Tuesday, November 3rd, 2026
এবার ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলায় গ্যাস সরবরাহের দাবি বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার
ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলায় পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। একই সঙ্গে জেলার বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বৃদ্ধি, নতুন কূপ খনন এবং সম্ভাবনাময় এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য সরকারের কাছে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব দাবি তুলে ধরেন কবির আহমেদ ভূঁইয়া। পোস্টে তিনি ব্রাহ্মণবাড়িয়ার প্রাকৃতিক গ্যাসসম্পদের জাতীয় অর্থনীতিতে অবদানের পাশাপাশি স্থানীয় জনগণ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকার বিষয়টি তুলে ধরেন। কবির আহমেদ ভূঁইয়া পোস্টে উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ জেলা।Read More
বিরাসারে নেশার টাকার জন্য স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় মারুফা আক্তার (৪৫) নামে এক নারীকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে ওই নারীর বসত ঘর মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী কুদ্দস মিয়া পলাতক রয়েছে। সে তার তৃতীয় স্ত্রী। গত এক মাস আগে তাদের বিয়ে হয়েছিল। নিহত মারুফা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কুদ্দুস একজন মাদকসেবী ছিলেন। সে প্রায় সময় নেশা করে তার স্ত্রীকে মারধর করত। গতকাল রবিবার রাতেও কুদ্দুস তার স্ত্রীর কাছে টাকা চায়। মারুফা টাকাRead More
নতুন উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া/ মহাসড়ক অবরোধ ও ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার ১টি ইউনিয়ন ভেঙ্গে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের সাথে যুক্ত করে “বরিশল “নামে নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। প্রস্তাবের প্রতিবাদে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা করে ৪ ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় বিক্ষুব্ধ জনতার একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে নতুন উপজেলার প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টি গোপন রাখায় জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভRead More



















