Main Menu

February, 2018

 

ফান্দাউক ইউনিয়নে লাঙ্গলের সমর্থনে জনসভায় রেজোওয়ান আহমেদ

১৩ মার্চের নির্বাচনে কেহ যেন ভোট কেন্দ্র দখল করার সুযোগ না পায় সেজন্য কেন্দ্র পাহাড়া দিন

আগামী ১৩ মার্চ অনুষ্ঠেয় সংসদীয় নির্বাচনী এলাকা ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন উপ- নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও পার্টির কেন্দ্রীয় নেতা রেজোওয়ান আহমেদ গত ২৪ ফেব্র“য়ারী উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসার এর হাত থেকে প্রতীক বরাদ্দ পেয়ে এলাকায় পুরোদমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল হতে রাত পর্যন্ত চলছে লাঙ্গল প্রতীকের বিজয়ের লক্ষ্যে গ্রাম হতে গ্রামান্তরে গণসংযোগ এবং নির্বাচনী জনসভা। এরই আওতায় গতকাল সারাদিন গণসংযোগ পরবর্তীতে বিকেলে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামের বাজারে সংসদ সদস্য পদপ্রার্থী রেজোওয়ান আহমেদ এর নির্বাচনী প্রতীক লাঙ্গলের সমর্থনে বিরাট জনসভাRead More


পৌরসভার মাসিকসভায় মেয়র নায়ার কবির

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে পৌর নাগরিকদের রক্ষায় পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হচ্ছে

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনে পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে ও সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। সভায়Read More


ব্রাহ্মণবাড়িয়ার জাপা কেন্দ্রীয় নেতা কাজী মামুনুর রশীদের শশুরের ইন্তেকাল।সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র শোক

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা কাজী মামুনুর রশীদ এর শশুর মো. আমিনুল হক বাচ্চু ভুইয়া বাধ্যকজনিত কারণে সোমবার রাতে নিজ বাড়ি নরসিংদী জেলা সদরের ভেলানগরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন মেয়ে দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকালে স্থানীয় ভেলানগর প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এক শোকRead More


নবীনগরে বয়স্ক ভাতা প্রদান কার্যক্রম সরজমিনে পরিদর্শনে উপ-পরিচালক

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে: ব্রাক্ষনবাড়িয়া নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমাজ সেবা অফিসের তদারকিতে প্রদানকৃত সরকারি ভাতা প্রদানের বিষয়টি মাঠপর্যায়ে সরজমিনে পরিদর্শন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আইয়ুব খান। এ সময় তার সাথে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলাধীন আখাউড়া উপজেলার সমাজসেবা অফিসার ফারুক ইসলাম, আশুগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার সৈয়দ রাফিউদ্দিন, বাঞ্ছারামপুর উপজেলার সমাজসেবা অফিসার সুরভী আফরোজ, কসবা উপজেলার সমাজসেবা অফিসার মো: মবিনুল হক ভূইয়া,নবীনগর উপজেলার সমাজসেবা অফিসার মো: সিফাত বিন সাদেক ও প্রশাসনিক কর্মকর্তা মো: হাবিবুর রহমান। গতকাল সোমবার দুপুরে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়ন পরিদর্শনকালে দেখা যায়, অতন্ত্য সুন্দর পরিবেশে প্রকৃত ভাতাভোগীগণ সরকারিRead More


কসবায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম,সহকারী কমিশনার ভূমি জোবাইদা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর আহম্মদ,উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন আকর্ষণীয় প্রজেক্ট প্রদর্শন করেন। তিন ব্যাপী মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২টি ষ্টল অংশ গ্রহণ করে।


কসবায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুলাল মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহপুর এলাকায় কুটি-চৌমুহনী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুলাল উপজেলার চরনাল দক্ষিণপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সন্ধ্যায় দুলাল মোটরসাইকেলে করে কুটি থেকে কসবা যাচ্ছিলেন। পথে শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।


চলে গেলেন আশুগঞ্জের ইউএনও আমিরুল কায়ছার

অবৈধ উচ্ছেদ অপসারন করতে গিয়ে প্রভাবশালিদের রোষানলে পড়ে অবশেষে নিজেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ছাড়লেন সদ্য বিদায়ি নির্বাহী অফিসার মো.আমিরুল কায়ছার। সোমবার দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ত্যাগ করেন। এসময় এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। তাকে আশুগঞ্জে সর্বস্তরের মানুষ চোখের জ্বলে বিদায় জানান এই সরকারি কর্মকর্তাকে। এসময় উপজেলা নিবার্হী অফিসার আমিরুল কায়ছার হাত তুলে শুধু তিনি সকলের কাছে কর্মজীবনের জন্য দোয়া কামনা করেন। তবে তিনি সোমবার কোন বিদায়ী সংবর্ধণা অনুষ্টানে যোগ দেননি। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গত ২০১৬ সালে ১২ জুন উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। যোগদানের পর আশুগঞ্জেRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতিয় পার্টি আফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ মিছিল

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতিয় পার্টি’র অফিসে গত শনিবার সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নবীনগর উপজেলা জাতিয় পার্টি। রোববার বিকেলে উপজেলা ও পৌর জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের উদ্ধোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে নবীনগর প্রেসক্লাব চত্তরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় পৌর জাতীয় পার্টি সভাপতি মোঃ ইদন খানের সভাপতিত্বে উপজেলা যুব সংহতির নেতা আল-আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিনRead More


নবীনগরে নিহত আওয়ামীলীগ নেতৃ স্বপ্না’র বাড়িতে হামলা। প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাক্ষনবাড়িয়া নবীনগর উপজেলার নিহত আওয়ামীলীগ নেতৃ স্বপ্না আক্তারের বাড়িতে গত শুক্রবার রাতে হামলা করেছে সন্ত্রাসীরা। জনা যায়, হামলার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে বাঙ্গরা বাজার ব্যাবসায় সমিতির সভাপতি বিশিষ্ট আওয়ামীলীগ নেতা রবিউল আওয়াল রবির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করেন। এতে জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগ,আওয়ামী যুবলীগ,আওয়ামী ছাত্রলীগ, কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন। মিছিল চলাকালীন সময়ে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের বাঙ্গরা বাজারে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলটি জিনদপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলার বাঙ্গরা বাজারে এসে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা রবিউলRead More


সরাইলে ‘মৃৎশিল্প’ প্রশিক্ষণ কর্মশালা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥সরকারের এসডিজি’র সফল বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরাইলে মৃৎশিল্প বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব উন্নয়ন কর্মকর্তার দফতরের আয়োজনে গত সোমবার পানিশ্বর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে দিন ব্যাপি চলে এ প্রশিক্ষণ। চেয়ারম্যান মো. দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভুধনী সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, গত বর্ষা মৌসুমে পারিশ্বর গ্রামের মেঘনা নদীর পাড়ে বসবাসকারী দরিদ্র পাল পরিবারের ১৫-২০ বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ফলে তারা খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করেছে।Read More


This site is protected by wp-copyrightpro.com