Main Menu

পেনশনের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাত: দুদকের মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা সহ ২ জন গ্রেফতার

[Web-Dorado_Zoom]

সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার প্রায় ১৭ কোটি টাকা  আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক আখাউড়া শাখার সিনিয়র অফিসার মোতাহার হোসেন মোল্লাসহ দুইজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা অঞ্চলের  উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল মোতাহার হোসেন মোল্লাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সোনালী ব্যাংক শাখা থেকে গ্রেফতার করে। এ সময় আখাউড়া থানা পুলিশ তাদের সহযোগিতা করে। মোতাহার হোসেন মোল্লার বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকী গ্রামে।

দুদক কুমিল্লা অঞ্চলের  উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মরত থাকাকালীন মোতাহার হোসেন মোল্লা পেনশনকারীদের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের  সঙ্গে জড়িত ছিল। অর্থআত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১২ অক্টোবর মোতাহার হোসেন মোল্লার বিরুদ্ধে কুমিল্লা অঞ্চলের  পরিচালক নূরুল হুদা বাদী হয়ে  দুদকে মামলা দায়ের করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares