December, 2022
উল্লাসকর দত্তের জন্মভিটা সংরক্ষণে জেলা প্রশাসককে চিঠি
মোহাম্মদ মাসুদ ,সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার দত্তপাড়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা সংরক্ষণে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ঐতিহাসিক ওই বাড়ির সামনের অংশে পাকা ভবন নির্মানের কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। শতবর্ষী এই বাড়িটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লাস কর দত্তের বাড়িটি বর্তমানে ব্যক্তি মালিকানায় রয়েছে। ভবনটির সামনের অংশের খালি জায়গায় পাকা ভবন তৈরি করে ঢেকে ফেলার চেষ্টা করেছিলেন ক্রয়সূত্রে বাড়িটির মালিক দাবি করা কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমাদুর রহমান।Read More
বিএনপি থেকে পদত্যাগ করেছেন উকিল আব্দুস সাত্তার
জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর এবার বিএনপির পদও ছেড়েছেন সাবেক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঁইয়া (উকিল আব্দুস সাত্তার)। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির টিকেটে নির্বাচিত এমপি ছিলেন। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার বাবা প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আছেন। তার বয়স হয়েছে। তাছাড়া আমার বাবা টানা ২৭ বছর জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা। দলের সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু গত নির্বাচনের পরRead More
মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহাবুবুল বারী চৌধুরী মন্টু
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু । শুক্রবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সরাইল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি (১) আতাউর রহমান পিন্টু,Read More
৫ আসনে নৌকার প্রার্থী কারা চূড়ান্ত হবে রোববার
আগামীকাল রোববার (০১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই দিন বিকেল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, সভায় ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোর উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীরা গত ২৮ ডিসেম্বর থেকে আগামীকাল (শনিবার) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এরমধ্যেRead More
সরাইলে আব্দুল মালেক স্মৃতি গণপাঠাগারের উদ্যোগে আলোচনা সভা
সরাইল প্রতিনিধিঃ আব্দুল মালেক গণপাঠাগারে উদ্যোগে,মহান বিজয়ের মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় আব্দুল মালেক গণপাঠাগারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বেসরকারি গনগ্রন্থাগারের সভাপতি ও আলহাজ্ব আজদু মিয়া গনপাঠাগারের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও মুরাদ খান গণপাঠাগারে প্রতিষ্ঠিতা সভাপতি মো. মুরাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি গনগ্রন্থাগারের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু গণগ্রন্থাগারের সভাপতি শেখ এখলাছুর রহমান। উপজেলা বেসরকারি গনগ্রন্থাগারের সহ-সভাপতি ও আব্দুল মালেক স্মৃতি গণপাঠাগারের সভাপতি মোহাম্মদ মাসুদ, কবি ও সাহিত্যিক আবুলRead More
সরাইলে মুরাদ খান গনপাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
সরাইল প্রতিনিধিঃ ‘‘পড়লে বই আলোকিত হই, না পড়লে বই অন্ধকারে রয়’’ এ প্রতিপাদ্যকে লালন করে মুরাদ খান গণপাঠাগারে উদ্যোগে, মহান বিজয়ের মাস উপলক্ষে আলোচনা সভা ও রচনা, চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার মুরাদ খান গণপাঠাগারের হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বেসরকারি গনগ্রন্থাগারের সভাপতি ও আলহাজ্ব আজদু মিয়া গনপাঠাগারের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি গনগ্রন্থাগারের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু গণগ্রন্থাগারের সভাপতি শেখ এখলাছুর রহমান। মুরাদ খানRead More
এলাকার স্বার্থে একজোটে কাজ করলে সফলতা আসবে-মাহাবুবুল বারী চৌধুরী মন্টু
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন : মন্টুর পক্ষে একাট্টা সরাইলের শাহবাজপুর-শাহাজাদাপুর-মলাইশ
আসছে ১ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। জনমত গঠনে নিজ এলাকার ভোটারদের সাথে পরামর্শ সভা করে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে শাহবাজপুর, শাহাজাদাপুর, দেওড়া, নোয়াগাঁও, আখিঁতারাসহ বিভিন্ন গ্রামে তিনি পরামর্শসভা করেছেন। সবশেষ গত বুধবার সন্ধ্যায় শাহাজাদাপুর ইউিনয়নের মলাইশ গ্রামে পরামর্শসভা করেন তিনি। মলাইশেও সর্বস্তরের জনতা মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে এমপি হিসেবে দেখতে চেয়ে একসাথে কাজ করার ঘোষণা দেয়। এর মধ্যে দিয়ে সরাইলের ভোটারদের বড় একটি অংশের সমর্থন পেলেন জেলার এ জনপ্রিয় নেতা। মলাইশ বাজারে আয়োজিত পরামর্শ সভায় স্থানীয় প্রবীণRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে সাজুকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের দাবীতে সংবাদ সম্মেলন
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ আকরাম খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, শাহজাহান আলম সাজু একজন কারা নির্যাতিত নেতা। এলাকার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন জনকল্যানমূলক কাজে তার অবদান রয়েছে। করোনা মহামারির সময়েও তিনি সাধারণ মানুষেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, হাইড্রোলিক হর্ন জব্দ-জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্টে ৩টি পরিবহনে ৩টি মামলায় ৬০০০ টাকা জরিমানাসহ ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। ২৮ ডিসেম্বর,বুধবার বেলা ১১টায় শব্দ দূষণের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩টি পরিবহনকে ৩ টি মামলায় মোট ৬,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও গাড়িগুলো থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। একইসাথে প্রায় ১০০টি বাস, ট্রাক ও অটোরিক্সাতে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সেটে দেয়া হয়। উক্ত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়াRead More
আখাউড়া ইউএনও’র মোবাইল নম্বর থেকে চেয়ারম্যানদের কাছে টাকা দাবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ওই নম্বর থেকে ফোন করে উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিক এবং দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিনের কাছে প্রকল্প দেওয়ার কথা বলে টাকা দাবি করে। নম্বর ক্লোন হওয়ার বিষয়টি ইউএনও অংগ্যজাই মারমা উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে পোষ্ট দিয়ে এ বিষয়ে সকলকে সতর্ক করেছেন। এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বর থেকে ফোন করে একটি প্রকল্প বরাদ্দRead More



















