Main Menu

Wednesday, January 28th, 2026

 

নির্বাচনী তহবিল গঠনে জনগণের সহায়তা চাইলেন জোনায়েদ সাকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংহতি আন্দোলনের নির্বাচনী তহবিল গঠনে জনগণের সরাসরি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-০৬ বাঞ্ছারামপুর আসনে মাথাল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জোনায়েদ সাকি। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, গণসংহতি আন্দোলনের নির্বাচনী তহবিল হোক আমাদের সম্মিলিত সামর্থ্যের যোগফল। মাথাল মার্কার ১৭ জন প্রার্থীর নির্বাচনী খরচ বহনের জন্য জনগণই আমাদের ভরসা। আপনাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে এগিয়ে আসুন। ঘোষণায় তিনি জানান, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া ১৭ জন প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্বাহে দলটি জনগণের স্বেচ্ছা অনুদানের ওপরRead More


বিজয়নগরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মিয়া (৪৫) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদি গ্রাম থেকে এসআই মো. মাহবুবুল আলমের নেতৃত্বে বিজয়নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের ইদন মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বাবুল মিয়ার বিরুদ্ধে ২০১২ সালের একটি দায়রা মামলা ও ২০১১ সালের একটি জিআর মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বিজয়নগর থানার ওসি এ কে ফজলুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতেরRead More


This site is protected by wp-copyrightpro.com