Main Menu

হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকসা চালকের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]


প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক সিএনজি চালিত অটোরিকসা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার ব্রীজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের নাম মোঃ শাহআলম (২৬)। সে সরাইল উপজেলার ধরন্তি গ্রামের জজ মিয়ার ছেলে। মৃতের পরিবারের লোকজন জানান, গত সোমবার সকালে বাড়ি থেকে অটোরিকসা নিয়ে বের হয়। বিকেলের পর থেকে তার সাথে পরিবারের লোকজনের আর যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন উজানিসার ব্রীজ এলাকায় যুবকের লাশ দেখে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব জানান, শাহআলমকে খুন করে তার তার লাশ এখানে ফেলে অটোরিকসাটি নিয়ে যায় অপরাধী চক্র। লাশের হাত-পা বাঁধা ও মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। অপরাধীদের সনাক্ত করে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares