Main Menu

February, 2025

 

যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ

ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রেলপথে বিশেষ ট্রেন চালু, আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি, আসনসংখ্যা বৃদ্ধি ও কালোবাজারি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সাধারণ মানুষ এ কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন আখাউড়া স্টেশনে আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, জেলা নাগরিক ফোরাম গত সাত বছর ধরে এসব দাবিতে আন্দোলন করে আসছে। এবার জেলা সদরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক হয়ে আন্দোলনে নামেন। বিক্ষোভকারীরা জানান, দেশেরRead More


বিজয়নগরে  স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত 

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা :  বিজয়নগরে ইন্সটিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহষ্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া  পলিটেকনিক ইন্সটিটিউটে দিন ব্যাপী কম্পিটিশনে অধ্যক্ষ  মোহসিনুর রহমানের  সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড.মো: আয়াতুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক কাজী ফারুক আহমদ,প্রকৌ: আব্দুস সালাম চৌধুরি,জাবেদ ইকবাল, রাজেশ পাল প্রমুখ।


ঢাকায় ডেভিল হান্টে গ্রেপ্তার কসবার সাবেক মেয়র জুয়েল

কসবা প্রতিনিধি॥ ঢাকায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েল। গতকাল বুধবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৪ । বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের। এমরান উদ্দিন জুয়েল পৌরসভার তালতলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ জামাল উদ্দিন। পট পরিবর্তনের পর জেলায় ও কসবা থানায় রুজুকৃত দুটি মামলায় এজাহারভুক্ত আসামী করা হয়েছে তাকে। জানা যায়, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর গ্রেপ্তার হয় অনেক মন্ত্রী,এমপি। গ্রেপ্তার আতংকে আত্মগোপনে চলেRead More


নবীনগর বিটঘরে শহীদ সুজয় শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘরে সুজয় স্তম্ব কার্যনির্বাহী কমিটির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া,শহীদ তানজিল মাহমুদ সুজয়ের স্মরণে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।  বুধবার সকাল ১১ ঘটিকায় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে সুজয় শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ উক্ত পরীক্ষায় ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৬ শত শিক্ষার্থী পরীক্ষায় অংশহণ করেন ৷ পরীক্ষা পরিদর্শন করেন, কেন্দ্র সচিব বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন, সুজয় স্তম্ব কার্যনির্বাহী কমিটির আহবায়ক নাফিজ ফোয়াদ, আরাফাত হুসাইন,Read More


কসবায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার

কসবায় অভিযান চালিয়ে মো. রুবেল মিয়া (৩৫) নামে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বুধবার দুপুর পৌনে ২টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বড়াইগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল নেত্রকোনার পূর্বধলা থানার গরুয়াকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালে রুবেল ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে রিপন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রুবেলকে আসামি করে পূর্বধলাRead More


সকল আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি এবং আন্তঃনগর মর্যাদায় ঢাকা গামী একটি নতুন ট্রেন চালু করা করার দাবিতে স্মারকলিপি প্রদান

আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ দিদারুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে মোঃ ইব্রাহিম খান সাদাত, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য, জেলা জামায়াতে ইসলামের আমির মোবারক হোসেন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাবেদ রহিম বিজন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, তরী বাংলাদেশের আহবায়ক শামিম আহমেদ সদস্য খালেদা মুন্নি, জেলা জামাতের প্রচার সম্পাদক কাজী সিরাজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। রাজধানী থেকে বন্দরনগরী চট্টগ্রাম এবং পূণ্যভূমি সিলেট যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল ব্রাহ্মণবাড়িয়া। এখানে প্রায় ৩৩ লক্ষ লোকের বসবাস।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় আলেম-ওলামাদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে শহরের কাউতলি এলাকায় এ অবরোধ তৈরি করেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে প্রায় পৌনে ৩ ঘণ্টা পর কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন আলেম-ওলামারা। প্রশাসনের আশ্বাসে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কাউতলি এলাকায় এ অবরোধ তৈরি করেন তারা। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, মহাসড়কের দুইপাশে তৈরি হয় যানজট। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ ও ২০২১ সালে পৃথক সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় ৭৫টিRead More


বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় পন্য উদ্ধার। আটক ২

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় পন্য উদ্ধার করেছে পুলিশ।এসময় এর সাথে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল নীলফামারী জেলার ডোমার উপজেলার মৃত  মানিক মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২) ও সুনামগঞ্জ জেলার ওয়াজখালী এলাকার নিখিল দাসের ছেলে বিজয়দাস (২৪)। পুলিশ জানায় গোপন সংবাদের ভিক্তিতে আজ মঙ্গলবার বিকালে একদল পুলিশ,উপজেলার চান্দুরা  পল্লী বিদ্যুৎ সমিতির সাব স্টেশনের সামনে ঢাকা টু সিলেট মহাসড়কের উপর চেকপোষ্ট ডিউটি করা কালে সিলেট হইতে ঢাকা গামী একটি যাত্রী বাহী বাস সুমি পরিবহন  তল্লাশী করিয়া মোঃ সাদ্দাম হোসেন (৩২) ও  বিজন দাস (২৪) কেRead More


নবীনগরে ইউনিক মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও ইউনিক সেরা ২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লী বাড্ডার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইউনিক সেরা ২০ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৫ টা পুর্যন্ত দিনব্যাপী উপজেলার জল্লী বাড্ডা মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, তাজুল ইসলাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুলতান ভূঁইয়া, মাঝিয়ারা প্রেমদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজনু সরকার, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আলী আহমেদ মনির,Read More


কসবায় যুগান্তর এর রজত জয়ন্তী উদযাপন

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাঠকনন্দিত  দৈনিক যুগান্তর পত্রিকার  রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। উদযাপন  উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে কসবা যুগান্তর স্বজন সমাবেশ এর সভাপতি কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি মো. আবদুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাদের।  বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো. ইমন হোসেন, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিকুর রহমান, কসবা প্রেসক্লাবের সাবেকRead More


This site is protected by wp-copyrightpro.com