Main Menu

January, 2026

 

আশুগঞ্জে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত, ওয়ার্কসপ মালিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কেমিক্যাল পদার্থের খালি ড্রাম কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রায়হান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছেন লোকনাথ দাস (২৪) নামে এক যুবক। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার লালপুর বাজারের লোকনাথ ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারের সুলতান মিয়ার ডগইয়ার্ড ওয়ার্কশপে কাজ করতেন। অন্যদিকে আহত লোকনাথ দাস ওয়ার্কশপটির মালিক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লোকনাথ দাস তার ওয়ার্কশপে একটি কেমিক্যাল পদার্থের খালি ড্রাম গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখRead More


২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

এই বিশেষ ব্যবস্থার অধীনে মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মদিনা–ঢাকা–মদিনা ও জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া পড়বে ৪২ হাজার টাকা।,এই বিশেষ ভাড়া বাংলাদেশে আসার ক্ষেত্রে ২০২৬ সালের ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত কার্যকর থাকবে। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে ২০২৬ সালের ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এই বিশেষ ভাড়া বাংলাদেশে আসার ক্ষেত্রে ২০২৬ সালের ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত কার্যকরRead More


রুমিন ফারহানার পক্ষ নেওয়ায় সরাইলে বিএনপির কমিটি স্থগিত

মোহাম্মদ মাসুদ, সরাইল :  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গেএবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটির সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দলীয় শৃঙ্খলাRead More


ব্রাহ্মণবাড়িয়া শহরে কুকুরের কামড়ে শিক্ষিকাসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে পাঁচজন আহত হয়েছেন। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতাল চিকিৎসা নিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটি থেকে কাউতলী মোড় পর্যন্ত এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা পৌর শহরের মধ্য মেড্ডার সবুজবাগ এলাকার মো. ফিরুজ মিয়া (৫২) বলেন, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে কামড়িয়ে এসে আমি কোর্টের সামনে দাঁড়ানো অবস্থায় পাগলা কুকুরটি আমার হাঁটুতেও কামড় দিয়ে আরো ৩ জনকে কামড় দিয়ে চলে যায়। তিনি অভিযোগ করে বলেন, সদর হাসপাতালে কোন ধরনের ওষুধ সরবরাহ নেই। আমরা বাহির থেকে কিনে এনেছি। তাও শহরের সব ফার্মেসিতে পাওয়াRead More


ওপর মহল থেকে তাকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে:: জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও মহাজোট থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা অভিযোগ করে বলেছেন, ওপর মহল থেকে তাকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজ পারিবারিক বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জিয়াউল হক মৃধা বলেন, “গত ৫ আগস্টের জুলাই বিপ্লবে একজন যোদ্ধা হিসেবে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমরা সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার সরকারকে দেশত্যাগে বাধ্য করেছি। অথচ আজ আমি নিজ বাসভবনেই নিরাপদে অবস্থান করতে পারছি না। আমাকে কেন একের পর একRead More


মোদী বিরোধী শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে- সরাইলে আসিফ মাহমুদ সজীব ভূইয়া

মোহাম্মদ মাসুদ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বক্তব্যে বলেন ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আলেম-উলামাদের পেছনে রেখে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে না। প্রথমেই হেফাজতে ইসলামের আন্দোলনের শাপলা চত্বরে হত্যাকাণ্ডে শহীদদের এবং আধিপত্যবাদী মোদীবিরোধী আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আলেম-উলামারা দেশের জন্য জীবন দিয়েছেন। ফ্যাসিবাদীরা তাদের নানা রকম ট্যাগ দিয়ে দেশের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে।’ বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচনি পদযাত্রায় এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটিরRead More


নির্বাচনী তহবিল গঠনে জনগণের সহায়তা চাইলেন জোনায়েদ সাকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংহতি আন্দোলনের নির্বাচনী তহবিল গঠনে জনগণের সরাসরি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-০৬ বাঞ্ছারামপুর আসনে মাথাল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জোনায়েদ সাকি। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, গণসংহতি আন্দোলনের নির্বাচনী তহবিল হোক আমাদের সম্মিলিত সামর্থ্যের যোগফল। মাথাল মার্কার ১৭ জন প্রার্থীর নির্বাচনী খরচ বহনের জন্য জনগণই আমাদের ভরসা। আপনাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে এগিয়ে আসুন। ঘোষণায় তিনি জানান, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া ১৭ জন প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্বাহে দলটি জনগণের স্বেচ্ছা অনুদানের ওপরRead More


বিজয়নগরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মিয়া (৪৫) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদি গ্রাম থেকে এসআই মো. মাহবুবুল আলমের নেতৃত্বে বিজয়নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের ইদন মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বাবুল মিয়ার বিরুদ্ধে ২০১২ সালের একটি দায়রা মামলা ও ২০১১ সালের একটি জিআর মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বিজয়নগর থানার ওসি এ কে ফজলুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতেরRead More


নাসিরনগরে মন্দির থেকে ১৪টি প্রতিমা, ২টি দানবাক্স ও পূজার সরঞ্জাম চুরি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্রীশ্রী পাগল শংকর ইসকন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দির থেকে ১৪টি প্রতিমা, ২টি দানবাক্সসহ পূজার সরঞ্জাম চুরি হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের মন্দিরটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা–পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম মো. আমিনুল ইসলামসহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুই প্রার্থীই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। চুরির ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেRead More


রুমিন ফারহানার সমর্থক ৬ বিএনপি নেতাকর্মী বহিষ্কার

মোহাম্মদ মাসুদ, সরাইল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুটো ইউনিয়ন ) আসনে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্য, বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সাংগঠনিক অনিয়মের অভিযোগে সরাইল উপজেলায় বিএনপির ছয় নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।Read More


This site is protected by wp-copyrightpro.com