September, 2024
দীর্ঘ ১৬ বছর নির্যাতিত ও নিপীড়িত হয়েছি..কসবায় মুশফিকুর রহমান
রুবেল আহমেদ ॥ আমরা দীর্ঘ ১৬ বছর যাবত এদেশে নির্যাতিত-নিপীড়িত হয়েছি, আপনাদের-আমাদের কথা বলার স্বাধীনতা ছিলনা এবং নেতাকর্মীদের জেল-জুলুম খাটতে হয়েছে বলে মন্তব্য করেন কসবা-আখাউড়ার বিএনপি’র সাবেক এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান। শনিবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান ও উপহারসামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমদের ছেলেরা বেকার, চাকরী পায়নি। জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে ছিলো এবং থাকবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আপনাদের সংগে ছিলো এবং এখনোRead More
রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ উপলক্ষ্যে প্রস্তুতির বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাবেক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুসলে উদ্দিন ভূইয়া, সাবেক সহ সভাপতি সৈয়দ আনোয়ার আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিজামুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্তRead More
সবসময় উনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন-সেতুর ভয়েস রেকর্ড ফাঁস
দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছে, কেন তাকিয়েছে সেটাও বুঝি। দেখতে যথেষ্ট সুন্দরীই, বিশ্রীতো আর না! কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছে…তারা কখনোই বোনের সম্মান দেয়নি। সবসময় উনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন। যে মেয়ের শরীরে উনারা হাত দিতে পারতেন, ওকেই ভালো জায়গায় নিয়ে রাখতেন।’ সম্প্রতি এমনই একটি ভয়েস রেকর্ড ফাঁস হয়েছে। কথাগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুর বলে সূত্রে জানা গেছে। উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর তারRead More
কসবায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকােন্ড ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিএনপির আয়োজিত কুটি বাজারে জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৩৩০ বিশিষ্ট সংসদ ও সকল নেতা কর্মীসহ শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন তখন বিশ্ববরেণ্য ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূস দেশের হাল ধরেন। আমরা আশা করি তার নেতৃত্বে দেশের ভঙ্গুর অর্থনীতি সচল হবে। এবং দ্রুত দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমাদের প্রত্যাশা। স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদেরRead More
নিখোঁজ সংবাদ : তরুন উন নবী
বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মিয়া বাড়ির মরহুম তৈয়ব উন নবী এর তৃতীয় সন্তান ও তুহিন মিয়ার বড় ভাই তরুন উন নবী (৬০) বৃহষ্পতিবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে।মানসিকভাবে তিনি বুদ্ধি প্রতিবন্ধী ও বিপর্যস্ত ।হারানোর সময় উনার পরনে ছিল নীল রঙের গেঞ্জি, চেক লুঙ্গী ও পন্সের সেন্ডেল। সাথে মোবাইল ও টাকা পয়সা কিছু নেই।পরিবারের লোকজন তার কোন খোঁজ খবর করতে না পেরে শুক্রবার দুপুরে বিজয়নগর থানায় তার স্ত্রী জুমেলা আক্তার সাধারণ ডায়েরি জিডি করেছেন। তাকে পাওয়া গেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইল।যোগাযোগ – ০১৬১৫২৯০০৬৬,০১৭৮১৯৯৭০০২,০১৬১৪০৪৬৩২৯।
দলীয় শৃখলা ভঙ্গের কারণে আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা নাসির বহিষ্কার
সাধারণ মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দলটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহবায়ক অ্যাড. আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করাRead More
ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারে চট্টগ্রামে গেলেন সাবেক এমপি ফজলে করিম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত দিয়ে পালানোর সময় আটক চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি গত ১২ সেপ্টেম্বর সকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় বিজিবির হাতে আটক হন। এ ঘটনায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. সহিদুল ইসলাম বলেন, বিকেল ৩টার দিকে পুলিশ সাবেকRead More
বিজয়নগরে জশনে জুলুসকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০, বাড়িঘর-দোকানপাট ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আহলে সুন্নাতুল জামাত ও তাবলীগ জামাতের অনুসারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এসময় দাঙ্গাকারীরা বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে। বৃহস্পতিবার সকালে উপজেলার চম্পকনগর এলাকায় এই সংঘর্ষ হয়। এটা প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী ছিল। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন সাটিরপাড়া গ্রামের দৌলত বাড়ি দরবার শরিফ থেকে পীর সৈয়দ নাঈম হুজুর ও মাজেদুল হাসানের নেতৃত্বে একটি জশনে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি চম্পকনগর গ্রামে পৌঁছালে তাবলীগ জামায়াতের নেতা রহমতRead More
কসবায় নিয়োগ বানিজ্য ও অনিয়মের অভিযোগে সুপারের বিরুদ্ধে মানববন্ধন
প্রতিনিধি। কসবায় মেহারী ইউনিয়নের চৌবেপুর আলহাজ্ব শাহআলম দাখিল মাদরাসার সুপার আবদুল আউয়ালের বিরুদ্ধে অনিয়ম ও নিয়োগ বানিজ্যের অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার ১১টার দিকে মাদরাসার সামনে সুপারের পদত্যাগসহ গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মিজানুর রহমান, অভিভাবক সদস্য স্বপন আহমেদ, সহ-সুপার বিল্লাল হোসেন, দশম শিক্ষার্থী মিলি আক্তার সহ অন্যরা। মানববন্ধনে বক্তাগন বলেন, মাদরাসা সুপার আবদুল আউয়াল দুই যুগেরও বেশী সময় ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মাদরাসায় নিজের ইচ্ছে মতো দুর্নীতি ও নিয়োগ বানিজ্য করে আসছে। গত দুই বছরে প্রায় ২১ লাখ টাকাRead More
ছাত্রদল নেতা আদিলের মৃত্যুতে ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলের শোক
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য আদিল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অর্থনৈতিক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল। এক শোকবার্তায় তিনি বলেন, আদিলের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে তার অবদানের কথা চিরকাল স্মরণ করবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।



















