February, 2020
‘মন্ত্রীর জাগাত মন্ত্রী থাকবো, রাস্তা বন্ধ করতে অইবো কেন’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সদ্য অনুমোদন পাওয়া ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের জন্য প্রায় দেড় ঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার বিকাল পৌনে ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রাখে জেলা পুলিশ। বিকাল সোয়া ৫টায় ওই মহাসড়ক ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারা এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে শহরের কাউতলি থেকে ঘাটুরা এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। বিকল্পRead More
দিল্লীতে নির্বিচারে মুসলিম হত্যা, মসজিদে আগুন ও মোদিকে অবাঞ্ছিত করার দাবিতে শুক্রবার বিক্ষোভ-মানববন্ধন
ভারতের দিল্লিতে নির্বিচারে মুসলিম হত্যা, মসজিদ ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ, সীমান্ত হত্যার প্রতিবাদে এবং মুজিববর্ষে মোদিকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় পৌর মুক্ত মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হবে। উল্রেখ্য, টানা পাঁচ দিন ধরে দিল্লিতে চলছে হিন্দুত্ববাদীদের তাণ্ডব। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয় এই সহিংসতা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। বুধবার গভীর রাতে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুর, মৌজপুর কারায়াল নগরে নতুন করে সহিংসতা হয়েছে। বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) ঘিরে বিক্ষোভ নিয়ে দিল্লির বিধানসভাRead More
কাদিয়ানীরা কখনো মুসলমান হতে পারে না, তারা শয়তান, তারা কাফের- বাবুনগরী
হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, যারা আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে শেষ নবী হিসেবে না মানবে তারা নিঃসন্দেহে কাফের। তিনি বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ঈদগাহ ময়দানে আর্ন্তজাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত কাদিয়ানিদের সরকারিভাবে মুসলিম ঘোষনার দাবিতে অনুষ্ঠিত খতমে নবুওয়াত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, কাদিয়ানীরা কখনো মুসলমান হতে পারে না, তারা শয়তান, তারা কাফের। তিনি বলেন, কেউ যদিRead More
বুধল ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বুধল ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। সভায় সনাক ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ হতে ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির (স্ট্যান্ডিং কমিটি) সক্রিয়তা বৃদ্ধি, নারী সদস্যদের সিদ্ধান্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং কর্মসূচী পরিকল্পনা ও বাস্তবায়নে সমসুযোগ প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগী নির্বাচনের শর্তাবলী দৃশ্যমান স্থানে প্রদর্শনRead More
নবীনগরে তিতাস ও বুড়ি নদী খননে নানা সমস্যায় পড়ছে ‘ক্যাপিটাল ড্রেজিং নৌপথ’ শীর্ষক প্রকল্প
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস ও বুড়ি নদী খনন কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়েছে ‘ক্যাপিটাল ড্রেজিং নৌপথ’ শীর্ষক প্রকল্প। স্থানীয় দখলদাররা নদীর পাড় দখল করে রেখে সেখানে মাটি কাটতে দিচ্ছেন না। হামলা মামলা ও বিভিন্ন অজুহাতে মাটি কাটতে গিয়ে প্রতিনিয়তই বিপাকে পরছে খনন কাজ। এতে করে নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় ব্যায় হচ্ছে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের। জানা যায়, ঐতিহ্যবাহী তিতাস নদীর উৎপত্তি মেঘনা নদী থেকে। শত শত মাঝিমাল্লা ও জেলের জীবিকা নির্বাহ এবং হাজার হাজার একর কৃষি জমির সেচের একমাত্র উৎস এই তিতাস ও তিতাসের কন্যাRead More
“ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া” এর যাত্রা শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন:: শিক্ষা উপমন্ত্রী
শিক্ষার মাধ্যমে সমাজ পরির্বতনের শ্লোগানে ও উচ্চ শিক্ষার প্রসারে ব্রাহ্মণবাড়িয়ায় নব-প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া” এর যাত্রা শুরু হয়েছে। বুধবার বিকেলে শহরের দাতিয়ারা বাইপাস রোডে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে প্রধান অতিথি হিসেবে “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া” এর শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল)। ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দা রুবিনা আক্তার মীরা এম.পি। এতে স্বাগত বক্তব্য রাখেন “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপাচার্য (প্রস্তাবিত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনেরRead More
আশুগঞ্জে আদালতের নির্দেশে পাঁচমাস পর কবর থেকে লাশ উত্তোলন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামের মোর্শেদ মিয়ার লাশ আদালতের নির্দেশে পাচমাস পর কবর থেকে উত্তোলন করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট । বুধবার দুপরে উপজেলার যাত্রাপুর কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।। আশুগঞ্জ থানা সুত্রে জানা যায়,গত ২০১৯ সালের ৫ অক্টোবর শনিবার ভোরে একটি পুকরের লিজকে কন্দ্রে করে আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামে মোর্শেদ মিয়া এবং যাত্রাপুর গ্রামের কুতব মিয়ার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।উক্ত সংঘর্ষে মোর্শেদ মিয়া গুরুতর আহত হয়।আহত মোর্শেদকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোর্শেদকে মৃত ঘোষনা করে। এবিষয়ে নিহতের ছেলে সালামী বলেন,কুতুব মিয়া,তৈয়ব এবং সোহেলগং সামাজিকভাবেRead More
বাঞ্ছারামপুরে দু’দল গ্রামবাসীর সংর্ঘষ আহত-২৫
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দু’দল গ্রামবাসীর সংর্ঘষে টেটাবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের নরসিংদী ও বাঞ্ছারামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে শান্তিপুর গ্রামে মতি মেম্বার ও ফরিদ মিয়া মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে র্দীঘদিন বিরোধ লেগে আছে। গত সাপ্তাহেও এই দুই গ্রুপে মধ্যে সংর্ঘষ হয়েছে। বুধবার সকালে আবার দুই গ্রুপ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় টেটাবিদ্ধসহ কমপক্ষে ২৫জন আহত হয়। আহতদের নরসিংদী ও বাঞ্ছারামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে জেলা পুলিশে নবীনগর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, তাদের মধ্যে বিরোধটি র্দীঘ দিনের। বর্তমানেRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের বর্ধিত সভা ও কৃষকের স্বাস্থ্য সেবা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের বর্ধিত সভা ও কৃষকের স্বাস্থ্য সেবা বিষয়ক এক আলোচনা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুরাতন জেলাখানাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরীফের সভঅপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন দুলালের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলহাজ্ব নাজির মিয়া, সৈয়দ ছগিরুজ্জামান সাকিক, হিজবুল বাহার রানা প্রমুখ। পরে কৃষকের স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরRead More
নবীনগরে সাধারণ জনগণের হাতে পাকড়াও হলো এক ইভটিজার, ভ্রাম্যমান আদালত করলো জরিমানা
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর সড়কে মঙ্গলবার সকালে এক ইভটিজারকে হাতেনাতে পাকড়াও করে এলাকার সাধারণ জনগণ। খবর পেয়ে নবীনগর থানার এসআই আব্দুল আজিজ শেখ ওই ইভটিজার, ইব্রাহিমপুর গ্রামের গুরু পদ দত্তের পুত্র জয় চন্দ্র দত্ত (১৮) কে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতার প্রমাণ পান এবং তাৎক্ষণিক ওই ইভটিজার জয় চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা (অনাদায়ে ৬ মাসের জেল) করেন। এ সময় উপস্থিত থাকা জয় চন্দ্র দত্তের অভিভাবকগণ মুচলেকা ও জরিমানার অর্থ নগদ প্রদানRead More



















