Tuesday, November 3rd, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী শীর্ষ মাদক কারবারী সবুজ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শেখ সবুজ (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বাসিন্দা। পুলিশের সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত ৩টার দিকে সুলতানপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে শেখ সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত শেখ শাহজাহান মিয়ার ছেলে। মামলার এজাহার ও তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া রোডের মাথায় টিএ রোডসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এতে শেখ সবুজসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনRead More
ব্রাহ্মণবাড়িয়া পুলিশের অভিযানে হত্যা ও ডাকাতিসহ ৯ মামলার আসামী পাবেল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার সন্দিগ্ধ আসামী মো. তোফায়েল আহম্মদ ওরফে পাবেল (৩৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সদর থানাধীন মধ্যমেড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত তোফায়েল মধ্যমেড্ডা এলাকার জিন্নত আলী ওরফে জিনু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সন্ধ্যায় খাটিহাতা বিশ্বরোড এলাকায় ডিউটিকালীন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর উপজেলার বুধল ইউনিয়নের উত্তর বেতবাড়ীয়াস্থ ফাহাদ ফিলিং স্টেশনের বিপরীতে মাসুদ মিয়ার গ্যারেজের পিছনে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।Read More
নাসিরনগরে দুপুরে মিছিলে অংশ, রাতেই গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনিক (২২) নামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার পর সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার দিবাগত (১ নভেম্বর) রাতে উপজেলা সদরের কলেজ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনিক নাসিরনগর উপজেলার নূরপুর মধ্যপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। তাঁর বাবা জানান, অনিক পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। জানা গেছে, গত রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার গুনিয়াউক সড়কে উপজেলা ছাত্রলীগ নেতা নাসিমুল রহমান আকাশের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে অনিক অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। নাসিরনগরRead More
নবীনগরে মেঘনা নদী থেকে সেলসম্যানের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে শ্যামল চন্দ্র দাস (৫২) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজের দুই দিন পর রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সলিমগঞ্জ নৌ-পথের ধরাভাঙা এলাকায় নদীর তীর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শ্যামল চন্দ্র দাস নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার বাসিন্দা। তিনি প্রায় ১০ বছর ধরে নেসলে বাংলাদেশ পিএলসির রায়পুরার এক ডিস্ট্রিবিউটরের অধীনে সেলসম্যান হিসেবে কাজ করতেন। পণ্য সরবরাহের জন্য তিনি নিয়মিত নৌপথে আলোকবালী, বাখরনগর ও মুরাদনগর এলাকার বাজারে যাতায়াত করতেন। পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর শুক্রবার সকাল ৮টারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ধীরেন্দ্রনাথ দত্তের জন্মদিনে শ্রদ্ধা, রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি
বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপনকারী এবং মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ সময় তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের পাশাপাশি স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা। সোমবার (২ নভেম্বর) বিকেলে অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, অধ্যাপক মানবর্দ্ধন পাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, উদীচী শিল্পী গোষ্ঠীরRead More
কসবায় ছাত্রদলের কমিটি স্থগিতের দাবিতে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটি ঘোষণা ঘিরে দলীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ঘোষিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি—এমন অভিযোগে কমিটি স্থগিত ও পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সোমবার (২ নভেম্বর) কসবা বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল থেকে ঘোষিত কমিটি অবিলম্বে স্থগিত করে পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করেই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রে তৃণমূলের মতামতও উপেক্ষাRead More
আখাউড়ায় ছাত্রদলের দুই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ঘোষিত কমিটিকে ‘মনগড়া ও বিতর্কিত’ আখ্যা দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি স্থগিতের দাবি জানিয়েছেন তাঁরা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২ নভেম্বর) বিকেলে পৌর শহরের সড়ক বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন পদবঞ্চিত উপজেলা ছাত্রদল নেতা তারেকুল ইসলামRead More
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মান ও দাফনে বাধার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজিউর রহমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, তাজ মোহাম্মদ ইয়াছিন, আসরাবুর নবী মোবারক, ডেপুটি কমান্ডার মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোবাউল হক ফরিদ, পৌর কমান্ডার জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তানRead More
এবার ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে নেওয়ার প্রস্তাব সিলেটবাসীর
ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলাকে সিলেট বিভাগের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন সিলেটের কয়েকজন বাসিন্দা। একই সঙ্গে বিভাগের প্রশাসনিক সুবিধা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় হবিগঞ্জকে সিলেট বিভাগের সদর দপ্তর করার প্রস্তাবও তুলেছেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে এসব প্রস্তাব তুলে ধরছেন তারা। ব্রাহ্মণবাড়িয়াকে কেন্দ্র করে নতুন বিভাগ গঠনের দাবি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটবাসীর পক্ষ থেকে বিকল্প এ প্রস্তাব সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এসব পোস্টে বলা হচ্ছে, সিলেট থেকে হবিগঞ্জকে বিচ্ছিন্ন করে ব্রাহ্মণবাড়িয়া বিভাগ গঠনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক নাগরিক। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই স্থগিত
ব্রাহ্মণবাড়িয়ায় অনিয়মের অভিযোগে অনূর্ধ্ব-১৫ ফুটবল দল বাছাই নিয়ে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য, বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্রীড়া সংগঠকদের প্রতিবাদের মুখে বাছাই কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্বপ্রাপ্ত কোচ। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রতিবছর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন করে বাফুফে। এ বছরও দল গঠনের জন্য প্রায় দুই মাস আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেয় বাফুফে। নিয়ম অনুযায়ী, এ বাছাই কার্যক্রমRead More



















