Main Menu

February, 2018

 

নাসিরনগরে প্রতিবন্ধীর কাছ থেকে হোল্ডিং ট্যাক্স আদায়ের সমন জারি

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ আমি দিনমজুরের কাজ করি। বাল বাচ্চা পোলাপাইন লইয়া চলতে পারিনা। টেক্সের টেহা দিতে গিয়া আমি বাজার করতে পারিনাই। ৩৩০ টাহা দিতে আমার খুব কস্ট হইছে। টাহা দিছি রিচিট দিছেনা। আমরার পাশের বাড়ির কুতুব বাইয়ের কাছে ৩৩০ টাহা দিয়া আইছি। হেরা কইছে টিওনো আইব। বড় বড় অফিসার আইব। আইয়া সাইরা টাহা নিব। ১০ বছরের টেহা একসাথে দিতে অইব। নাইলে বাড়ি ঘর লইয়া যাইবগা। অহন তিন বছরের টেক্স দিয়ন লাগব পরে সরকার আবার নতুন কইরা নিয়ম করব। কথা গুলো বলছিলেন ভলাকুট ইউনিয়নের দিন মজুর মোঃ জামাল মিয়া। রুমিRead More


কসবা জেঠুয়ামুড়া বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউপির জেঠুয়ামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা। বিদ্যালয়ের সভাপতি আবুল খায়ের এম বিএ ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারি শিক্ষক পংকজ কুমার বিশ্বাস,গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম এ মান্নান জাহাঙ্গীর,গোপীনাথপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ভুইয়া,গোপীনাথপুর ইউপি যুবলীগৈর সভাপতি সৈয়দ মাহবুব হাসান (রুবেল) মাস্টার প্রমুখ। পরিশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


৪ বছরে ৫০০ কোটি টাকার উন্নয়ন

আইনমন্ত্রী আনিসুল হক বদলে দিয়েছেন কসবা-আখাউড়াকে

খ.ম.হারুনুর রশীদ ঢালী : আইন,বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি গত ২৩ ফেব্রুয়ারি পানিয়ারূপ নিজ বাসভবন চত্বরে সকালে মোহনা টিভি কসবা প্রতিনিধি ও অপরাধ পত্র সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালীর সাথে এক সাক্ষাৎকারে বলেন, গত ৪ বছরে বর্তমান সরকারের আমলে কসবা-আখাউড়ায় অনেক উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সাক্ষাৎকারের পর বিকালে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজে কুমিল্লা-সিলট মহাসড়কের সংযোগ ব্রীজ ও ধরখার থানা ফাড়ি ভবনের ভিওিপ্রস্তর স্থাপনসহ গুলখারের একটি রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইনমন্ত্রী গত ৪বছরে কসবা-আখাউড়ায় প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে বলে আইনমন্ত্রীরRead More


জাতীয় পার্টির কার্যালয় ভাংচুরের ঘটনায় জেলা আওয়ামলিীগের নিন্দা ও প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীরীগ। রবিবার জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার করে কঠোর শাস্থির দাবী জানান। এসময় নেতৃবৃন্দ বলেন,এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এমন অপকর্ম প্রতিরোধে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।


ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বাঁধায় বিএনপির মিছিল পন্ড (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বাঁধায় বিএনপির শান্তিপূর্ন মিছিল পন্ড হয়ে গেছে। চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সোমবার বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। শহরের মেড্ডা বাস স্ট্যান্ড থেকে বের হওয়া মিছিলটি কিছু দূর যাবার পরই পুলিশ মিছিলটি ছত্র ভঙ্গ করে দেয়। এসময় খালেদা জিয়ার মুক্তির দাবীতে শ্লোগান দেয়া হয়।  


সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত, গাড়িসহ চালক আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল ওয়াহাব ভূঁইয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহাব পূর্ব কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা। সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, মহাসড়ক পার হওয়ার সময় সিলেট অভিমুখী একটি কাভার্ডভ্যান ওয়াহাবকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ চালক জাফর ইকবালসহ কাভার্ডভ্যানটি আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


আখাউড়ায় বনভোজনের বাস খাদে পড়ে ২০ কলেজ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বনভোজনে যাওয়ার পথে একটি বাস খাদে পড়ে ২০ কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে আখাউড়া বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা পার্শ্ববর্তী কসবা উপজেলার গোপীনাথপুর আলহাজ শাহআলম কলেজের শিক্ষার্থী। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, পিকনিকের একটি বাস কসবার গোপীনাথপুর থেকে মৌলভীবাজারের লাউয়াছড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ২০ জন ছাত্রছাত্রী আহত হয়। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়।


বাহরাইনে বিএনপির প্রতিবাদ সভা

বাহরাইনস্থ্য ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপি কর্তৃক প্রবাসী শাখা আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রহসন মূলক মিথ্যা মামলায় সাজার বিরুদ্ধে রায়ের এবং তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র জনাব হাফিজুর রহমান মোল্লা কচি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবি এম মমিনুল হক মমিন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, যুবদল নেতা শরীফ ছাত্রনেতা ওমর মোল্লা সহ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্ঠা শেখ মোঃ শামীম । রাজধানীRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বড় বোনের মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির বড় বোন, শহরের পাইকপাড়া নিবাসী মরহুম এডঃ হাজী আবুল কাসেমের সহধর্মিনীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


বাংলাদেশকে এগিয়ে নিতে যুদ্ধে নেমেছেন শেখ হাসিনা, সে যুদ্ধে আপনাদের পাশে থাকতে হবে — আসাদুজ্জামান নূর-এমপি

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ একটি সংগ্রামে লিপ্ত হয়েছেন।একটা যুদ্ধে নেমেছেন, সে যুদ্ধ হলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। সে লড়াইয়ে আপনারা পাশে থাকতে হবে।এটা রাজনীতির কথা নয় এটা বাঁচা মরার কথা। ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলা রতনপুর আব্দুল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে গত রবিবার দুপুরে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন শেসে বার্ষিক পুরষ্কার বিতরন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় সৈয়দ জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাজী মোঃ ওয়াজেদ উল্লাহ জসিমের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট বুদ্ধিজীবী নাট্যকার একুশে পদক প্রাপ্ত ত্যাষ্টী মুক্তিযোদ্ধ জাদুঘর, আলী জাকের।Read More


This site is protected by wp-copyrightpro.com