February, 2012
নিম্নমানের মবিল ও গ্রিজ নামি কোম্পানির মোড়কে বিক্রয় করে প্রতারনা
আরাফাত আহমেদঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা কলোনির সামনের জেলা পরিষদ মার্কেটে ডায়মন্ড এন্টারপ্রাইজ নামের একটি দোকান নিম্নমানের মবিল ও গ্রিজ মানসম্পন্ন নামি কোম্পানির মোড়কে ভরে বিক্রয় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা জানতে সরেজমিন প্রতিবেদন তৈরির জন্য ঐ দোকানে গিয়ে সংবাদকর্মী পরিচয় দিলে দোকানের মালিকের ভাড়াটে সন্ত্রাসীরা দোকানে প্রবেশে বাঁধা প্রদান করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে তাদের সহযোগিতায় দোকানে ঢুকে দেখা যায় পিছনের অংশে মবিল ও গ্রিজ প্যাকেজিং যন্ত্র এবং বিভিন্ন কোম্পানির খালি মোড়ক স্তুপাকারে সাজানো। এখান থেকে ড্রামভর্তি নিম্নমানের মবিল ও গ্রিজ নামি কোম্পানির মোড়কে ভরে ক্রেতাদেরRead More
বাংলাদেশে সমাধি চান পাকিস্তানের ‘উজির-এ-খামাখা’
উজির-এ-খামাখা’- এ নামেই তাঁকে বিদ্রূপ করত পাকিস্তানের লোকজন। তবে এখন আর তিনি কোনো আলোচনায় নেই। নিজ দেশ বাংলাদেশেও তিনি ঘৃণিত, নিন্দিত ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের পক্ষ নেওয়াই শুধু নয়, ওই ভূখণ্ডে চলে গিয়ে রীতিমতো একজন পাকিস্তানি হিসেবে আত্মপরিচয় সৃষ্টির কারণে। তাঁর নাম ত্রিদিব রায়। সাবেক এই চাকমা রাজাকে বাংলাদেশের মাটিতে সমাহিত করার ইচ্ছাসংবলিত একটি পরোক্ষ আবেদন আট বছর ধরে ঝুলে আছে। কর্মকর্তারা বলছেন, ত্রিদিব রায় নিঃশর্ত ক্ষমা চাইলে বাংলাদেশে ফেরার সুযোগ পেতে পারেন। স্থানীয় একাধিক কূটনৈতিক সূত্র মতে, মানবিক দিক বিবেচনা করে ত্রিদিব রায়ের আবেদনের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে পাকিস্তানRead More
জেলা পরিষদ প্রশাসকের সম্মানী ৪০ হাজার উন্নয়নকাজে পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যয়ের ক্ষমতা
সম্মানী ভাতা ৪০ হাজার টাকা, বিভিন্ন উন্নয়নমূলক কাজে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ করার ক্ষমতা পাচ্ছেন জেলা পরিষদের প্রশাসকেরা . সম্মানী ভাতা কার্যকর হবে গত জানুয়ারি মাস থেকে। গত সপ্তাহে এ-সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করেছে স্থানীয় সরকার বিভাগ । অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিব প্রথম আলোকে বলেন, চলতি সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা করছি। একই সঙ্গে প্রশাসকদের কাজের বিষয়েও প্রস্তাব পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান শুক্রবার প্রথম আলোকে বলেন, প্রশাসকদের আর্থিক ক্ষমতা ওRead More
বিদ্যমান অবকাঠামো ট্রানজিটের জন্য উপযুক্ত নয় : বাংলাদেশের অর্থমন্ত্রী
আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ট্রানজিট দরকার। আর ট্রানজিটের জন্য দরকার অবকাঠামো উন্নয়ন। বিদ্যমান অবকাঠামো ট্রানজিটের জন্য মোটেই উপযুক্ত নয়। শনিবার বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘কো-অপারেটিভ ডেভেলপমেন্ট, পিস অ্যান্ড সিকিউরিটি ইন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া: স্ট্রেনদেনিং ইন্ডিয়া বাংলাদেশ-রিলেশনস’ শীর্ষক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। অর্থমন্ত্রী মনে করেন, ট্রানজিট নিয়ে এখন ভিন্নভাবে ভাবতে হবে। তিনি বলেন, গতানুগতিকভাবে চিন্তা করলে হবে না। কারণ, আধুনিক প্রযুক্তির যুগে অবৈধ পণ্য আসা-যাওয়া হচ্ছে কি না যাচাই করা খুবই সহজ। বাংলাদেশের অর্থমন্ত্রী আরও বলেন, বিদ্যমান অবকাঠামো ট্রানজিটের জন্য উপযুক্ত নয়।Read More
মুজিবের খুনিরা কি পশ্চিমবঙ্গে?
আনন্দবাজার পত্রিকা: পশ্চিমবঙ্গে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানের কয়েক জন খুনি আত্মগোপন করে আছে কি না, রাজ্য সরকার তা খোঁজ নিয়ে দেখছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগেই এ বিষয়ে বার্তা পাঠিয়েছিল রাজ্য সরকারের কাছে। তার পরেই অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা শুরু করেছে রাজ্য। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে পাশে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম শুক্রবার এই খবর জানিয়েছেন। একই সঙ্গে সাহারা খাতুন প্রতিশ্রুতি দেন যে বাংলাদেশের মাটিতে ভারত-বিরোধী জঙ্গিদের আগেও বরদাস্ত করেনি তাঁর সরকার, এখনও করবে না। তিন বছর আগে নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর থেকেই শেখRead More
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে বাজার বসতে যাচ্ছে
আগরতলা (ত্রিপুরা), ২৪ ফেব্রুয়ারি: আগামী অর্থ বছরে (২০১২-১৩) ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে বর্ডার হাট বা বাজার বসতে যাচ্ছে।ত্রিপুরা সরকার ও বাংলাদেশের বণিক সভার বহু দিনের দাবি ছিল এই অঞ্চলে বর্ডার হাট করার জন্য। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার অনুমতি না দেবার কারণে এই দাবি পূরণ হচ্ছিল না। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বর্ডার হাট করার ব্যাপারে রাজি হয়েছে।কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী আনন্দ শর্মা জানিয়েছেন, আগামী অর্থ বছরেই ত্রিপুরাতে বর্ডার হাট করার জন্য তারা অর্থ এবং প্রয়োজনীয় অনুমোদন দেবেন।তিনি বলেন, বহুদিন ধরেই এই অঞ্চলের মানুষ বর্ডার হাট করার দাবি জানিয়ে আসছেন। এই দাবির সঙ্গেRead More
টাইমস অব ইন্ডিয়ার খবর : বাংলাদেশের নতুন রাজধানী তৈরি করবে ভারতের সাহারা গ্রুপ
বাংলাদেশের জন্য নতুন একটি রাজধানী ‘নতুন ঢাকা’ তৈরি করবে ভারতের সাহারা গ্রুপ। এই প্রকল্পে ভারতের শীর্ষস্থানীয় এ শিল্পগোষ্ঠী ব্যয় করবে ৮০ হাজার কোটি রুপি। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা। ঢাকার অদূরেই হবে ৪০ বর্গকিলোমিটার আয়তনের এই নতুন ঢাকা। এর সব পরিকল্পনা চূড়ান্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেয়া হয়েছে। প্রকল্পটি চূড়ান্ত করার জন্য আগামী মাসেই শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন সাহারা ইন্ডিয়া পরিবারের চেয়ারম্যান সুব্রত রায় সাহারা। ঢাকার বিকল্প নতুন রাজধানী তৈরি ছাড়াও দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেRead More
বারক ওবামার গাড়ী
গাড়ীটা এই গ্রহের সবচাইতে ক্ষমতাধর মানুষ প্রেসিডেন্ট বারাক ওবামার গাড়ী ক্যাডিলাক-১।এবার নীচের ছবিটা দেখুন আর তারপর শুনুন এই গাড়ীর বিশেষ গুনাবলী: প্রতিটি অংশের নাম ইংরেজীতে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। বডি: পুরো বডি মিলিটারি গ্রেড পাঁচ ইন্চি পুরু আরমার প্লেট (বুলেট প্রুফ) দিয়ে মোড়া। এই আরমার প্লেট বিশেষ ধরনের ইস্পাত, সিরামিক এলুমিনিয়াম টাইটানিয়াম ইত্যাদির মিশ্রনে তৈরী যা বড় ধরনের বুলেটকে আটকাতে সক্ষম। সেনাবাহিনীর ব্যাবহৃত রাইফেলের বা একে-৪৭ এর বুলেটকে এ পাত্তাই দিবেনা। পিছনে প্রসিডেন্টের কম্পার্টমেন্ট: পিছনের দরজা খোলা বা জানালার কাচ নামানোর সুইচ প্রেসিডেন্টের কাছে থাকে, অন্য কেউ খুলতে পারবেনা।Read More
নবীনগরে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক-৩
এস.এ.রুবেল : নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার রাতে তিতাস নদী থেকে ভারতীয় ফেন্সিডিল ও স্পীড বোট সহ ৩ জনকে গ্রেফতার করে। গতকাল তাদের মাদকদ্রব্য আইনে আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, গতকাল শনিবার ভোর রাতে নবীনগর থানার এস.আই আব্দুল মালেক, মীর মাহাবুব ও মোর্শেদ আলম সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে, তিতাস নদীতে অভিযান চালিয়ে মনতলার নিকটবর্তী নদী থেকে সন্দেহ মুলক একটি স্পীড বোট আটক করে। ওই স্পীড বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ১লাখ টাকা মূল্যের ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ নরসিংদীর গোলাপ মিয়াRead More
মাদকাসক্তি নিরাময়ে আবিষ্কৃত হল টীকা, সকল প্রকার মাদক কে না বলুন
“অনেকেরই ধারণা, কিছু নেশা আছে- যা ধরলে আর ছাড়া যায় না। যেমন- হেরোইন, মরফিন বা উত্তেজক নেশাদ্রব্য কোকেন ইত্যাদি। এমনও বলতে শোনা যায়, এসব নেশা একবারও যদি কেউ গ্রহণ করে, তাহলে আর রক্ষা নেই- চিরদিনের জন্য নেশার দাসত্ব করে যেতে হবে। এগুলোর মধ্যে হেরোইনকে নেশার রাজা হিসেবে ধরা হয়। বাদামি ও সাদা রঙের হেরোইন নেশা জগতে বিশেষভাবে পরিচিত। হেরোইন এমন এক মাদকদ্রব্য, যার আসক্তি ডেকে আনে ভয়াবহ পরিণাম। গবেষণায় দেখা গেছে, নিজের চেষ্টাতেই হেরোইনের আসক্তি থেকে মুক্ত হয়েছেন অনেকে। আবার বারবার চিকিৎসা নিয়েও নেশামুক্ত থাকতে ব্যর্থ হয়েছেন এমন সংখ্যাও কমRead More



















