Main Menu

February, 2012

 

ggggggggggggg

 


তৈরি হচ্ছে গোয়েন্দা রিপোর্ট : ডাকাত দল হত্যা করে সাগর-রুনিকে!

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ঘটনায় আটক আবদুল হালিম ও নূরুল ইসলাম স্বীকার করেছেন তারাই জড়িত ছিলেন ওই হত্যাকাণ্ডে। তাদের সঙ্গে ছিলেন আরো ৩/৪ জন। হত্যাকাণ্ডটি অনাকাঙ্ক্ষিত ছিলো বলে জানিয়েছেন তারা। নিছক ডাকাতি করতে গিয়ে সাংবাদিক দম্পতির বাধার মুখে তাদের খুন করা হয় বলে জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন আটককৃতরা। গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এই মামলায় শনিবার নারায়ণগঞ্জ থেকে আটক করা হয় নূরুল ইসলামকে। এর আগে গত সপ্তাহের বুধবার একই জেলার ফতুল্লা থেকে আটক হন আবদুল হালিম। নূরুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার গোদনাইল গ্রামে। তার বাবারRead More


দি ইকোনমিস্টের প্রতিবেদন : শুধুই তামাশা নয়, এটা অন্য এক কৌশলের শুরু!

বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে উদ্ভট একটা ব্যাপার ঘটে গেছে। এর ভিত্তিতে পর্যবেক্ষকেরা এখন এ কথা ভাবতে প্রলুব্ধ হচ্ছেন যে বাংলাদেশের রাজনীতির একটি মৌলিক নীতি আর খুব বেশি দিন কাজে আসবে না। সেই নীতিটি হলো, আওয়ামী লীগ সব সময় নিজের পায়ে নিজে কুড়াল মারতে সিদ্ধহস্ত। এ ধারণা অনেক দিন অক্ষতই ছিল।এখনো কি সেই নীতি নেই? বিশ্বব্যাংকের প্রধান পদে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও ক্ষুদ্রঋণের প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন ঔদার্যপূর্ণ প্রস্তাব সেই রাজনীতিকের কাছ থেকেই এল, যিনি কিনা ইউনূসকে তাঁর নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রধানের পদRead More


অনুপ চেটিয়ার হাত ধরেই ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় শুরু হচ্ছে –ভারতীয় দৈনিক যুগশঙ্খ

আবুল হাসনাত মোঃ রাফি ॥ ভারত সফর শেভারত সফর শেষে ঢাকায় ফিরে বাংলাদেশের স্বরাষ্ট্র  মন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছেন, খুব শীঘ্রই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আলফার সাধারন সম্পাদক অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করবে বাংলাদেশ। তিনি বলেছেন,ভারত-বাংলা নতুন বন্দী বিনিময় চুক্তি আইনেই চেটিয়াকে ফেরত দেওয়া হবে।আর চেটিয়াই হবেন ভারত-বাংলা নতুন বন্দী বিনিময় চুক্তির অধীনে প্রথম বন্দী বিনিময়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সফরে ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।ভারতে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে দেশে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।ভারত সরকার তাদের খুঁজছে । তাদের পেলেই আমাদের কাছে হস্তান্তর করবে।(ভারতীয় দৈনিকRead More


শৈত্য কিছুটা কাটল সাহারার সফরে

ইন্দিরা গাঁধীর ব্যবহৃত সামগ্রী, আসবাব, লেখার টেবিল, মন্ত্রীদের সঙ্গে আপৎকালীন বৈঠক করার ছোট্ট ঘর। সামনে দাঁড়িয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিতে ডুব দিলেন তিনি। ভাঙা হাঁটুর জন্য ওয়াকার নিয়ে চলাফেরা। তবুও ভারত ছাড়ার আগে দু’দিনের কূটনৈতিক ব্যস্ততা সেরে ‘ইন্দিরা মেমোরিয়াল’ তন্ন তন্ন করে ঘুরলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। “মুক্তিযুদ্ধের কথা এলে ইন্দিরা গাঁধীর কথা স্মরণে না এসে পারে না”, বলেন খাতুন। তিস্তা চুক্তি থেকে সীমান্তে শান্তি বিভিন্ন বিষয় নিয়ে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে আজ ঢাকা ফেরার আগে তিনি দৃশ্যতই খুশি এবং কিছুটা স্মৃতিমেদুর। বলছেন, “ছোটবেলা থেকেই ইন্দিরা গাঁধীর প্রতি শ্রদ্ধাRead More


মার্কিন গোপন নথিতে বিডিআর বিদ্রোহ

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বুধবার বিডিআর বিদ্রোহের শুরু থেকেই মার্কিন দূতাবাসের তীক্ষ দৃষ্টি ছিল সরকার, সেনাবাহিনী, রাজনৈতিক মহল ও সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষের আচরণ ও গতিবিধির দিকে। সেদিনই রাত ১২টার দিকে রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র বিভাগের সদর দপ্তরে একটি গোপন তারবার্তা পাঠান: ‘বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনীতে বিদ্রোহ, ঢাকায় উত্তেজনা’। সে তারবার্তায় বিদ্রোহ শুরুর বিবরণ রয়েছে; বিকেল চারটা পর্যন্ত যা যা ঘটেছে, তার প্রায় সবই যে রাষ্ট্রদূত জেনেছেন, সেটা বোঝা যায়। তারবার্তায় বিদ্রোহের প্রাথমিক বিবরণের পাশাপাশি মন্তব্য করা হয়, এ ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারের জন্য একটা সত্যিকারেরRead More


কর্নেল গুলজার: স্মৃতিতে অম্লান। তিন বছর পারঃ বিচারের বাণী আজো নিভৃতে কাঁদে।

বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারী মাস ভাষা আন্দোলনের জন্য গুরত্বপূর্ন, কিন্তু এখন এটি জাতীয় ক্ষতি এবং শোকের মাস হিসাবে চিহ্নিত হবে। কারন এ মাসেই ইতিহাসের বর্বোচিত হত্যাকান্ডে জাতি তার অত্যন্ত মেধাবী এবং চৌকষ সামরীক কমকর্তাদের হারায়। কর্নেল গুলজারঃ বাংলাদেশী জাতীয় জীবনে যে কয়জন লোক সাধারণ মানুষের মনে স্থান করে নিতে পেরেছেন তাদের মধ্য অন্যতম একজন। কর্নেল গুলজার আমার হিরো, এতো বেশী কেনো ভালবাসতাম তাকে জানিনা। আমার দৃড় বিশ্বাস কর্নেল গুলজার আমাদের স্মৃতি থেকে কখনও মুছে যাবেন না। এতো সাহসী আর কর্মশীল একজন মানুষের এতো মর্মান্তিক মৃত্যু আমি কোনদিনও মেনে নিতে পারিনি পারবোওনা।Read More


আল-জাজিরায় প্রতিবেদন বাংলাদেশের রিকশাচালকের অর্থে হাসপাতাল

সাধারণত বিত্তশালীরা সবাজসেবায় এগিয়ে আসেন। ‘নুন আনতে পান্তা ফুরায়’_ এমন পরিবারের কেউ ইচ্ছা করলেও অর্থাভাবে তা সম্ভব হয় না। এমন একটি অসম্ভব কাজকে সম্ভবে পরিণত করেছেন জয়নাল আবেদীন নামে দেশের এক রিকশাচালক। তিল তিল করে অর্থ সঞ্চয় করে তিনি গড়ে তুলেছেন একটি হাসপাতাল। সম্প্রতি আল-জাজিরায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জানা গেছে, ৬১ বছর বয়সী এ রিকশা চালক ৩০ বছর যাবৎ প্রতিদিন ৬ ডলার পরিমাণ অর্থ সঞ্চয় করে একটি ছোট হাসপাতাল গড়ে তুলেছেন। প্রত্যন্ত এলাকার তানহাশাদিয়া নামক একটি গ্রামে তিনি ওই মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিদিন ওই হাসপাতালে ৩০০Read More


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন ফের বন্ধ

আবুল হাসনাত মোঃ রাফি ॥ ইউরিয়া প্লান্টের ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুঞ্জ সার কারখানার উৎপাদন আবার ও বন্ধ হয়ে গেছে। চলতি অর্থ বছরে এনিয়ে ১১ বারের মতো কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে সর্বশেষ গ্যাস সংকটের কারণে গত ২৩ ফেব্রুয়ারি কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ২৪ ফেব্রুয়ারি আবার চালু হয়। কারখানার কারিগরি বিভাগ সুত্রে জানা যায়, রোববার সকালে কারখানার ইউরিয়া প্লান্টের কার্বনেট পাম্পের ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন জানান, কারখানার ইউরিয়া প্লান্টের ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে কারখানা চালুরRead More


মার্চ মাস মুক্তিযুদ্ধের মাস , এ মাসে ঢাকা কাউকে ইজারা দেয়া হবেনা-আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম

আবুল হাসনাত মোঃ রাফি ॥ আজ শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবনির্মিত জেলা রেজিস্টার ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন , জিয়াউর রহমান ক্ষমতায় এসে অসংখ্য সেনা অফিসারকে হত্যা করেছে । এসবের কোন বিচার হয়নি । তিনি বলেন , বিএনপি মিথ্যাচার , বিভ্রান্তি সহ সহ নানা ষড়যন্ত্র করছে । সাম্প্রতিক সময়ে সেনা বাহিনীর ক্যু তাদের ই সৃস্টি । আরও বলেন , মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটিয়েছিল । বিডিআর হত্যাকান্ডের বিচার চলছে  , দ্রুততমRead More


This site is protected by wp-copyrightpro.com