Main Menu

September, 2024

 

ভারতে মহানবী হযরত মোহাম্মদ(সাঃ) কে নিয়ে কটূক্তি

কসবায় আহলে সুন্নত ওয়াল জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কসবা প্রতিনিধি:: ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরশহরের স্বাধীনতা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন কসবা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি ও পুরকুইল দরবার শরীফের পীর সাহেব মাওলানা ডক্টর ছদর উদ্দিন । জানা যায়, সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে হিন্দু পরোহিত রামগিরি মহারাজ ও বিজেবির সাংসদ নিতেশ রানে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটূক্তি করেন। এর প্রতিবাদে ভারত সহ বাংলাদেশে সকল জেলা ও উপজেলায় দোষীদের বিরুদ্ধে ফাঁসিরRead More


আর্ন্তজাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালী মানববন্ধন

জাতিসংঘ ও বিশ্ব বধির সংস্থা ঘোসিত আর্ন্তজাতিক ইশারা ভাষা দিবস ও আর্ন্তজাতিক বধির সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বধির সংঘ আজ শুক্রবার র‌্যালী ও মানববন্ধন করেছে। মুন্সেফপাড়া থেকে বধির সংঘের শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। এতে তারা ইশারা ভাষার অধিকারে সবাইকে যুক্ত হওয়ার আহবান জানান। এ কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে এসময়ে উপস্থিত ছিলেন নতুনমাত্রার সম্পাদক আল আমীন শাহীন। বধির সংঘের প্রতিনিধিদের মধ্যে ছিলেন সাধারন সম্পাদক জামাল উদ্দিন , সঞ্জিত বসাক,খোকন চন্দ্র শীল, সামসুজ্জামান, সালাম সহ অন্যান্যরা।


আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোস্তফা কামাল আটক

শেষ রক্ষা হয়নি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কমিটিতে পদ পেয়ে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে ‘বাবা’ ডাকা সিটি মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি মোড় এলাকা থেকে মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওসি মোজাফফর হোসেন বলেন, মোস্তফা কামালের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা আছে। তার বাড়ি জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে। গত ২৬ জুন কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগেরRead More


দেশে ইলিশ ১৫-১৮শ টাকা কেজি, আখাউড়া দিয়ে ভারতে গেল ১২শ টাকায়

বাংলাদেশের খুচরা বাজারে ১ কেজি আকারের ইলিশের দাম ১৫শ থেকে ১৮শ টাকা। তবে একই আকারের ইলিশ মাছ ভারতে গেল প্রতি কেজি ১০ ডলার অর্থাৎ ১২শ টাকা কেজি দরে। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭ টন ৩শ কেজি ইলিশ মাছ ভারতে যায়। ছয়টি ট্রাকে এসব মাছ পাঠানো হয়। এর আগে বেলা সাড়ে ১১টা ও বিকালের দিকে মাছগুলো স্থলবন্দরে আনা হয়। কাস্টমস ও বন্দরের ব্যবসায়িদের সূত্রে জানা যায়, স্বর্ণালী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান প্রায় ৪ টন ও বিডিএস কর্পোরেশনRead More


আফ্রিদিকে দেখতে গিয়ে জেলহাজতে আরো দুই ছাত্রলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে থানা হাজতে দেখতে গিয়ে জেল হাজতে আরো দুই ছাত্রলীগ নেতা। তারা হলেন, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসাইন জয় এবং দেলোয়ার হোসেন আদিকে। রাতে র‌্যাব সদস্যরা আফ্রিদিকে থানায় সোপর্দ করার পরপরই দুই ছাত্রলীগ নেতা তাকে দেখতে থানায় গিয়েছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে থানা হাজতে দেখতে আসেন জয় ও আদি। এসময় তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের গ্রেফতার করা হয়। তারা গত ০৪ ও ০৫ আগস্ট বিরাসার এলাকাসহ শহরের বিভিন্ন স্থানেRead More


ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে (২৬) আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করেন র‌্যাব-৯ এর সদস্যরা। রুহুল আমিন আফ্রিদি জেলা শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে।র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, আফ্রিদির বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজয়নগরে পাঁচারের সময় টিসিবির চাল উদ্ধার, মাদ্রাসায় বিতরণ

বিজয়নগরে পাচারের সময় টিসিবির চাল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার রামপুর সড়ক থেকে অটোরিক্সা দিয়ে পাচারের সময় দুটি অটোরিক্সায় ১৪বস্তা টিসিবির চাউল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।জানাযায়, চর ইসলামপুর থেকে চান্দুরা নিয়ে যাওয়ার সময় রামপুর নামক স্থানে দুটি অটোরিক্সা আটকিয়ে টিসিবির চাল উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরইসলামপুর থেকে দুটি অটোরিসা চান্দুরা আসার পথে রামপুর এলাকায় জনতা ১৪ বস্তা (প্রায় ১৪ মণ) টিসিবির চাল আটক করে বিজয়নগর প্রশাসনের কাছে নিয়ে আসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, মো: সাইফুল ইসলাম বলেন,চর ইসলামপুর টু রামপুর সড়কের রামপুরRead More


বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের একটি ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী পরিবারের পক্ষে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মোঃ ফরহাদ মিয়া পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ফরহাদ তার বক্তব্যে উল্লেখ করেন, “গত ২০/সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত ‘ইউরোপ যাওয়ার স্বপ্নে নিঃস্ব নাসিরনগরের ২৫ যুবক’ শিরোনামে, ২১/সেপ্টেম্বর/২০২৪ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘ইতালির কথা বলে ২৬ যুবককে পাঠানো হয় লিবিয়ায়, ‘দালাল চক্রের ফাঁদে পড়েRead More


বিপদজনক অবস্থায় বিদ্যুতের তার ফুটপাতে : অভিযোগের পরও কতৃপক্ষের সাড়া নেই ঘন্টার পর ঘন্টা

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুত বিতরণ ব্যবস্থাপনায় নানা অনিয়ম রয়েছে। একদিকে লোডশেডিং ,পাশাপশি বিদ্যুৎ নিয়ে অভিযোগ করলেও সংশ্লিস্ট মহলের সাড়া মিলে না যথাসময়ে। বিপদজন্ক হলেও অবহেলার কারণে দূঘটনার শংকায় আতংক সৃষ্টি হয় এলাকাবাসীর মাঝে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার এমনই এক ঘটনার অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ (ঘাটুরা)র আওতাধীন হালদার পাড়া এলাকায় গভঃ মডেল গালস স্কুলের সামনে। এখানে বেলা বারটার দিকে বিদ্যুএর মূল সার্ভিস তারের একটি তার পথের মাঝে ঝুলে পড়ে। সেখানে ট্রান্সফর্মারে সংযোগ সহ তারটির প্লাস্টিকের কালো আবরণ অনেক জায়গায় নেই। ঝুলে পড়ে তারের পাশ দিয়ে পথ চলেছে স্কুলের কোমলমতি শিশু কিশোরRead More


কসবায় অবৈধ পথে ভারতে পালাতে গিয়ে একজন আটক

রুবেল আহমেদ : কসবায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় জহিরুল ইসলাম (৪৫) নামে আটক করেছে কাজিয়াতলি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম সুতারমুড়া থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত জহিরুল কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। পরে ওই রাতেই কুমিল্লা কতোয়ালী মডেল থানা পুলিশের নিকট তাকে সোপর্দ করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার রাতে কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কাজিয়াতলি বিওপি’র টহল দল অবৈধ পথে ভারতে পালানোর সময় জহিরুল ইসলামকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাসেRead More


This site is protected by wp-copyrightpro.com