September, 2020
সরাইলে উচ্ছেদ অভিযান
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে অনেকেই সরকারি খাল দখল করে ভরাট করে ফেলেছেন। অনেকে দোকানপাট ও বাড়িঘর করে বসে আছেন। ফলে দিনদিন পানি নিস্কাশনের সমস্যা প্রকট হচ্ছে। সরাইলের কুট্রাপাড়া মোড় থেকে কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকা পর্যন্ত সড়কের দুপাশে সরকারি খাল ও সওজের জায়গার দখল করে আছেন অনেকেই। আজ বুধবার দুপুরে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে বড্ডা পাড়া এলাকার এ অভিযান চলে। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়কের সীমানা নির্ধারণ করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সরাইল নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ফারজানা প্রিয়াংকাসরাইল থানা এস,আই জাকিরRead More
খুনিদের টার্গেট ছিল ৩টি ব্যাংক লুটের
আশুগঞ্জে বিডিবিএল ব্যাংকের নৈশ প্রহরী হত্যা রহস্য উদঘাটন:: ৪ জন গ্রেপ্তার
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শাখা নৈশপ্রহরীকে হত্যা করে ব্যাংক লুটের চেষ্টার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে জেলার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন-আশুগঞ্জ উপজেলার বগৈর এলাকার রসু মিয়ার ছেলে জামাল হোসেন (২৪), আড়াইসিধা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে মো. জামিল (২৮) ও রহিম বাদশার ছেলে সাদ্দাম হোসেন (২৭) ও চরচারতলা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মাসুম কবির (৩৮)। এরRead More
কন্যা শিশুকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে:: ইউএনও ইয়াসির আরাফাত মো:: জিয়াদুল হক বাবু
বিজয়নগরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বুধবার সকাল ১১.০০ টায় জাতীয় কন্যা শিশু দিবস -২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত অালোচনা সভায় প্রধান অতিথির ভাসনে উপজেলা নির্বাহি অফিসার কে.এম. ইয়াসির আরাফাত বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবিলায় দেশের সকল কন্যা শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।তাদের জন্য রাষ্ট্রকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাবিত্রি রানি,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন,যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হুসেন, আব্দুল কাদের প্রমুখ। উক্ত অনুষ্ঠানেRead More
“সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন”এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত
সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ারসরাইলে“সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন”এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজবুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর২টায় এসটিভি এর সরাইল কার্যালয়ে“সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন”এর আহ্বায়ক মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে “সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন”এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মোহনা টেলিভিশনের সরাইল প্রতিনিধি মো: শফিকুর রহমানকে সভাপতি ও বিজয় টেলিভিশনের সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদকে সাধারণ সম্পাদক করে উক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি“চ্যানেলএস”এর সরাইলপ্রতিনিধি মোঃমুরাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এসটিভির (সরাইলটিভি)পরিচালক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার ও সাংগঠনিক সম্পাদক এশিয়ানRead More
সরাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মঙ্গলবার দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত ২৫৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৫৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রায় ৫ হাজার ৬২৩জন শিশু, ৭জন প্রতিবন্ধি শিশু একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ মাত্রা), ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৮১জন শিশু,৬০জন প্রতিবন্ধি একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ মাত্রা), খাওয়ানো হবে। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবারRead More
আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২
রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটির জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লালপুরের লামাবায়েক এলাকায় এই সংঘর্ষ হয়। নিহতরা হল উপজেলার লালপুর লামাবায়েক গ্রামের মিলন মিয়ার ছেলে ইশান (২২) ও সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন (২৪)। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোমবার সন্ধ্যায় দোকানে আড্ডা দেয়ার সময় লামাবায়েক গ্রামের বাদশা মিয়ার বাড়ির আহমদ আলীর ছেলে আলী আজম ও বাচ্চু মিয়ার বাড়ির মতলব মিয়ার ছেলে দুলাল মিয়ার কথাকাটাকাটি হয়। এসময় আলী আজম দুলালকে চর থাপ্পড়Read More
নবীনগর এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে নাছরিন আক্তার ( ২২) নামে এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে । নিহত নাছরিন শিবপুর গ্রামের আতিকুর রহমান আতিকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিহতের নিজ ঘরে ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পারিবারিক কলাহ জেরেই এই আত্মহত্যার মূল কারন হতে পারে। পুলিশ খবর পেয়ে সোমবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সকলের অগোচরে নিজ ঘরের মধ্যে গলায় কাপড় পেঁচিয়ে নাছরিন আত্মহত্যা করে।নিহতের স্বামী আতিকুরRead More
কসবায় সেইপ এর অবহিতকরণ কর্মশালা
বায়েজিদ পাঠান ঢালী, কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অর্থমন্ত্রণালয় অর্থ বিভাগ এর আয়োজনে সেইপ এর উদ্যোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত। “সরকারি খরচে সেইপ এর প্রশিক্ষণ নিবো দেশ-বিদেশে কাজ পাবো” এই শ্লোগানকে সামনে রেখে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে অর্থমন্ত্রণালয় অর্থ বিভাগ এর আয়োজনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,অর্থমন্ত্রণালয়ের প্রতিনিধি জিয়াRead More
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে নবীনগর উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও তার অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে আজ সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. সুজিত কুমার দেবের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও নবীনগর পৌর সভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক ইয়াবের হোসেন জামিল, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. নাছির উদ্দিন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান,Read More
শেখ হাসিনা: একজন সফল রাষ্ট্রনায়ক
ঝড়-ঝঞ্ঝা,হুমকি-ধমকি কোনোটিই টলাতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিচক্ষণতার সঙ্গে দেশ ও জনগণের স্বার্থে যেটা যখন প্রয়োজন— করেছেন সাহসের সঙ্গে। বিডিআর বিদ্রোহের মতো দেশবিরোধী চক্রান্ত, মানবতাবিরোধী অপরাধের বিচার, হেফাজতে ইসলামের অরাজক পরিস্থিতি, সংসদ নির্বাচন প্রতিহতের প্রচেষ্টা ও সরকার উৎখাতে টানা তিন মাসের আন্দোলনকে ব্যর্থ করে দিয়েছেন। বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলা করে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন তিনি। সরকারকে দাঁড় করিয়েছেন মজবুত ভিত্তির ওপর। দলকে টানা তিনবার ক্ষমতায় আনতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক প্রজ্ঞা ও কূটনৈতিক দক্ষতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য কুড়িয়েছেন সুনাম। দেশের জন্য বয়ে এনেছেন গৌরব ও সাফল্য। সিদ্ধান্ত বাস্তবায়নRead More



















