Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের বর্ধিত সভা ও কৃষকের স্বাস্থ্য সেবা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের বর্ধিত সভা ও কৃষকের স্বাস্থ্য সেবা বিষয়ক এক আলোচনা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুরাতন জেলাখানাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরীফের সভঅপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন দুলালের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলহাজ্ব নাজির মিয়া, সৈয়দ ছগিরুজ্জামান সাকিক, হিজবুল বাহার রানা প্রমুখ।

পরে কৃষকের স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। পরে বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের স্বাস্থ্য পরীক্ষার জেলা কৃষকলীগের উদ্যোগে কৃষকের স্বাস্থ্য সেবা বিষয়ক কার্যক্রমের উদ্বোধন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares