Main Menu

কসবায় ছাত্রদলের কমিটি স্থগিতের দাবিতে বিক্ষোভ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটি ঘোষণা ঘিরে দলীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ঘোষিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি—এমন অভিযোগে কমিটি স্থগিত ও পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
সোমবার (২ নভেম্বর) কসবা বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল থেকে ঘোষিত কমিটি অবিলম্বে স্থগিত করে পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করেই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রে তৃণমূলের মতামতও উপেক্ষা করা হয়েছে বলে দাবি তাঁদের।
তাঁদের আরও অভিযোগ, কমিটি গঠনের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। তৃণমূলের মতামত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা না হলে সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে। চলমান অসন্তোষ বৃহত্তর আন্দোলনে রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
এ সময় কসবার ছাত্রদলের ঘোষিত কমিটি স্থগিত ও পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। একই সঙ্গে তৃণমূলের মতামতের ভিত্তিতে কমিটি পুনর্বিবেচনার দাবি জানান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares