Main Menu

September, 2024

 

মহানবীকে ‘কটূক্তি’: প্রতিবাদী কর্মসূচি দিয়ে হামলার শিকার তাহেরী

ভারতে মহানবী (সা.)কে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনের ডাক দিয়েও ‘নিরাপত্তা হুমকির’ কথা জেনে তা স্থগিত করতে বাধ্য হয়েছেন আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরী। পরে ডিসির সঙ্গে আলোচনা করতে যাওয়ার সময় মাদ্রাসা ছাত্ররা তার গাড়িতে হামলা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। ফেইসবুকে ভিডিও বার্তায় হামলাকারীদের ‘উগ্রবাদী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তাহেরী বলেছেন, নইলে আহলে সুন্নত ওয়াল জামাত সারা দেশে কঠোর কর্মসূচি দেবে। সোমবার বিকালে জেলা শহরের টি এ রোড এলাকায় হামলার শিকার হন তিনি। তাহেরী জানান, বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনটির আয়োজন করা হয়েছিল।Read More


বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মো:জিয়াদুল হক বাবু : বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। এতে বক্তব্য রাখেন ওসি মো: শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা মো: :মাছুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু, বিএনপির সভাপতি মহসিন ভুইয়া, জমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন ভুইয়া, জামাতের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, ইসলামী আন্দোলনের আবুল কালাম আজাদ,হেফাজত নেতা মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন,মাদক ব্যবসায়ীদেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যু সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যু সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিন্ন চাকরিবিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক /অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিকরণের দাবীসহ বিভিন্ন দাবীতে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমতির ডিজিএম প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, ডিজিএম(কারিগরী) আবু সাইম ,বিলিং সহকারী রিয়া পাল প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিন্মমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ করায় গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছেনা। পাশাপাশি প্রয়োাজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করেRead More


নবীনগরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের ১দফা দাবীতে গতকাল রবিবার (২৯/০৮) স্থানীয় প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে। মানববন্ধনে বর্তমান সরকারের কাছে ১০ গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে যে সকল সহকারি শিক্ষকরা বক্তব্য রাখেন তারা হলেন, সভাপতি ও প্রধান সমন্বয়ক,মোঃ মনির হোসেন, সঞ্চালনায় বাবুল আহমেদ সরকার, লুৎফর রহমান, .মীর মনির, মনিরুল ইসলাম কালন, জেসমিন খানম, ফারুক মিয়া, দেব্রবত চক্রবর্তী, জেসমিন আক্তার,Read More


ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী পেল জিআই স্বীকৃতি

ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি ছানামুখী ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশি গরুর দুধের ছানা দিয়ে তৈরি ব্রাহ্মণবাড়িয়ার শত বছরের ঐতিহ্যবাহী এই মিষ্টান্নের সুনাম দেশজুড়ে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মিষ্টান্ন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বিষয়টি নিশ্চিত করেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হওয়ার বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে নিশ্চিত করে। ডিপিডিটিতে ছানামুখী ভৌগোলিক নির্দেশক (জিআই) নম্বর ৪১। ২৪ সেপ্টেম্বর ডিপিডিটিরRead More


আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন করতে চাই : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচন প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, অনেকে বলে আপনি তো ঢাকা থেকে নির্বাচন করতে পারেন। আপনি গ্রামে সরাইল-আশুগঞ্জ থেকে কেন নির্বাচন করতে চান। আমি বলি, নাড়ির টানে এখানে আসি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন। তিনি বলেন, আমি আপনাদের সন্তান। আমি এখান থেকে নির্বাচন করতে চাই। আল্লাহ যদি আমাকে এই আসন থেকে সংসদ সদস্য করে তাহলে আমাদের ছেলেমেয়েদের আর ঢাকায় যেতে হবে না। এখানেইRead More


খেলাধূলাই পারে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে-ইঞ্জিঃ শ্যামল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক সদর ও বিজয়নগর আসনের ধানের শীষের কান্ডারী ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ফুটবলসহ বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা করতে হবে। আমাদের প্রজন্মরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষাসহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে স্বৈরাচার বিরোধী দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শনিবার বিকালে ভাদুঘর অল সুপার স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সুস্থ শরীর গঠনে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলাই পারে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে।Read More


শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি ও দলীয় আধিপত্য বন্ধ ও নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির শাখা ও দলীয় আধিপত্য বন্ধ ও নিষিদ্ধের দাবিতে, বস্তুর উর্ধে মানব সত্তা ও মানবতার রাজনীতির প্রবক্তা আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় আজ ২৮শে সেপ্টেম্বর শনিবার- সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করেছে ইনসানিয়াত বিপ্লব (humanity revolution) স্টুডেন্ট ফ্রন্ট এর বি-বাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ। শেখ রাসেল এর সঞ্চালনায় ও ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট বি-বাড়িয়া জেলার আহবায়ক মঞ্জু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের উপদেষ্টা সদস্য আশরাফুল হক সুমন, নজরুল ইসলাম, শাহজাদ ভূইয়া, সালমা সাফিরাহ্, এস এম শাহিন, শরীফ মৃধা, রাহিম রায়হান, সাদিয়া জাহান রিতা,Read More


ভারতীয় ঠিকাদার ফিরছে, ব্রাহ্মণবাড়িয়ায় চার লেন সড়কের কাজ শুরু শিগগিরই

আগামী এক সপ্তাহের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন চার লেন সড়কের কাজ পুনরায় শুরু হতে পারে। এই সময়ের মধ্যে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ফিরে আসবে। শুক্রবার দুপুরে সড়কটি পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন, ‘ভারতীয় পক্ষকে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে তোমরা আসো, কাজ করো- আমাদের অসুবিধা হচ্ছে। যতো দ্রুততার সঙ্গে সম্ভব কাজ করো। এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে বলে ভারতীয় হাইকমিশনার নিশ্চিত করেছেন।’ এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন উল্লেখ করে সচিব মো. এহছানুল হক বলেন,Read More


সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০ আসনে জয়লাভ করবে: রুমিন ফারহানা

সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থান আকষ্মিকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এর সাথে অনেক দুঃসহ স্মৃতি জড়িত আছে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০টি আসনে জয়লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে সকল শহীদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্থানীয় বড়িকান্দি গণি শাহ্ মাজার প্রাঙ্গণে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বড়িকান্দি ও ছলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি। রুমিন ফারহানা বলেন, ‘৫ আগষ্টRead More


This site is protected by wp-copyrightpro.com