Main Menu

ভিবিডি চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তারেক আজিজ

[Web-Dorado_Zoom]

২০২১-২২ বর্ষের জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ৮ টি বিভাগের ৫০ টি জেলার ১২৮০ জন ভোটার নিয়ে ৫ টি পদে ৫৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে ।

গত ২৮ জুন অনলাইনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হন ভিবিডি চট্টগ্রাম বিভাগের গতবারের সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার তরুণ তারেক আজিজ।

এছাড়াও নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে অংশগ্রহণ করে সহ-সভাপতি পদে নির্বাচিত হন ভিবিডি চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি কাউসার হোসেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাবেক ভিবিডি কুমিল্লার সভাপতি সাইফ বাবু, অর্গানাইজিং সেক্রেটারি পদে নির্বাচিত হন ভিবিডি কক্সবাজার জেলার সাবেক সভাপতি মো: আলী নেওয়াজ এবং ফান্ড রাইজিং পদে নির্বাচিত হন ভিবিডি চাঁদপুর জেলার সাবেক সহ সভাপতি ইমতিয়াজ রহমান পাভেল ।

গত ২৮ জুন সোমবার ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ০৮ টি বিভাগের নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে ৮ টি জেলার ১৯৯ জন ভোটার নিয়ে ৫ টি পদে ০৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে ।

উল্লেখ্য, ভলান্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশনের একটি যুব সংগঠন। যেটি ২০১১ সাল থেকে দেশের জেলা পর্যায়ে এ কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে।

তারেক আজিজ ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ২০১৪ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সাথে যুক্ত হোন। ২০১৫ সালে প্রেসিডেন্ট, ২০১৬ সালে পূণরায় প্রেসিডেন্ট, ২০১৭ সালে ব্রাহ্মণবাড়িয়া বোর্ডে ভাইস প্রেসিডেন্ট ও ২০১৮ সালে আবারও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি গত ২০২০-২১ বর্ষে চট্টগ্রাম বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares