Main Menu

বিজয়নগরে তিতাসের নদীর তীর থেকে গলায় উড়না পেঁচানো যুবকের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

বিজয়নগরে নদীর তীর থেকে কাজল ঘোষ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার রামপুর এলাকার তিতাসের নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। কাজল বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির বিকিনগর গ্রামের সম্বু ঘোষের ছেলে।

এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, তিতাস নদীর পাড়ে গলায় উড়না পেঁচানো যুবকের লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। এসময় মরদেহের পরনে গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার পেন্ট পরিহিত ছিল। লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares