Main Menu

দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দেয়া হলো না নাসিরনগরের এক পরীক্ষার্থীর

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসএসসি পরীক্ষা শুরুর এক ঘন্টা ১৫ মিনিট পর কেন্দ্রে যাওয়ায় এক পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। ওই পরিক্ষার্থীর নাম মোঃ সুজন ভূইঁয়া। সে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।এবং নাসিরনগর সদর পশ্চিম পাড়ার মোঃ আব্দুল আজিজ ভূইঁয়া’র ছেলে।

ভুক্তভোগী পরীক্ষার্থী জানায়, সে সময়সূচী ভুল করে ফেলে। পরীক্ষার সময় সকাল ১০ টা হলেও সে ভেবেছে দুপুর ২ টা তার পরীক্ষা শুরু হবে। পরে তার এক বন্ধু ফোনে তাকে বিষয়টি অবগত করলে সে দ্রুত নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ছুটে আসে। ততক্ষণে অনেক সময় চলে গেছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম বলেন, নিয়মানুযায়ী প্রত্যেক পরীক্ষার্থী কে সকাল সাড়ে ৯ ঘটিকার ভেতরে কেন্দ্রে প্রবেশ করতে হয়। কিন্তু নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পরে সকাল সাড়ে ১১ ঘটিকার সময় ওই ছাত্র পরীক্ষা দিতে কেন্দ্রে আসে। এ সময় নৈবত্তির্ক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং সকল শিক্ষার্থীর উপস্থিতি তালিকা ও আনুষাঙ্গিক কাগজ পত্র জমা হয়ে গেছে। নিয়ম মাফিক পরীক্ষা শুরুর ১৫ মিনিট পার হয়ে গেলে কোন পরিক্ষার্থী আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনা। এজন্য নিয়ম অনুযায়ী কতৃর্পক্ষের সিদ্ধান্ত মোতাবেক ওই শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares