September, 2024
সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামে সংঘর্ষ আহত শতাধিক
সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামে সংঘর্ষ। ঘন্টাতিনেক সংঘর্ষে আহত প্রায় শতাধিক। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক যানবাহন বন্ধ রয়েছে। আজ(২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া ও উসালিয়া পাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষ চলে। শুরু থেকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরাইল থানা পুলিশ পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন । বিকেল তিনটায় বিভিন্ন এলাকার লোকদের সহযোগিতা পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বড্ডা পাড়া গরু বাজারের পাশের রাস্তায় মটরRead More
ফ্যাসিবাদী ও স্বৈরাচার সরকারের সুবিধাবাদীরা ত্যাগী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে
শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ঝুলুম অত্যাচার সহ্য করে বিগত ১৬টি বছর ধরে আমি মোঃ আলমগীর খান উপজেলা যুবদলের রাজনীতি করে আসছি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ পালন করে উপজেলার যুবদলের আহবায়কের দায়িত্ব পালন করছি। রাজনীতি করতে গিয়ে গত ১৬ বছরের অন্তত ৮টি গায়েবী মামলার হয়েছে আমার বিরুদ্ধে। অধিকাংশ মামলায় আসামীদের তালিকায় ৫ থেকে ১০ নাম্বারের মধ্যেই ছিল আমার নাম। সর্বশেষ বৈসম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় ২টি মামলায় আমি ৪ নাম্বার ও ৬নাম্বার আসামী হয়েছি। এছাড়া ঢাকায় সকল সরকার বিরোধীRead More
চট্টগ্রামে বিগত সরকারের আমলে সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিতে স্বজনদের মানববন্ধন
চট্রগ্রাম প্রতিনিধি: গত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্বজনেরা। ২২ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম নগরীর জামাল খান রোডে প্রেসক্লাবের সামনে হয়রানির শিকার অর্ধশত পরিবার বিভিন্ন জেলার আসামি পরিবারের সদস্যারা এই মানববন্ধনে অংশ নেয়। এতে পরিবারের সদস্যদের দাবি তাদের বিরুদ্ধে সঠিক ভাবে মামলা তদন্ত না করে চার্জশিট দেয়া হয়েছে। এ মামলায় কারোর বিরুদ্ধে মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত রায় হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। তাদের পরিবারের দাবি মামলা গুলো পুনরায় তদন্ত করে তাদেরকে জামিন দেয়ার সুযোগ করে দেয়া হউক।
কসবা সীমান্ত দিয়ে ভারতে পাঁচারকালে ইলিশ মাছ জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা দিয়ে ভারতে পাঁচারকালে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক এলাকা থেকে একটি পিকআপসহ এই মাছ আটক করা হয়। এসময় পাচারের সঙ্গে জড়িত থাকায় সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করা হয়। আটক সারোয়ার আলম আদ্রা গ্রামের শহীদ ভূইয়া ছেলে। জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক গ্রামের ভিতর দিয়ে একটি পিকআপে করে ভারতে পাঁচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীRead More
ব্যবসায়ী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন প্রেমিকের ফাঁসির আদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যবসায়ী বাচ্চু মিয়া হত্যা মামলায় তার স্ত্রী রিনা বেগমকে যাবজ্জীবন ও স্ত্রীর প্রেমিক রফিকুল ইসলামকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ শারমিন নিগার সোমবার এ রায় দেন। রায়ের সময় রিনা আদালতে উপস্থিত থাকলেও রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে জেল ওয়ারেন্ট ইস্যু করেছেন আদালত। ২০১৯ সালের ৯ নভেম্বর নিখোঁজ হন বাচ্চু। পরদিন উপজেলার খল্লা গ্রামের কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে থানা পুলিশ ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্ত করে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বাচ্চুর স্ত্রী রিনা তারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ মাসে কোরআনে হাফেজ ৯ বছরের মাসুদ
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী সুলতান মাসুদ নামের এক শিশু ১০ মাসে কোরআনে হাফেজ হওয়ার গোরব অর্জন করেছে। তার এ কৃতিত্বে অভিভাবকসহ শিক্ষক-সহপাঠীরাও আনন্দিত। উজ্জল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার। মাসুদ সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের কৃষক জাকির হোসেনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ার একটি প্রাইভেট মাদ্রাসার ছাত্র। মাসুদের বাবা জাকির হোসেন জানান, ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে মাসুদের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদরাসায় ভর্তির জন্য মাসুদ নিজেই বায়না ধরলে তাকে ২০২৩ সালে মাদ্রাসায় ভর্তি করা হয়। শুরুতে তাকে বাংলার পাশাপাশি পবিত্র কোরআনের হিফজ সবক দেওয়া হয়।Read More
সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া (মিঞা ভাই) এর সহধর্মিনীর ইন্তেকাল, দাফন সম্পন্ন
সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. হুমায়ুন কবিরের বড় ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মিয়া (মিঞা ভাই) এর সহধর্মিনী, দৈনিক দিনদর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এড. কামরুজ্জামান অপুর মমতাময়ী মাতা উত্তর পৈরতলা মন্ত্রী বাড়ি নিবাসী আছিয়া আক্তার (৭৫) গত রোববার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………. রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত রোববার বাদ বাগরিব উত্তর পৈরতলা মন্ত্রী বাড়িস্থ বজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমার ছেলে সারওয়ার জাহান দিপু ও এড. কামরুজ্জামান অপু সকলেরRead More
নবীনগরের রাধিকা সড়কে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো: শুক্কুর খান (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বগডহর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। রবিবার বিকেল সারে ৫টার দিকে উপজেলার রাধিকা সড়কের ওয়ারুক নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন আহত হয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয়রা জানান, উপজেলার রাধিকা সড়কে বেপরোয়া গতি নিয়ে গাড়ি চালানোর কারনে প্রায়ই এসব মর্মান্তিক দুর্ঘটনা সংগঠিত হয়ে থাকে। গত ২০ সেপ্টেম্বর আরো একটি সড়ক দুর্ঘনা সংঘটিত হয়ে এক যুবক নিহত হয়।এসব সড়ক দুর্ঘনাRead More
‘যে আ.লীগ বিএনপিকে মেরেছে তারা এখন আপন হতে চাইবে’- মুশফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, যে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মেরেছে, যাদের জন্য নেতাকর্মীদের চাকরি হয়নি তারা এখন আমাদের আপন হতে চাইবে। বিএনপির ঘাড়ে চড়ে ব্যবসা-বাণিজ্য করতে আসবে। তাদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে। বহু কষ্টের পরে আমরা স্বাধীনতা পেয়েছি। তা যেন নস্যাৎ না হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে বন্যাপরবর্তী ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপির একাংশের আয়োজনে অনুষ্ঠিত সভায় কয়েক হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুশফিকুর রহমান বলেন, গতRead More
কসবায় বিএনপির উদ্যেগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগনের আকাংখা শীর্ষক আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের আকাংখা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার তিনলাখপীর বাজারে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এম,এ ,মান্নান । কসবা উপজেলা বিএনপির আহবায়ক এডঃ ফকর উদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ ,বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূর আলম সিদ্দীকি,সাবেক সদস্য বেলাল উদ্দিন সরকার,কসবা পৌর বিএনপির আহবায়ক শরিফুল ইসলাম শরীফ ,কসবা পৌর বিএনপির সদস্য সচিব আইয়ুম খান প্রমূখ। এ সময় বক্তারা বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেখ রহমানের নির্দেশে নেতাকর্মীদের জনসম্পৃক্ত কাজেRead More



















