Main Menu

January, 2017

 

ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি::ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা ৩০ জানুয়ারি ২০১৭, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান ও ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম উপস্থিত ছিলেন। ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশ-এর চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন-এর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদসহ অন্যান্য সদস্য এবং ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা উপস্থিত ছিলেন।


প্রকৃত মুক্তিযোদ্ধার শঙ্কার কোন কারণ নেই

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই এর জন্য গঠিত উপজেলা কমিটির কাজ নিয়ে কোন কোন মহল নানা রকমের উত্তেজনা ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত হয়েছে। তাদের কেউ কেউ এ নিয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিন্দনীয় আচরণ করার প্রয়াসও পাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে, সম্পূর্ণ বিষয়টি সরকারের কাজ। এখানে স্থানীয় পর্যায়ে উপজেলা কমিটির করণীয় শুধু পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়ন। কোন প্রকৃত মুক্তিযোদ্ধারই এতে শঙ্কার কোন কারণ নেই। এতকিছুর পরও যদি কারও কোন কিছু জানার থাকে, তিনি সরকারী কর্মকর্তাদের সাথে উষ্মা প্রকাশ না করে সরাসরি নিম্নস্বাক্ষরকারীরRead More


পেনশনের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাত: দুদকের মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা সহ ২ জন গ্রেফতার

সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার প্রায় ১৭ কোটি টাকা  আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক আখাউড়া শাখার সিনিয়র অফিসার মোতাহার হোসেন মোল্লাসহ দুইজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা অঞ্চলের  উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল মোতাহার হোসেন মোল্লাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সোনালী ব্যাংক শাখা থেকে গ্রেফতার করে। এ সময় আখাউড়া থানা পুলিশ তাদের সহযোগিতা করে। মোতাহার হোসেন মোল্লার বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকী গ্রামে। দুদক কুমিল্লা অঞ্চলের  উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মরত থাকাকালীন মোতাহার হোসেন মোল্লাRead More


ডা: নিশীথ নন্দী মজুমদার ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন। ডা. আবু ছালেহ মো. মুসা খান বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা

দীর্ঘদিন ধরে চলে আসা অচালবস্হার অবসান ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে। নতুন সিভিল সার্জন হিসাবে যোগদান করছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: নিশীথ নন্দী মজুমদার। বর্তমান সিভিল সার্জন ডা. আবু ছালেহ মো. মুসা খান বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বদলী হয়েছেন স্বাস্হ্য অধিদপ্তর মহাখালীতে। মঙ্গলবার ৩১ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব একেএম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। বদলীকৃত কর্মকর্তাদের আগামী তিন কার্যদিবসের পদে নতুন কর্মস্হলে যোগ দিতে বলা হয়েছে। এর আগে, গত ২৭শে ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবু ছালেহ মো. মুসা খানকে ব্রাহ্মণবাড়িয়া সিভিলRead More


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার বিরামপুর এবং সিন্দুরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ । পুলিশসহ অন্তত ২০ জন আহত

তুচ্ছ ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত  হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে বিরামপুর এবং সিন্দুরা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে দুই গ্রামের মাঝামাঝি একটি জমিতে বার্ষিক ঔরস মাহফিল চলছিল। এ উপলক্ষে মাহফিলের আশপাশে মেলা জমেছিল। রাত ১২টার দিকে মেলা প্রাঙ্গনে কেনাকাটা নিয়ে বিরামপুর এবং সিন্দুরা গ্রামের দুই যুবকের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ  সোমবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রRead More


কানাডার কুইবেক সিটি মসজিদে গুলি :নিহতের ৬

বিবিসি বাংলা:: কানাডার কুইবেক সিটির একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও ৮ জন।পুলিশ বলছে, রোববার রাতে কুইবেক ইসলামিক সেন্টারের ওই মসজিদের ভেতরে বন্দুকধারীরা হামলা চালায়।এ ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করছে পুলিশ। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও মসজিদে হামলার ঘটনায় দু:খ ও ক্ষোভ প্রকাশ করে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন।ঘটনার পর কুইবেক ইসলামিক সেন্টারের ফেসবুক পাতায় ঘটনাস্থল ও পুলিশের ছবি পোস্ট করে বলা হয় “গুলির ঘটনায় কজনের মৃত্যু হয়েছে”। পুলিশ বলছে, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানায়নিRead More


সরাইলে শিক্ষা মেলা

মোহাম্মদ মাসুদ, সরাইল :‘শিক্ষার আলো জ্বালবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো‘ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শিক্ষা মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সরাইল উপজেলা পরিষদের চেযারম্যাান আবদুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।


আইবিসিএফ’র চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সংবাদ বিজ্ঞপ্তি::ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান আরাস্তু খান। এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম নূরুল ফজল বুলবুল ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ। ২৯ জানুয়ারি ২০১৭, রবিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্্(বিএবি)-এর সভাকক্ষে অনুষ্ঠিত আইবিসিএফ-এর এক সভায় তাদেরকে নির্বাচিত করা হয়। আরাস্তু খান বাংলাদেশ সরকারের সচিব হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবংRead More


জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের শুভেচ্ছা ও অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি::জেলা আইজীবী সমিতির নির্বাচনে সভাপতি এড. সারোয়ার-ই-আলম ও সাধারণ সম্পাদক পদে এড. আলহাজ্ব মো: শফিউল আলম লিটনসহ অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের জেলা কমান্ডার আলহাজ্ব মো: হারুণ-অর-রশিদ। বিবৃতিতে নেতৃবৃন্দ আইনজীবী সমিতির নব/নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আশা প্রকাশ করেন, তাঁদের নতুন নেতৃত্বে জেলা আইজীবী সমিতির কার্যক্রম আরো বেগবান হবে।


আইনজীবি সমিতির নবনির্বাচিতদের জেলা নাগরিক সমাজের অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতি এডঃ সারোয়ার-ই-আলম ও সাধারণ সম্পাদক এডঃ শফিউল আলম লিটনসহ সমিতির সকল নির্বাচিত সদস্যদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা নাগরিক সমাজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মিয়া, যুব নাগরিক সমাজের আহবায়ক আব্দুল আউয়াল শিপল ও সদস্য সচিব আব্দুল বাছির দুলাল। বিবৃতিতে তারা নবনির্বাচিত জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


This site is protected by wp-copyrightpro.com