Main Menu

May, 2023

 

কসবায় ভবঘুরে নারীর মৃতদেহ উদ্ধার

রুবেল আহমেদ॥ কসবায় চিনু বেগম (৫৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) সকালে কুটি ইউনিয়নের কুটি মধ্যপাড়ার একটি পুকুরের ঘাটলা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চিনু বেগম ওই গ্রামের ইয়াকুব ফকিরের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের ভাতিজা লিটন মিয়া জানান, কুটি মধ্যপাড়ার জাহের রেজভীর বাড়ির পুকুরের ঘাটলায় বুধবার ভোরে এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। লোকজনের মুখে শুনে এসে দেখতে পায় তার ফুফু চিনু বেগমের মৃতদেহRead More


কসবায় ইউপি সদস্যের মামলা-হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কসবায় এক ইউপি সদস্যের প্রভাব, মিথ্যা মামলা-হামলা ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গ্রামবাসী। ( ৩১ মে) বুধবার দুপুরে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড বাউরখন্ড গ্রামে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন নিরীহ গ্রামবাসী। প্রভাবশালী ওই ইউপি সদস্যের নাম ইয়াছিন মিয়া। এ ঘটনায় সুষ্ঠু বিচার পেতে এলাকার সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক’র সুদৃষ্টি কামনা করেন। ওই ইউপি সদস্য ইয়াছিন মিয়া প্রবাসী ব্যবসায়ী এবং অধিকাংশ সময় প্রবাসে থাকায় এলাকার মানুষ সব ধরনের সেবা থেকেও বঞ্চিত। মানববন্ধনে হামলার শিকার ইয়ার হোসেন খান ও রুমন খান বলেন, গত ইউপি নির্বাচনে তারRead More


নবীনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

মিঠু সূত্রধর পলাশ : বিশ্ব তামাকমুক্ত দিবস- ২০২৩ উদ্‌যাপন উপলক্ষ্যে নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। “তামাক নয়-খাদ্য ফলান“ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ পালিত হয়। এ উপলক্ষে বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি মাদক বিরোধী র‌্যালী শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ উপজেলা প্রশাসনের সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহাকরি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান,বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইসতিয়াকRead More


বিজয়নগরের ইউএনওর বিরুদ্ধে করা ছিনতাই মামলা খারিজ, বাদী-আইনজীবীকে তিরস্কার

মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচ ইরফান উদ্দিন আহমেদের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।  সোমবার (২৯ মে) ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক আসমা জাহান নিপা মামলাটি খারিজ করে দেন। পাশাপাশি মামলার বাদী এবং বাদীপক্ষের আইনজীবীকে মামলাটির জন্য তিরস্কার করেন। আদালত সূত্রে জানা যায়, গত ২৫ মে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের মো. দলিলুর রহমানের ছেলে মো. আশিকুর রহমান ( ৪১) তার মোবাইল ছিনতাইয়ের অভিযোগে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলার আবেদন করেন। পরবর্তীতে বিচারক অভিযোগ তদন্ত করেRead More


কসবায় আযান শুনিয়ে ১৭০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ার থেকে নামানো হলো সেই যুবককে

রুবেল আহমেদ : কসবায় আযান শুনিয়ে বিদ্যুতের টাওয়ারের চূড়া থেকে নামানো হলো নাছির মিয়া (৩০) নামে এক যুবককে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় উপজেলার বায়েক ইউনিয়নের বাড়িখলা এলাকায় ৪ লক্ষ ভোল্ট সঞ্চালন লাইনের বিদ্যুত টাওয়ারের চূড়া থেকে নামিয়ে এনে উদ্ধার করা হয় নাছির মিয়াকে। নাছির মিয়ার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে। সে ওই গ্রামের সিরাজ বাবুর্চির ছেলে। বর্তমানে তাকে কসবা থানা পুলিশের তত্বাবধানে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বায়েক ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন জানান, উপজেলার বায়েক ইউনিয়নের বাড়িখলা উপরRead More


নবীনগরে দাঙ্গা-সংঘাত রুখতে দেশীয় অস্ত্র টেটা-বল্লম উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ : উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা, নুরজাহানপুর, গ্রাম থেকে দেশীয় অস্ত্র টেটা- বল্লম উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত কয়েকদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার ও নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম, দিকনির্দেশনায় নবীনগর থানা পুলিশের সংগীয় ফোর্স সহ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা, নুরজাহানপুর, গ্রাম সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় শতাধিক দেশিয় অস্ত্র, তিন কাইট্টা, চল, টেটা ও লাঠি উদ্ধার করা হয়। নবীনগর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, উপজেলার দাঙ্গা সন্ত্রাস নিরসনে ওRead More


নির্যাতন নীপিড়নের শিকার হয়েই জিল্লুর রহমান অকালে চলে গেছেন_ব্রাহ্মণবাড়িয়ায় রিজভী

বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুঃশাসনের মাধ্যমে যারা জোর করে ক্ষমতায় আছে, তাদের কাছ থেকে ভাল কিছু আশা করা যায়না। আজ গোটা জাতি শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে। তিনি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমানের নামাজে জানাযাশেষ এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশের ক্রান্তি লগ্নে জিল্লুর রহমানের মত ত্যাগী নেতার চলে যাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতি। মূলত নির্যাতন নীপিড়নের শিকার হয়েই অকালে তিনি চলে গেছেন। শহরের টেংকের মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাযায় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ,কে, এম একরামুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More


বিজয়নগর উপজেলা সমিতি ঢাকার মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগর উপজেলা সমিতি ঢাকার মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার সকালে বিজয়নগর সমিতির আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছিরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ও পুলিশের আইজিপি এ টি আহমেদুল হক চৌধুরী, প্রধান মন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও বিটার সাবেক নির্বাহী চেয়ারম্যান কাজী মো: আমিনুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি ও পুলিশ কলেজ স্টাফের সাবেক রেক্টর আলী ইমাম চৌধুরী, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়েরRead More


বিজয়নগরে তিতাসের নদীর তীর থেকে গলায় উড়না পেঁচানো যুবকের লাশ উদ্ধার

বিজয়নগরে নদীর তীর থেকে কাজল ঘোষ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার রামপুর এলাকার তিতাসের নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। কাজল বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির বিকিনগর গ্রামের সম্বু ঘোষের ছেলে। এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, তিতাস নদীর পাড়ে গলায় উড়না পেঁচানো যুবকের লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। এসময় মরদেহের পরনে গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার পেন্ট পরিহিত ছিল। লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।


জিল্লুর রহমানের মৃত্যুতে বিএনপির তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের জেল রোডের দি ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের শোক কমূসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান মোল্লা কচি জানান, জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের শোক কমূসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া কালো ব্যাচ ধারন, মিলাদ মাহফিল, শোকসভাসহ নানা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। জেলা ওRead More


This site is protected by wp-copyrightpro.com