July, 2020
কাতারে পবিত্র ঈদুল আজহা উদযাপন
আমিন ব্যাপারী,কাতার প্রতিনিধি:: বছর ঘুরে এলো পবিত্র ঈদ, কিন্তু প্রতিবছরের ন্যায় এবার ঈদে নেই অন্যরকম আনন্দ। মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব নিস্তব্ধ।তাই এ বছর পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারে করোনার প্রভাবে সর্বোচ্চ সর্তকতা ও সামাজিক দূরত্ব বজায় রেখে ৪০১ টি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। অন্যান্য বছরের তুলনায় এবছর মসজিদের সংখ্যা সীমিত হওয়ার কারণে অনেক প্রবাসীকে নামাজ আদায় করতে হয়েছে নিজ নিজ বাসার মধ্যে অবস্থান করে অন্যরকমের ঈদের আনন্দ উপভোগ করলো প্রবাসীরা। তাছাড়া করোনার কারণেRead More
নাসিরনগরে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক:: ঈদুল আযহা উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা পরিস্থিতিতে অসহায়, কর্মহীন ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত নূরপুর বড়বাড়ি প্রবাসী কল্যাণ সংগঠন কর্তৃক হতদরিদ্রদের মধ্যে উপজেলার গোকর্ণ ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় শতাধিক পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে নগদ এক হাজার করে বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল হক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শিক্ষক হুমায়ুন কবির, প্রবাস ফেরত মোজাহিদ ও নাজিম উদ্দিন। মহামারী করোনাভাইরাসের শুরুতেই এ সংগঠনের পক্ষ থেকে নিজস্বRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে হবে ঈদের নামাজ, প্রধান জামাত সকাল ৭ টায়
চলমান করোনা সংকট মোকাবেলায় সচেতনতার অংশ হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে মসজিদ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শনিবার সকাল থেকে মসজিদগুলোতে সামাজিক দুরুত্ব মেনে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করবে মুসল্লিরা। সকাল ৭ টা ও সাড়ে ৭টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়ও শেরপুর জামে মসজিদে সকাল ৭, পৌণে ৮ ও ৯ টায়, মদিনা মসজিদে ৭, সাড়ে ৭ টায়, পৈরতলা মসজিদুল কোবায় সকাল সাড়ে ৭টাসহ জেলার ৪ হাজার ৫শ মসিজদে একাধিক জামাতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করা হবে।
সরাইল উত্তর ইয়াং গ্রাজুয়েটস এসোসিয়েশনের অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনায় কর্মহীন শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন সরাইল উত্তর ইয়াংগ্রাজুয়েটস এসোসিয়েশন । গতকাল বৃহস্পতিবার বিকাল কালীকচ্ছ ও নোয়াগাঁও বিভিন্ন এলাকায় উত্তর সরাইল ইয়াংগ্রাজুয়েট্স এসোসিয়েশন কর্তৃক কোভিড-১৯ এ ব্যতিক্রমী মানবিক সহায়তার আয়োজন করেন। উত্তর সরাইল ইয়াং গ্রাজুয়েট্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কোভিড-১৯ এ কালীকচ্ছ, নোয়াগাঁও এর প্রতিবন্ধী ও দুস্থ শতাধিক পরিবারের মানুষের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে । ইয়াং গ্রাজুয়েট্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ গণজমায়েত না করে স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের সদস্যরা প্রত্যেক পরিবারেরRead More
সরাইলে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে বুধবার সন্ধ্যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিন আগে ওই গ্রামের লাওয়ার বাড়ির ইকরাম আলাই বাড়ির নুর উদ্দিন দোকানের পন্যে দরদাম নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ভর্তি করা হয়। পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুলRead More
‘করোনা-বন্যাসহ সব প্রতিকূলতা মোকাবিলা করে যাচ্ছে সরকার’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। করোনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন বন্যা শুরু হয়েছে। আপনারা আমাদের জন্যে দোয়া করবেন। দু’দিন পর আগস্ট মাস। যে মাসটি আমাদের বাঙালি জাতির জন্যে শোকের মাস। আপনারা জাতির পিতার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা সরকার সব প্রতিকূলতা মোকাবিলা করার চেষ্টা করে যাচ্ছেন। আপনারা তার জন্যে দোয়া করবেন। আমাদের সরকার যেন এই অবস্থা থেকে দ্রুতRead More
বিজয়নগরে নন-এমপিও শিক্ষক- কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ
মো: জিয়াদুল হক বাবু :: বিজয়নগরে করোনায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্টানের নন -এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে । আজ বৃহষ্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও সহকরাী শিক্ষা কর্মকর্তা আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ।এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরন কৃষœ হালদার ,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধূরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন ।
বাংলাদেশি প্রবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সৌদি
মালয়েশিয়ার পর এবার প্রবাসী বাংলাদেশিদের মতামত প্রকাশের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে সৌদি সরকারও। ইকামায় বর্ণিত কাজের অনুমতি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হলে রাষ্ট্রদ্রোহ আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া সৌদি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া যেসব বাংলাদেশি সৌদি আরবে সাংবাদিকতা করেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। অপরাধ প্রমাণ হলে জেল জরিমানাসহ তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করা হয়েছে। সূত্র জানায়, সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় বাংলাদেশর রাষ্ট্রদূতকে। সেখানে এসব বিষে সৌদি সরকারের কঠোর মনোভাবের কথা জানিয়ে দেয়া হয়। পরে সৌদি দূতাবাসেরRead More
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত
শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ছুটি বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক না হওয়ায় ছুটি আরও বাড়ানো হয়েছে। জানা গেছে, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু করা হয়েছে। শিক্ষার্থীর বয়স ও শ্রেণি অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয় সামনে রেখে সিলেবাস সংশোধন করা হবেRead More
আওয়ামী লীগ নেতা আব্দুর রৌফ সামসু মিয়ার পৌর মেয়র নায়ার কবিরের শোক
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট নিবাসী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রৌফ সামসু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)



















