September, 2020
কসবায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বায়েজিদ পাঠান ঢালী প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। আজ দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান প্রমুখ । এই সময় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,শিক্ষক,ইমাম,ভিডিপিও আনসার কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
সরাইলে শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল৷ বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের চারবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে স্থানীয় আওয়ামীলীগ। সোমবার দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ (সংরক্ষিত) আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। আ’লীগ নেতা অ্যাডভোকেট জয়নাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আ’লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাশেদ, ফরহাদ রহমান, সরাইল উপজেলা নির্বাহী কমর্কতা এ এস এম মোসা, সরাইল উপজেলা সহকারি কমিশনারRead More
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নবীরগর উপজেলা যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের উদ্যোগে আজ সোমবার দুপুরে নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে ফলজ গাছ রোপনের মধ্যদিয়ে এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি শামস্ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও নবীনগর পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, উপজেলা ভাইস-চেয়ারম্যান- জাকির হোসেন সাদেক, জেলা আওয়ামীলীগের নেতা মো. জসিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. নাছির উদ্দিন,Read More
আশুগঞ্জে তথ্য অধিকার দিবস পালিত
‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও ‘সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে’ এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শারমিন আক্তার, বিশিষ্ট চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউলRead More
কাশবনে তরুণীর শ্লীলতাহানির ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে তরুণীর শ্লীলতাহানির ভিডিও ভাইরালের ঘটনায় জুনায়েদ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার দুপুরে মামলার পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক জুনায়েদ জেলা শহরের দক্ষিণ পৈরতলার আব্দুল আওয়ালের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, আটক জুনায়েদ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে স্বীকার করেছেন। সে ঘটনার মূলহোতা রহিমের বন্ধু। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জুনায়েদ ঘটনার সময় উপস্থিতদের নাম জানিয়েছে। এ ঘটনার ভিডিওধারণ করেন শাকিল নামে তাদের এক বন্ধু। আটকের পর জুনায়েদ আরও গুরুত্বপূর্ণRead More
অটোরিকশায় ফেলে যাওয়া সাড়ে ১৪ লাখ টাকা ফেরত দিলেন চালক
আখাউড়ায় অটোরিকশায় ফেলে যাওয়া সাড়ে ১৪ লাখ টাকা মালিকের কাছে ফেরত দিলেন অটোরিকশা চালক মনির হোসেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া নিজ অফিসে প্রকৃত মালিক রহিমা বেগমের কাছে টাকাগুলো তুলে দেন। অটোরিকশা চালক মনির হোসেনের বাড়ি সদর উপজেলার রামরাইল গ্রামে। রহিমা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের মরহুম এনামুল হোসেনের স্ত্রী। খোঁজ নিয়ে জানা গেছে, রহিমা বেগমসহ চার জন গত বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী বাসস্ট্যান্ড থেকে মনির হোসেনের সিএনজিচালিত অটোরিকশায় চিনাইর গ্রামে নিজ বাড়িতে যান। সে সময় তাদের সঙ্গে একটি ব্যাগেRead More
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন
চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব জানিয়েছেন, আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সৌদি অভিবাসী শ্রমিকেরা যেভাবে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন
বাংলাদেশে সৌদি অভিবাসী শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরুর দিনেই এর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে অভিবাসীদের মাঝে। ঢাকার গুলশানের সৌদি দূতাবাসের সামনে রোববার সকাল থেকে জড়ো হন প্রবাসী শ্রমিকরা। এই শ্রমিকদের অধিকাংশেরই জিজ্ঞাসা, আকামা ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেটি নবায়ন করা হবে কীভাবে। করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে নিয়মিত বিমান চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের অনেকেই বিপাকে পড়েছেন। সপ্তাহখানেক ধরে সৌদি আরবে যাওয়ার বিমান টিকেটের দাবিতে কারওয়ানবাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে প্রবাসী কর্মীরা বিক্ষোভ করছেন। সেখানে প্রবাসী শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিলRead More
কসবায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী রক্তাক্ত
বায়েজিদ পাঠান ঢালী, কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতি পক্ষের হামলায় স্বামী-স্ত্রীকে রক্তাক্ত করার সংবাদ পাওয়া গেছে। আজ দুপুরে কসবা উপজেলার গোপীনাথপুর ইউপির ব্রাহ্মণমুড়া গ্রামে জমির বেড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতরা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে রৌশন মিয়া পিতা- মৃত মন মিয়া ও ইয়ামিন মিয়া- পিতা-রৌশন গংরা দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে পরিকল্পিত ভাবে তাদেরকে রক্তাক্ত করে। আহত স্বামী আ:রউফ মিয়া (৪০) ও স্ত্রী সামসুন্নাহারকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় কসবা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কর্তব্যরাত চিকিৎসক খোরশেদ আলম জানান; স্বামী স্ত্রীর দুইজনের হাত ভাঙ্গা অবস্হায় বর্তমানে হাসপাতালে ভর্তিRead More
নবীনগরে বৃষ্টি উপেক্ষা করে সড়কের বিদ্যুতের খুটি সরানো কাজের তদারকি করলেন মেয়র
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌর সদরের ছালাম রোডের জনবহুল সড়কের বহুদিন ধরে পরে থাকা বিদ্যুতের খুটি সরিয়ে সড়কটি প্রসস্ত করনের কাজটি বৃষ্টির উপেক্ষা করে নিজে দাড়িয়ে থেকে তদারকি করলেন নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাস। গত শুক্রবার ও শনিবার টানা দু’দিন সকাল থেকে সন্ধ্যা পুর্যন্ত তিনি তদারকি করেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্যস্ততম রাস্তা ছালাম রোডের পুর্ব পাশের অনেকটা রাস্তার মাঝে(৪/৫ ফুট ভিতরে) থাকা বিদ্যুৎতের ২ টি খুটি বিনাখরচে মেয়র মহোদয়ের একান্ত প্রচেষ্টায় ও দীর্ঘদিনের পরিশ্রমে সরানো হয় এবং পশ্চিম পাসে সাব রেজিষ্টার অফিসের ভেতরের দেয়াল ঘেষে বসানো হয় এই দুটিRead More



















