February, 2020
মুখ কি ব্রণতে ভরে গিয়েছে? কাজে লাগান টুথপেস্টের টোটকা
নিজস্ব প্রতিবেদন: দাঁতের যত্নে টুথপেস্ট কী কাজ করে, তা তো আমাদের সকলেরই জানা। কিন্তু ত্বকের পরিচর্যাতে টুথপেস্টের ব্যবহার সম্পর্কে কোনও ধারণা আছে? ত্বকের যত্নে টুথপেস্ট থেকে মিলতে পারে এমন কিছু চমকপ্রদ উপকারিতা, যা বাজার চলতি নামী-দামি সৌন্দর্যবর্ধক প্রসাধনীও দিতে পারে না। আসুন জেনে নেওয়া যাক কিছু ত্বকের সমস্যার সমাধানে টুথপেস্টের আশ্বর্যজনক ব্যবহার। ব্রণ-এর সমস্যায়: ব্রণর সমস্যাতেও টুথপেস্ট দারুন কার্যকরী। বিশেষ করে ব্যথাযুক্ত ব্রণর ক্ষেত্রে। রাতে ঘুমানোর আগে ব্রণর উপর টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমাতে যান। সকালে উঠে দেখবেন ব্রণর ফোলা ভাব অনেক কমে গিয়েছে আর ব্যথাও অনেক কম। হোয়াইট হেডস-এর সমস্যায়:Read More
ব্রয়লারের চিকেন নষ্ট করে দিচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, ভবিষ্যতে আর কাজ হবে না অ্যান্টিবায়োটিকে!
ব্রয়লারের চিকেন খেয়ে ধীরে ধীরে নষ্ট হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ভবিষ্যতে আর হয়তো কাজ করবে না অ্যান্টিবায়োটিকেও। কারণ ব্যাখ্যা করলেন বিশেষজ্ঞ চিকিত্সক ডঃ অরিন্দম বিশ্বাস সুদীপ দে: ইউটিউব, গুগল ঘেঁটে বা নিত্য-নতুন চিকেনের সুস্বাদু রান্না শিখছেন আর প্রায় প্রতিদিনই বাড়িতে বানাচ্ছেন। চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, চিকেন উইং, চিকেন নাগেটস— এমনই আরও কত কিছু! এ সবের জন্য আজকাল আর রেস্তোরাঁয় যেতে হয় না। বাড়িতেই বানিয়ে ফেলা যায় অনায়াসে! কিন্তু জানেন কি এই ‘চিকেন প্রিতি’ আপনার মারাক্মক বিপদ ডেকে আনছে? অধিকাংশ অ্যান্টিবায়োটিক ওষুধ শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হবে। শুধু তাইRead More
নাসিরনগপ্রথমবারের মতো পিঠা উৎসব: মাতোয়ারা বিভিন্ন বয়সি মানুষ।
নিজস্ব প্রতিবেদক:: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এই প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে ।মুজিববর্ষ উপলক্ষ্যে হাওরবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আবহমান গ্রাম বাংলার এতিহ্যবাহী পিঠা উৎসব। আনন্দঘন পরিবেশে শনিবার দুপুরে পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। এই উৎসবের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া গ্রামবাংলার পিঠার ঐতিহ্য আবারো ফিরে আসবে বলে জানান উৎসবে অংশ গ্রহণকারীরা। আয়োজকেরা জানান, হাওর পারের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ নাসিরনগর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। প্রথমRead More
করোনায় মৃত তিন হাজার, ছড়াচ্ছে দক্ষিণ কোরিয়া, মেক্সিকো-সহ ৫৬ দেশে
চিন থেকে বিভিন্ন দেশে কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দক্ষিণ কোরিয়ায় শনিবার করোনাভাইরাসে আরও ৫৯৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সংক্রমণের নতুন ঘটনাগুলি ঘটেছে দায়েগু শহরে। এই ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছে ৫৬টি দেশে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় হাজারতিনেক মানুষের। ইতালিতে মৃত্যু হয়েছে ১৯ জনের। মেক্সিকোয় শুক্রবার আক্রান্ত হয়েছেন এক জন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এই প্রথম ঘটনা ঘটল মেক্সিকোয়। ব্রাজিলের পর মেক্সিকোই লাতিন আমেরিকার দ্বিতীয় দেশ, যেখানে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। আক্রান্তের খবর মিলেছে নাইজিরিয়া, নিউজিল্যান্ড, লিথুয়ানিয়া, বেলারুশ ও আজারবাইজানে। যে দু’টিRead More
অনুমতি ছাড়া নবীনগর সরকারি কলেজের গাছ কাটার অভিযোগ
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: অনুমতি ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের দুটি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,শহিদ মিনারের সুন্দর্য্য বর্ধনের নামে গত ২৯ জানোয়ারী নবীনগর সরকারি কলেজে কলেজ চলাকালিন সময়ে ৩০ বছরের অধিক পুরাতন কাঠ বাদাম ও কদম ফুল গাছ কেটে ফেলেন। সে সময় স্থানীয় শিক্ষার্থীরা গাছ কাটার বিষয়ে অপত্তি জানালেও কলেজ কতৃপক্ষ তা আমলে নেননি। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের শিক্ষার্থীরা জানান, কলেটিতে সাপ্তাহে মাত্র তিন দিন ক্লাস হয়। গাছ কাটার বিষয়ে প্রতিবাদ করলে হয়তো ক্লাসই হবে না। এমনিতেই আমাদের ফলাফল অনেক খারাপ হয়,এসব বলে ঝামেলা আর বাড়াতেRead More
সরাইলে সুমাইয়া আক্তারের বাল্যবিয়ে বন্ধ
সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুমাইয়া আক্তার (১১) নামের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করলেন সরাইল থানা পুলিশ। সুমাইয়া সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে। উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের বশির আহম্মদের ছেলে প্রবাসী শাহ আলম (৩৪) এর সাথে বিয়ের প্রস্ততিকালে সরাইল থানার পুলিশ কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে। এ সময় কনে ও তার অভিভাবককে থানায় এনে উভয় পক্ষের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। গত বৃহস্পতিবার সরাইল থানার ওসি জানান, বাল্যবিয়ের সংবাদ পেয়ে সৈয়দটুলা কনের বাড়িতে পুলিশ পাঠিয়েRead More
দিল্লি সহিংসতা: সাম্প্রদায়িক হামলার মধ্যেই হিন্দু মুসলমানদের হাতে হাত রাখার গল্প
বিবিসি বাংলা:: মনোজ শর্মা আর জামালউদ্দিন সাঈফী রবিবার বিকেলে তাদের বাড়ির কাছে পাশাপাশি বসেছিলেন। আর ঠিক তখনই মেইন রোডের দিক থেকে একদল সশস্ত্র দাঙ্গাবাজ এগিয়ে আসছিলো বিজয় পার্কের দিকে।তারা ইট-পাটকেল ছুঁড়ছিল আর দোকানপাট ভাংচুর করছিলো। অবস্থা দেখে তখন পালানো ছাড়া মিস্টার শর্মা ও মিস্টার সাঈফীর আর কোনো বিকল্প ছিলো না।কিন্তু তারা দীর্ঘ সময়ের জন্য পালিয়ে যাননি। কিছুক্ষণ পরেই ওই এলাকার আরও লোকজনকে একত্রিত করে নিজেদের গলি থেকে তাড়িয়ে দিয়েছেন দাঙ্গাকারীদের।এর মধ্যে পুলিশের কয়েকটি গাড়ীও দেখা গেলো সেখানে।ততক্ষণে দাঙ্গাকারীরা যা করেছে, প্রধান সড়কে তা ছিলো দৃশ্যমান – জানালার ভাঙ্গা গ্লাস, পুড়েRead More
আশুগঞ্জে শ্রমিকদের পূনর্বাসন ও ক্ষতি পূরণের দাবীতে সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরে মালমাল লোড-আনলোডে নিয়োজিত শ্রমিকদের পূনর্বাসন ও ক্ষতি পূরণের দাবীতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও ৩ ঘন্টা ব্যাপী কর্মবিরতী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ নৌ-বন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নৌ-বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ৩ ঘন্টা ব্যাপী বন্দরের সব ধরনের পন্যে লোড-আনলোড বন্ধ রাখা হয়। পরে বন্দরে অনুষ্ঠিত সমাবেশে আশুগঞ্জ নৌ-বন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক রুমেল মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিকনেতা আলমগীর সরদার, মাজু সরদার প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিআইডবি¬উটিএ কর্তৃপক্ষ আশুগঞ্জ বন্দরকে সম্প্রসারণ করতে বন্দরের ক্ষতিগ্রস্থ ভূমির মালিক ওRead More
মোদিকে দেওয়া রাষ্ট্রীয় আমন্ত্রণ বাতিলের দাবি আহমদ শফীর
মুজিব বর্ষ উদ্যাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া রাষ্ট্রীয় আমন্ত্রণ বাতিলের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের কাছে এ দাবি জানান তিনি। একই সঙ্গে দিল্লিতে মুসলমানদের হত্যা, নির্যাতন, মসজিদ ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আহমদ শফী। বিবৃতি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন হেফাজত ইসলামের আমিরের ছেলে ও সংগঠনের প্রচার সম্পাদক আনাস মাদানী। বিবৃতিতে বলা হয়, মুজিব বর্ষ উদ্যাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। মোদির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গুজরাট,Read More
আবারো বাড়লো বিদ্যুত বিল: মার্চ মাস থেকে কার্যকর
গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৩৬ পয়সা করে বাড়ানো হয়েছে। একইসঙ্গে বাড়ানো হয়েছে পাইকারি বিদ্যুতের দাম ও সঞ্চালন চার্জও। এ দাম মার্চ মাস থেকে কার্যকর হবে অর্থাৎ এপ্রিল মাসে গ্রাহকরা এই বাড়তি দামে বিদ্যুতের বিল দেবেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশে বলা হয়, আবাসিকের লাইফ লাইন গ্রাহকদের (০ থেকে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী) প্রতি ইউনিট বিদ্যুতের দাম করা হয়েছে ৩ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ৭৫ পয়সা। এরপর সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে প্রথম ধাপে ০ থেকে ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীর বিদ্যুতের দাম ৪ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৯ পয়সা,Read More



















