Main Menu

May, 2013

 

নবীনগরে বরযাত্রীবাহী ট্রলার ডুবি। নিখোঁজ ৩

নবীনগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবিতে বরের বাবা সহ তিনজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (৩১.০৫.১৩) সন্ধ্যায় তিতাস নদীর সীতারামপুরের কাছে এ দূর্ঘটনা ঘটে।জানা গেছে, উপজেলার চিত্রি গ্রামের সাবেক ইউপি সদস্য (গত বছর খুন হন) গুতু মিয়ার মেয়ে রোজিনা বেগমের সঙ্গে পাশ্ববর্তী সীতারামপুর গ্রামের আবু সুফিয়ান মিয়ার মধ্যপ্রাচ্য প্রবাসী ছেলে জাকির হোসেনের আজ শুক্রবার দুপুরে কনের বাড়িতে টেলিফোনে বিয়ে হয় (কাবিন বিয়ে)। ওই বিয়ে শেষে সন্ধ্যায় ১৫/১৬জন বরযাত্রীসহ বরের বাড়ির লোকজন ট্রলারযোগে সীতারামপুর গ্রামে ফিরছিলেন। এসময় সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটার দিকেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধি ॥ সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা সুজন এর সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- তরুণদেরই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসতে হবে। একাত্তোরের মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সংকটে তরুণ সমাজ গৌরব উজ্জল ভূমিকা পালন করেছে। বর্তমানেও দেশের ক্রান্তিলগ্নে তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতিRead More


নবীনগরে সৌদী প্রবাসীর বাড়িতে ডাকাতি ॥ ৪০ লাখ টাকার মালামাল লুট

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই বাড়ি থেকে ৫০ভরি স্বর্ণালংকার সহ প্রায় ৪০লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতের হামলায় ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে পৌর এলকার নারায়নপুর গ্রামে। এই ঘটনায় গৃহকর্তী শিল্পী বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এলাকাবাসী জানান, পৌর এলাকার নারায়নপুর গ্রামের মৃত মোছলেম উদ্দিন মোল্লার ছেলে আবুল বাশার মিয়া গত ১৭ বছর ধরে সৌদী আরবে থাকেন। তার স্ত্রী শিল্পী বেগম ও তিন মেয়ে গ্রামের বাড়িতে থাকেন। গত বৃহস্পতিবার বিকালে বাশার মিয়ার শাশুড়ি মারা গেলে শিল্পী বেগমRead More


নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন ॥ থানায় মামলা

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভলাকূট ইউনিয়নের ভলাকূট গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ভলাকূট গ্রামের বিল্লাল মিয়ার কিশোরী কন্যার সাথে একই এলাকার হিন্দু পরিবারের সন্তান নিবারন দাসের ছেলে খোকন দাস-(২০) এর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। খোকন ধর্মান্তরিত হয়ে ওই কিশোরীকে বিয়ে করার আশ্বাস দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। এতে ওই কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়।কিশোরীর পরিবার থেকে খোকনকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে খোকনRead More


সমকালের ৯ম প্রতিষ্টাবার্ষিকী নাসিরনগরে পালিত

প্রতিনিধিঃ সমকালের ৯ম প্রতিষ্টা বার্ষিকী উপলে এক সভা শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারী বালিকা বিদ্যালয়ে অনুষ্টিত হয়। নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলমগীরের সভাপতিত্বে ও সমকালের নাসিরনগর প্রতিনিধি আলী আজমের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন,নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যাপক সরুজ কুমারপাল,চাতলপাড় ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মোশারফ হোসেন ,মোঃ মোজাম্মেল হক ,মোঃ ইব্রাহিম মিয়া,মা রায়, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ সায়েদুর রহমান,বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান,দৈনিক দেশের পত্রের উপজেলা প্রতিনিধি মোঃ বকুল তালুকদার ,দৈনিক নিউজের উপজেলা প্রতিনিধি শাকিল আহমেদ,মোঃ হারুন আল রশিদRead More


কসবায় ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার সময় চেক জালিয়াতি চক্রের এক সদস্য আটক

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাংকের চেক জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার চক্রের সদস্য রাজ্জাক আলী মনির(৩৩)কে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ মে) কসবার কৃষি ব্যাংক থেকে টাকা তুলে নেয়ার সময় ব্যাংকের কতৃপ ও স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটক হওয়া মো.রাজ্জাক আলী (মনির) শরীয়তপুর জেলার পালং উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামের মৃত আবুল কাশেম দেওয়ানের পুত্র। সে ঢাকার ১১/৭ উত্তর মুগদাপাড়া এলাকায় থাকেন। তিনি কসবা থানা হাজতে রযেছে। কৃষি ব্যাংক, পুলিশ, ও তিগ্রস্থদের সূত্রে জানা গেছে; কসবা পৌর এলাকার কাঞ্চণমুড়ি গ্রামের  ও কসবা উপজেলা প্রেসকাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদRead More


জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের মিলাদ- মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়ীয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলা যুবদল কর্তৃক স্থানীয় রেলওয়ে চত্বরে এক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সংগ্রামী আহবায়ক মোঃ মনির হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলী হোসেন, হাজী মিজানুর রহমান, মাইনুল হোসেন চপল, মোঃ লোকমান হোসেন, পৌর যুবদলের আহবায়ক তানিম শাহেদ রিপন, উপজেলা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ, উপজেলা যুবদলের সদস্য সচিব আহমেদ মুসা, পৌর জেলা যুবদলের সদস্য সচিব এডঃ আরিফুল হক মামুন, জেলা যুবদলের সদস্য নাছির মাহমুদ, বিল্লাল , শরীফ, জালাল, হাফিজ, শাহীন, জসিম, বাবু,Read More


সরাইল উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের ৩২ তম শাহাদৎ বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২ তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে সরাইল থানা বিএনপি ও সকল অংগ সংগঠনের উদ্যোগে সরাইল অন্নদা স্কুল মোড়স্থ বিএনপি কার্য্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরাইল থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ আব্দুল রহমান । যুবদলের সিনিয়র সহ-সভাপতি মানিক মাষ্টারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র নেতা আবু তাহের, আইয়ুব খান, জুয়েল মেম্বার , এনামুল হক লোকমান, আরিজ মেম্বার, মালু মুন্সি, আতিকুল রহমান চেয়ারম্যান(সাবেক), ইসলামী ঐক্যজোট নেতাRead More


সময়মত পানিকর প্রদান ও পানি অপচয় রোধ করুন

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অর্ন্তগত প্রতিটি ঘর- দোড়ায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আর্ন্তরিকভাবে কাজ করছে পৌর পানি সরবরাহ শাখা। শহরে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পানি সরবরাহ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নতুন অত্যাধুনিক মেশিন ও পাইপ ক্রয় করাসহ দক্ষ জনবল নিয়োগ করা হচ্ছে। পৌর এলাকার দক্ষিণাঞ্চলে ভাদুঘরে কোটি টাকা ব্যয়ে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ কাজ প্রায় সমাপ্তর পথে অতি শ্রীঘ্রই এটি উদ্বোধন করা হবে। পৌর এলাকার যে সমস্ত স্থানে পানি সরবরাহ করা হয়নি পর্যায়ক্রমে প্রত্যেক বাড়িতেই পানি সরবরাহRead More


হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকসা চালকের লাশ উদ্ধার

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক সিএনজি চালিত অটোরিকসা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার ব্রীজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের নাম মোঃ শাহআলম (২৬)। সে সরাইল উপজেলার ধরন্তি গ্রামের জজ মিয়ার ছেলে। মৃতের পরিবারের লোকজন জানান, গত সোমবার সকালে বাড়ি থেকে অটোরিকসা নিয়ে বের হয়। বিকেলের পর থেকে তার সাথে পরিবারের লোকজনের আর যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন উজানিসার ব্রীজ এলাকায় যুবকের লাশ দেখে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তেরRead More


This site is protected by wp-copyrightpro.com