:: ১লা জুলাই ভোর ৬টা ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে মাঠে নেমেছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন জনগণকে সচেতন করতে আজ সকাল থেকে মাঠে নেমেছেন। দেখা গেছে কসবা সহকারী কমিশনার ভূমি হাছিবা খান ও কসবা থানা পুলিশ কসবা সদরসহ পুরাতন বাজারে বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন। স্বাস্থ্যবিধি অমান্য করায় এক দোকানীকে জরিমানা করা হয়। এই সময় কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির অর্থ সম্পাদক হাজী দুলু মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সহকারী কমিশনারRead More


This site is protected by wp-copyrightpro.com