March, 2019
উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ভোটাররা কেন্দ্রে ভোট দিতে এসে বিকট শব্দ পেয়ে ভয়ে বিভিন্ন দিকে ছুটতে থাকে। তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, আমরা ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার ছয় উপজেলায় (সদর, সরাইল, আখাউড়া, নাসিরনগর, নবীনগর ও আশুগঞ্জ) রোববার ভোটগ্রহণ চলছে। ছয় উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১৩ লাখRead More
কাতারে বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষপূর্তি উদযাপন
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কাতারে কেক কাটা ও আলোচনা সভা শনিবার দোহার নাজমা মিষ্টি মেলায় রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের কাতার প্রতিনিধি ও বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কাতারের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া,জাতীয় পার্টির সভাপতি হাজী বাশার সরকার,আলনূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নুর,Read More
নবীনগর উপজেলায় ভোট কেন্দ্রে ভোটের সব আয়োজন ছিলো,ছিলেন না শুধু ভোটার
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কয়েকটি কেন্দ্রে ভোটের সব আয়োজন ছিল, ছিলেন না শুধু ভোটার। পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে রোববার নবীনগর উপজেলার ১৩৯ কেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে এর মধ্যে সকালে আঠারোটি ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শন করে এ চিত্রই চোখে পড়ে। সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল সোয়া ৮টার দিকে নবীনগর পৌরসদরের ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোটারের উপস্থিতি পাওয়া যায়নি। সকাল ৯টার দিকে মাঝিকারা ও আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটারশূন্য দেখা যায়। সকাল ৯টা ২০ মিনিটে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের কোনো উপস্থিতি চোখে পড়েনি।Read More
কসবায় ইসলামী ব্যাংকের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কসবা ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে গ্রাহকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আয়োজন করা হয়েছে। অগ্রগতির পথ ধরে কোটি মানুষের অন্তরে এই শ্লোগানকে সামনে রেখে আজ (৩১ মার্চ) রোববার দুপুরে কসবা ইসলামী ব্যাংক কার্যালয়ে ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ইসলামী ব্যাংক কসবা শাখার ফাস্ট এ্যাসিনটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো:আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। এই সময় শাখার প্রিন্সিপাল অফিসার মো:আবদুল মান্নান খাঁন ,সিনিয়র অফিসার আব্দুল্লাহিল বাক্কী প্রমুখ। প্রথান অতিথি ও বিশেষ অতিথিরা ইসলামী ব্যাংকের সফলতাRead More
আখাউড়ায় ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি খুবই সীমিত
আখাউড়া প্রতিনিধি:: আজ রবিবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। এ ধাপে দেশের ১০৭টি উপজেলার ভোট হচ্ছে। ।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান ও ভোটের সব সরঞ্জাম থাকার পরও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ভোট কেন্দ্রে ভোট দিতে না আসায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আজ সরেজমিনে আখাউড়ার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, হাতে গোনা কয়েকজন ভোটার ছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে।অনেক সাধারন নারী ভোটার আজ যে ভোট গ্রহণ হচ্ছে সেটাও জানেনা। উল্লেখ, আখাউড়া উপজেলায় চেয়ারম্যান ও মহিলাRead More
রবিবার ব্রাহ্মণবাড়িয়ার ৬ উপজেলায় নির্বাচন
উপজেলা নির্বাচনের ৪র্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার মধ্যে ৬টির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ৫০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটের সামগ্রী বিতরণ শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আখাউড়া, নাসিরনগর, নবীনগর ও আশুগঞ্জ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কসবা ও আখাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকিRead More
কসবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপির ৬৩তম জন্মদিন পালিত
কসবা প্রতিনিধি:: আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপির ৬৩ তম জন্ম দিন আজ শনিবার সন্ধ্যায় কসবা উপজেলা সুপার মার্কেট দলীয় কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ,যুব ও ছাত্রলীগের উদ্যোগে পালন করা হয়। কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে জন্মদিন সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পিরষদের চেয়ারম্যান এড,আনিসুল হক ভুইয়া,কসবা উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সসভাপতি মনির হোসেন, কসবা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর সরকার, গোপীনাথপুর কলেজের অধ্যক্ষ আকরাম খান, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুর রশী ঢালী,পৌর কাউন্সিলর আবু জাহের, রগুু মিয়া পৌর কাউন্সির,সাবেক পৌর কাউন্সিলর আবুRead More
নবীনগরে রাস্তার মাঝে বিদ্যুতের খুটি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের মতিন দারোগার বাড়ি থেকে আবু তাহের পুলিশের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার ঠিক মাজখানে ২টি বিদ্যুতের খুঁটি রয়েছে। রাস্তা নির্মানের ৫বছরেও বেশি সময় অতিবাহিত হলেও সড়ানো হয়নি বিদ্যুতের এই খুটি গুলি। যার ফলে মাঝে মধ্যে এই সড়কে ঘটে দুর্ঘটনা। পল্লী বিদ্যুৎ অফিস কে একাধিকবার অবগত করলেও আমলে নিচ্ছেনা এমন অভিযোগ এলাকাবাসীর। গত ৩মাস আগে এলাকাবাসীর পক্ষে মোজাম্মেল হক নামে স্থানীয় একব্যক্তি খুঁটি গুলো স্থান পরিবর্তন করতে স্থানীয় চেয়ারম্যানের সুপারিশকৃত একটি আবেদন পত্র পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজারRead More
আর্দশর জাগায় থেকে দেশরত্নের কর্মী হিসেবে সব সময়ে ছাত্রলীগের সাথে কাজ করতে চাই-গোলাম রব্বানী
কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর আগমনে উপজেলা ছাত্রলীগের উৎসাহ উদ্দীপনায় জেগে উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাত ৯টায় জেলার নবীনগর থেকে কসবায় আগমন উপলক্ষে বাধভাঙা উল্লাসে ফেটে উঠে কসবা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকে বরণ করার জন্য ফুল আর মিষ্টিসহ ফলের আয়োজন করা হয়। কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান মো:মনির হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণসম্পাদক গোলাম রব্বানী বক্তব্য রাখেন। এই সময় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সভাপতি রুবেল ও সাধারণ সম্পাদক সৌভন, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুরRead More
আনারস প্রতীকে সকলের ভোট দোয়া এবং সহযোগিতা চাই -লায়ন ফিরোজুর রহমান ওলিও
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিওর আনারস প্রতীকের জয় হবে, এই স্বপ্ন আশা এখন গণমানুষের। উপজেলাবাসী একজন পরীক্ষিত মানবপ্রেমী, জনদরদী , সমাজ সেবক, গরীবের বন্ধু,পরোপকারী একজন ভালোমানুষ, নির্লোভ উদার মনের ব্যক্তিত্ব হিসেবে এই প্রার্থীর প্রতি জোর সমর্র্থন জানিয়ে ৩১ মার্চ নির্বাচনে উনার বিজয় এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাচ্ছেন। ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা এই পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার আশা পোষণ করছেন। সকলেই চায় সুষ্ঠু অবাদ নির্বাচন। এক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সুষ্ঠু ও নিরাপদ ভোটের ব্যাপারে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাকেRead More



















