April, 2023
নবীনগরে মেঘনা নদীতে তলিয়ে যাওয়া মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে নিখোঁজের ১ দিন পর ভাসমান অবস্থায় এক মাদ্রাসার ছাত্রের লাশ রবিবার সকালে উদ্ধার করেছে স্থানীয়রা। জানা যায়, নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে শনিবার দুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে তলিয়ে যায় খোকন(০৮) এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র। গত শুক্রবার মায়ের সাথে ঢাকা থেকে নাছিরাবাদ গ্রামে(মানিকনগর বাজারের পশ্চিম পাশে)নানার বাড়িতে বেড়াতে আসে সে। শনিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে একাই মেঘনা নদীতে নেমে পরলে তলিয়ে যায়। পরে রবিবার সকালে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
সদর থানা পুলিশের অভিযান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মমিন গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মমিনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় দারমা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মমিন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। অভিযানের নেতৃত্ব দেয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গেল বছরের একটি মারামারি মামলায় মমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয় পুলিশ । সে মামলায় মমিন পলাতক ছিল। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতার করা হয়। তাকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, মামলার বাদীRead More
নাসিরনগরে বিলের তদন্তে পক্ষপাতের অভিযোগ, ইউএনও বললেন চাপে আছি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দাখিল করে নির্দিষ্ট একটি সমবায় সমিতিকে বিল পাইয়ে দেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছে ক্ষুদ্ধ জেলেরা। এ ব্যাপারে ইউএনও আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও চাপে আছেন বলে স্বীকার করেছেন। জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম এ বিল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জেলেদের দেয়ার দাবি জেলেদের। অভিযোগপত্র থেকে জানা গেছে, ৩৯৬. ৬৫ একরের বিল শাপলা বিলের অবস্থান নাসিরনগর উপজেলায়। তবে বিলের অধিকাংশ জমির মালিকানা সরাইল উপজেলার শাহজাদাপুর ও মলাইশ গ্রামের লোকজনের। বিলের পাশ দিয়ে বয়ে চলা তিতাসRead More
বিদেশীরা নয়, জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে….আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বাংলাদেশের জনগনই তাদের ভাগ্য নির্ধারন করবেন, বিদেশীরা নয়। শুনেছি কেউ কেউ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে নালিশ করেন তাদের তদারকি ছাড়া নাকি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। বিদেশীরা এসে কাউকে ক্ষমতায় বসিয়ে দেবেন এটা দুঃস্বপ্ন। জনগনই তাদের পরবর্তী নেতা নির্বাচন করবেন। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। রোববার (৩০ এপ্রিল) দুপুরে কসবা তফজ্জল আলী (টি.আলী) ডিগ্রী কলেজ মাঠে এবি (আরব-বাংলাদেশ) ব্যাংকের সহায়তায় এলাকার ১৮ শত কৃষক-কৃষানীর মাঝে কৃষিঋন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বৃক্ততায় এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন,Read More
দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দেয়া হলো না নাসিরনগরের এক পরীক্ষার্থীর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসএসসি পরীক্ষা শুরুর এক ঘন্টা ১৫ মিনিট পর কেন্দ্রে যাওয়ায় এক পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। ওই পরিক্ষার্থীর নাম মোঃ সুজন ভূইঁয়া। সে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।এবং নাসিরনগর সদর পশ্চিম পাড়ার মোঃ আব্দুল আজিজ ভূইঁয়া’র ছেলে। ভুক্তভোগী পরীক্ষার্থী জানায়, সে সময়সূচী ভুল করে ফেলে। পরীক্ষার সময় সকাল ১০ টা হলেও সে ভেবেছে দুপুর ২ টা তার পরীক্ষা শুরু হবে। পরে তার এক বন্ধু ফোনে তাকে বিষয়টি অবগত করলে সে দ্রুত নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ছুটে আসে। ততক্ষণে অনেক সময় চলে গেছে। এRead More
নির্বাচনের পূর্বেই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনী আনা হবে..আইনমন্ত্রী
আলাপ আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনের পূর্বেই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে নিজ গ্রামের বাড়িতে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা জানান। খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে তার জীবন সংকটাপন্ন হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ আইনে চলে। আদালত খালেদা জিয়াকে দন্ড দিয়েছেন। প্রধানমন্ত্রীর মহানুভবতায় শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। আইন অনুযায়ী বিদেশে গিয়ে চিকিৎসার কোনো সুযোগ নেই। এতে আদালত অবমাননা হবে। আমি যতটুকু জানিRead More
অত্যাধিক গরমে ফের লাইন বেঁকে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামূখী আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক করার ১৬ ঘন্টা পর ফের একই স্থানে অত্যধিক গরমে লাইন বেঁকে যাওয়ায় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শনিবার পৌণে ১০ টায় উপকূল এক্সপ্রেস ট্রেন শহরতলীর দাড়িয়াপুর অতিক্রম করে। এর কিছুক্ষণ পর বেলা ১১ টার দিকে লাইনটি বেঁকে যায়। এতে করে চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম জানান, সকালে অত্যাধিক গরমের কারণে আপলাইনে মেরামত করা রেল লাইনটি পুণরায় বেঁকে গেছে। এতে ঢাকামূখী আপলাইন ট্রেন চলাচলRead More
সংবিধান নিয়ে বিএনপি-জাতীয় পার্টির ফুটবল খেলা বন্ধ করেছেন শেখ হাসিনা – আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, ‘দেশে এখন আইনের শাসন আছে। নৈরাজ্য নাই। কেউ বলতে পারবে না হত্যার বিচার হয় না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারে নাই। আর তারা আইনের শাসনের কথা বলে।’ তিনি আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। আর সেটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন বাধা ছাড়াই বিএনপি কথা বলতে পারছে এটাইত গণতন্ত্র।Read More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও পৌর যুবলীগের যৌথ সম্মেলন অনুষ্ঠিত
রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা ও পৌর যুবলীগের যৌথ ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু স্কয়ারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুল ইসলাম। সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী আজমের সভাপতিতে ও সদর উপজেলা সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা, পৌরRead More
৯বছর পর যুবলীগের সম্মেলন, কমিটি ঘোষণা না করেই বিজয়নগর ছাড়লেন নেতারা
মনিরুজ্জামান পলাশ ঃ বিজয়নগর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চম্পকনগর স্কুল এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুল ইসলাম। উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিতে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস।Read More



















