বিজয়নগরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
[Web-Dorado_Zoom]
বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মিয়া (৪৫) গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদি গ্রাম থেকে এসআই মো. মাহবুবুল আলমের নেতৃত্বে বিজয়নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের ইদন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বাবুল মিয়ার বিরুদ্ধে ২০১২ সালের একটি দায়রা মামলা ও ২০১১ সালের একটি জিআর মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বিজয়নগর থানার ওসি এ কে ফজলুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
« নাসিরনগরে মন্দির থেকে ১৪টি প্রতিমা, ২টি দানবাক্স ও পূজার সরঞ্জাম চুরি (Previous News)
(Next News) নির্বাচনী তহবিল গঠনে জনগণের সহায়তা চাইলেন জোনায়েদ সাকি »



















