Main Menu

আর্দশর জাগায় থেকে দেশরত্নের কর্মী হিসেবে সব সময়ে ছাত্রলীগের সাথে কাজ করতে চাই-গোলাম রব্বানী

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর আগমনে উপজেলা ছাত্রলীগের উৎসাহ উদ্দীপনায় জেগে উঠেছে  ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার রাত ৯টায় জেলার নবীনগর থেকে কসবায় আগমন উপলক্ষে বাধভাঙা উল্লাসে ফেটে উঠে কসবা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকে বরণ করার জন্য ফুল আর মিষ্টিসহ ফলের আয়োজন করা হয়।
কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান মো:মনির হোসেনের সভাপতিত্বে  দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণসম্পাদক গোলাম রব্বানী বক্তব্য রাখেন। এই সময় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সভাপতি  রুবেল ও সাধারণ সম্পাদক সৌভন, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী, কসবা পৌর ছাত্রলীগের সভাপতি সৈকত আলী,আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপিত ও সাধারণ সম্পাদকসহ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী বলেন, নেতা হিসেবে নয়,ভাই হয়ে আর্দশর জাগায় থেকে দেশরত্নের কর্মী হিসেবে সব সময়ে তোমাদের সাথে কাজ করতে চাই।
তিনি আইনমন্ত্রী আনিসুল হকের ভূয়সী প্রশাংসা করে বলেন,তিনি একজন র্কমী বান্ধব এবং কসবা ও আখাউড়া ছাত্রলীগের একজন অভিভাবক বটে। এখানে ছাত্রলীগ শক্তিশালী সংগঠন আমি  মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহতি করবো। এক কথায় যার যার স্থান থেকে ছাত্রলীগে সঠিক স্থানে রাখতে পারলে আগামী দিনে নৌকার ভোট বাড়বে।
আমার নেতা আইনমন্ত্রী আনিসুল হক কসবা-আখাউড়া ছাত্রলীগের একজন অভিভাবক বটে।
পরিশেষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares