Main Menu

September, 2024

 

কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির পকেট কমিটি করায় প্রতিবাদ সমাবেশ

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কিছু শিক্ষক দ্বারা প্রাথমিক শিক্ষক সমিতির তথাকথিত পকেট কমিটি গঠনের অশুভ পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষকদের একাংশ। বুধবার বিকেলে পৌর শহরের ফুড প্যালেসে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা। সমাবেশে উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন। প্রতিবাদ সমাবেশে উপজেলার ধামসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার দেলী-পাতাইসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসনাত, চাপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজির আহাম্মদ, দক্ষিন শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম, চাটুয়াখলা সরকারীRead More


সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা বিএনপির আহ্বায়ক এড, মান্নান

মিঠু সূত্রধর পলাশ : ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সমসাময়িক বিষয় নিয়ে বুধবার দুপুরে নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মলাই মিয়া,Read More


কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানববন্ধন

রুবেল আহমেদ ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত ঈদে মিলাদুন্নবী উদযাপনে বাধা এবং তাদের লোকজনের উপর হামলা ও আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানবন্ধন করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। মঙ্গলবার সাড়ে ৫টার দিকে উপজেলার খাড়েরা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে এই কমসূচী পালন করা হয়। এতে প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা মাগরিবের নামাজও আদায় করেন সড়ক অবরোধ করে। ফলে দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে জনদুর্ভোগ তৈরি হয় । তাদের কর্মসূচী শেষ হলে রাত সাড়ে ৭ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। উপজেলাRead More


কসবায় এক কোটি ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে এক কোটি ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি পিকআপ ভ্যানে করে পাচারের সময় বিজিবি-৬০ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী গুরুহিত এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে– ১৫৮৪ পিস শাড়ি এবং ১৭৭ পিস থ্রিপিস। মালিকবিহীন অবস্থায় ভারতীয় এসব পণ্য উদ্ধার করা হয়।


ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় মো. আদিল মিয়া নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চিনাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আদিল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের জাহের মিয়ার ছেলে ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য। জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মহসিন হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও আদিল মিয়ার স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জেলা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর শ্বশুড়বাড়ি যাচ্ছিলেন আদিল মিয়া। সেসময় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া জংশনের দিকেRead More


মডেল স্কুলের শিক্ষক হেনস্তার প্রতিবাদে রাস্তায় নামল ছাত্রীরা

ব্রাহ্মণবাড়িয়ায় গভ. মডেল গার্লস হাই স্কুলের শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছে। খোঁজ নিয়ে জানা যায়, গভ. মডেল গার্লস হাই স্কুলের কিছু যৌক্তিক সংস্কারের নামে নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বিদ্যালয়ের কিছু শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে। শিক্ষার্থীদের একটি পক্ষ অভিযোগ তোলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফের প্রশ্রয়ে বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন মৃধা, সাইফুল ইসলাম, নাছিমা, বদরুন্নাহার, ফারজানা আক্তারসহ একাধিক শিক্ষক বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত। এছাড়া এসব শিক্ষকদেরRead More


বিজয়নগরে নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আমেনা বেগম (৫০) নামের এক নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর উত্তর পাড়া তেলিবাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আমেনা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় মানিক মিয়া (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। মানিক মিয়া বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে শ্রীপুর গ্রামে মানিক মিয়ার বাড়িতে ভিক্ষা চাইতে যান আমেনা। আমেনা ওই বাড়ির এক নারীর কাছ থেকে ভিক্ষা নেন। এ সময় মানিক মিয়া আকস্মিকভাবে ভিক্ষুক আমেনাকে মাথায় আঘাত করেন। পরেRead More


বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধা, আহত অন্তত ২০

বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে দৌলতবাড়ি দরবার শরিফের ব্যবস্থাপনায় উপজেলার চম্পকনগর মোড় থেকে ঈদে মিলাদুন্নবীর র‍্যালী বের হওয়ার আগে কিছু কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক জশনে জুলুস প্রতিহতের নামে বাধা দিলে এ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এনিয়ে উপজেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুতর আহতরা হলেন- মো. কামাল হোসেন (৪২), মো. এনাম খাঁ (৪০), মো. রফিকRead More


আশুগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে জুলুসটি শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বর প্রদক্ষিণ করে রেলগেইট হয়ে আশুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসায় গিয়ে শেষ হয়। জুলুসে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য নবী প্রিয় মানুষ অংশ নেয়। পরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ অধ্যক্ষ কাজী মোঃ মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাহাদুরপুর জালালিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খন্দকারRead More


কসবায় ঈদে মিলাদুন্নবী উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ॥আহত অর্ধশতাধিক

রুবেল আহমেদ ॥ কসবায় ঈদে মিলাদুন্নবী উদযাপনকারী আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থক ও হেফাজত সমর্থিত সীরাতুন্নবী (সাঃ) উদযাপনকারী ও তাদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার দুপুরে উপজেলা কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই দলের সমর্থক ও গ্রামবাসীর উপস্থিতিতে এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় উপজেলার কদমতলী এলাকা। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছে। পরে সেনাবাহীনি ও পুলিশ এসে প্রায় দুই তিনঘণ্টা পর পরিস্থিত নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কদমতলী এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহীনি মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদRead More


This site is protected by wp-copyrightpro.com