February, 2018
বুথফেরত সমীক্ষা::ত্রিপুরায় বড় চমক দিতে চলেছে বিজেপি
দীর্ঘ ২৫ বছর ধরে ত্রিপুরার বাম দুর্গে দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা। কিন্তু, বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত এবার সেই দুর্গেই বড়সড় আঘাত হানতে চলেছে বিজেপি। এবিপি আনন্দ-সি ভোটার বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ৬০ আসনবিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় ম্যাজিক ফিগার ৩১। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবার সিপিএম তথা বামফ্রন্ট ২৬ থেকে ৩৪টি আসন পেতে পারে। অন্যদিকে, বড়সড় চমক দিয়ে বিজেপি ও তার সহযোগীদের ঝুলিতে যেতে পারে ২৪ থেকে ৩২টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র বুথফেরত সমীক্ষা বলছে, ত্রিপুরায় এবার বিজেপি-জোট ৪৪ থেকে ৫০টি আসন পেতে পারে। অন্যদিকে, বাম দলগুলি পেতে পারে মাত্র ৯ থেকে ১৫টিRead More
আখাউড়ায় নারী মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মান ও সড়ক উন্নয়ন কাজ শুরু
বুধবার সকালে আখাউড়ার একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা শর্মিলা দেবসহ দুইজন বীর মুক্তিযোদ্ধাকে পাকা বাড়ি নির্মানসহ প্রায় ১ কোটি ব্যায়ে আখাউড়া উত্তর ইউনিয়নের একটি সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান সকাল ১১টায় এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জামান বলেছেন, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি মহোদয় আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের নারী মুক্তিযোদ্ধা শর্মিলা দেব ও ধরখার ইউনিয়নের সৈয়দ আলী হাসানকে প্রধানমন্ত্রীর উপহার ‘বীরনিবাস’ প্রকল্পের আওতায় পাকা বাসস্থান নির্মানের ব্যবস্থা করেছেন। আজ বুধবার প্রথমে আখাউড়ার একমাত্র নারী মুক্তিযোদ্ধা শর্মিলা দেবRead More
নবীনগরে মহিলা আওয়াসীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা পরিষদের রিক্সা ও সেলাই মেশিন বিতরণ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বর্ণঢ র্যালী শেষে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যাপক নূরুনাহার বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এড: শিব শংকর দাস,মো: জসীম উদ্দিন আহামেদ, মো: সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরকার,সাবেক ভাইস চেয়ারম্যান সেলিনা মাহাবুব,রানা শামিম রতন,সালাইদ্দিন বাবু,অমর ফারুক প্রমুখ। পরে জেলা পরিষদের আর্থায়নে উপজেলা ডাক বাংলো প্রাঙ্গণে দুঃস্ত,অসহায় মানুষদেরRead More
স্থানীয় কৃষি অফিসের সহযোগীতায় ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছে কৃষক।
নাসিরনগরে বাদাম চাষে বাম্পার ফলনের আশা
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে :হাওর বেষ্টিত এক জনপদের নাম নাসিরনগর। এখানে রয়েছে ১৩ টি ইউনিয়ন। যার মধ্যে চাতলপাড়,গোয়ালনগর ভলাকুট হল সম্পূর্ণ নদী বেষ্টিত। এ তিন ইউনিয়নের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্য হল নৌকা। যার চার দিকে নদী,খাল,বিল আর চরের সহারোহ। নদী বেষ্টিত এসব ইউনিয়নগুলোর নদী পাড়ের বেশির ভাগ জমিতে অধিক পরিমাণে বেলে-দোঁয়াশ মাটি রয়েছে। যা বাদাম চাষের জন্যে খুবই উপযোগী। এই তিন ইউনিয়নের মানুষগুলো নিজেদের জীবন যুদ্ধে টিকিয়ে রাখতে বছরের সারাটা সময় কঠিন পরিশ্রম করতে হয়। ক্ষণে ক্ষণে রং বদলায় তাদের জীবিকা নির্বাহের সাদা ধবধবে বালুর চড়ের। কখনো প্রকৃতির সাথে আবারRead More
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন:ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)
বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী মাঠ চষে রেড়াচ্ছেন, অবশেষে কারা পাচ্ছেন দলীয় টিকেট
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনটি ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৪৬ হাজার ৪৪০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৭১ হাজার ৮১৪জন। পুরুষ ভোটার এক লাখ ৭৪ হাজার ৮২৬ জন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি ও জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এক ডর্জনের বেশি নেতাকর্মী মনোনয়নের প্রত্যাশায় মাঠ চষে বেড়াচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম এ আসনটি বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দখলে রয়েছে। ফলে আসনটি পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে মাঠে কাজ করে যাচ্ছে বিএনপি ওRead More
সরাইলে ২দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা
মোহাম্মদ মসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে ২দিন ব্যাপী বিজ্ঞান প্রযুক্তি মেলা উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর মাননীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা (এমপি) । মেধা সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ, ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর আজ বুধবার সমাপ্তি। উদ্বোধনীয় অনুষ্ঠানটি সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে , প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর মাননীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা,এমপি । বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইলRead More
জানাজার নামাজ ওয়াজিব
ইমাম সাহেবের সাথে দাড়াইয়া জানাজার নামাজ আদায় করার জন্য যা দরকার তা আলোচনা করা হলো। নিয়মিত জানাযার নামাজ না পড়ার কারণে অনেকেই নামাজের নিয়ম ঠিক মত জানেন না। তাই তাদের জন্য এটা শেয়ার করা হল। মৃত ব্যক্তিকে গোসল করাইয়া, কাফন পরাইয়া তাহার মাগফিরাত ও পরকালে মুক্তির জন্য কতক লোক একত্র হইয়া যে নামায পড়িতে হয়, তাহাকে জানাযার নামায বলে। এই নামায মুসলমানদের উপর ফরযে কেফায়া অথাৎ জানাযার সংবাদ শ্রবণকারী সকল লোকের পক্ষ হইতেই ফরয আদায় হইয়া যায়, আর কেহই আদায় না করিলে প্রত্যেককেই গাণাহগার হইতে হইবে। লাশকে গোসল করাইয়া কাফনRead More
জেলা পর্যায়ের শুদ্ধভাবে জাতীয় সংগীত চূড়ান্ত প্রতিযোগীতা প্রতিযোগীতা জাতীয় সংগীত প্রতিটি স্কুলে শুদ্ধভাবে পরিবেশন করা জরুরী-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাজিনা সারোয়ার
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাজিনা সারোয়ার বলেছেন, শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের জন্যে সরকার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্যোগ নিয়েছে। তাই জাতীয় সংগীত প্রতিটি স্কুলে শুদ্ধভাবে পরিবেশন করা জরুরী। মঙ্গলবার দুপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগীতা জেলা পর্যায়ের প্রতিযোগীতা শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সদর সোহেল রানা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোলেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির কো-অর্ডিনেটর, সংগীত প্রশিক্ষক সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, সংগীত প্রশিক্ষক সন্ধ্যা রায়, সংগীতRead More
সাবেক প্রানীসম্পদ কর্মকর্তা আক্তার হোসেন এর ইন্তেকাল।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা এলাকার বাসিন্দা সাবেক প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো: আক্তার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা তথ্য অফিসার (অব:) মো: শাহজাহান এর ছোট ভাই গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তার মধ্য মেড্ডাস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার পথে ইন্তেকাল করেন(ইন্নানিল্লাহি……………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে ৪ ভাই ২ বোন,অসংখ্য আত্মীয় স্বজন সহ গুনগাহী রেছে গেছেন। গতকাল বাদ আসর মরহুরের জানাযা তার গ্রামের বাড়ি সদর উপজেলার রাজঘর গ্রামে অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও মরহুমের আত্মীয় স্বাজনরা জানাযায় অংশ নেয়। পরে পারিবারিক কবরRead More
মেধা ভিত্তিতে প্রবাসীর সন্তানদের শিক্ষা ক্ষেত্রে কোটার দাবি
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃবাংলাদেশ লেখক সংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন, প্রফেসর ডক্টর আব্দুর রহমান আনোয়ারী’কে দেয়া এক অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে আয়োজক সংগঠন ও কাতার প্রবাসীরা এই দাবি জানান। সম্প্রতি দোহা আন্তর্জাতিক আন্তঃধর্ম সংলাপ কেন্দ্রের আমন্ত্রনে কাতারে আসা বরেণ্য এই শিক্ষাবিদ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ১৩ তম “দোহা আন্তঃধর্মীয় সংলাপ সম্মেলনে” যোগ দিয়ে তথ্যনির্ভর বক্তব্য ও উপস্থাপনার জন্য স্বর্ণ পদকে ভূষিত হন তিনি। বক্তারা মনে করে এই সম্মাননা শুধু ডক্টর আব্দুর রহমান আনোয়ারী’র একার নয় বরং কাতারে বসবাসরত প্রায় ৪ লক্ষাধিক প্রত্যেক বাংলাদেশীদের এবংRead More



















