Main Menu

September, 2024

 

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বৃহৎ ইউনিট ৪৫০ মেগাওয়াট উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর বৃহৎ ইউনিট ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সাউথ ইাউনিট। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে উৎপাদন বন্ধ হয়ে যায় এই ইউনিটের। ফলে জাতীয়গ্রীডে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। এতে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া,কিশোরগঞ্জ,হবিগঞ্জসহ আশেপাশের কয়েকটি জেলায় লোডশেডিং বেড়েছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর নির্বাহী পরিচালক(কারিগরী) প্রকৌশলী আবদুল মজিদ বলেন, গত ১৩ সেপ্টেম্বর বিকালে ওই ইউনিটের গ্যাস টারবাইনের কম্প্রেসারে ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর অশুগঞ্জ পাওয়ার স্টেশনের নিজস্ব প্রকৌশলীরা ইউনিটটি চালু করার চেষ্টা করে ব্যর্থ হয়। ফলে বিদেশী এক্সপার্ট না আসাRead More


ফের নারীসহ আটক স্বেচ্ছাসেবক লীগের কাইয়ুম

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবদুল কাইয়ুম (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে নারীসহ আটক করে পুলিশে দিয়েছেন তাঁর স্ত্রী-সন্তানেরা। আজ রোববার সকালে জেলা শহরের সরকারপাড়ার নিজ বাড়ি থেকে কাইয়ুমকে, এক নারী ও এক যুবকসহ আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে পুলিশে সোপর্দ করেন তাঁর স্ত্রী-সন্তান ও পরিবারের লোকজন। কাইয়ুম ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ–বিষয়ক সম্পাদক। এ সময় উজ্জ্বল মিয়া (৩০) ও এক নারীকে পুলিশে সোপর্দ করা হয়। সদর থানা সূত্রে জানা গেছে, কাইয়ুম জেলা শহরের সরকারপাড়ার একটি বহুতল ভবনে বসবাস করেন। ওই ভবনের চতুর্থ তলায় স্ত্রী-সন্তানRead More


১০ বছর আগের হত্যার ঘটনায় আনিসুল হকসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

২০১৪ সালের ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হাদিস। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভোটকেন্দ্রে দশ বছর আগে গুলিবিদ্ধ হয়ে আব্দুল হাদিস (৪৫) নিহতের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় অন্তত ২০০ জনকে আসামি করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন আব্দুল হাদিসের ভাই বাহার মিয়া। বিচারক আফরিন আহমেদ হ্যাপি মামলাটি নথিভুক্ত করার জন্য আখাউড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। ২০১৪ সালের ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হাদিস। মামলার আসামিদেরRead More


‘গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের বিদায় যেমন স্বস্তির, তেমনি একটি শিক্ষা’

বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের এ বিদায় আমাদের জন্য যেমন স্বস্তির, তেমনি একটি শিক্ষা। ভবিষ্যতে কেউ যদি অন্যায় অবিচার করে তাদের একই ধরনের বিচার হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আওয়ামী লীগের জুলুম নির্যাতনের কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। যার কারণে তাদেরRead More


নবীনগরে সড়ক দুর্ঘটনায় বাঞ্ছারামপুরের ছাত্রদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাইহান আহমেদ ফাহাদ (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া–রাধিকা-নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার (৩০) ও সদর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (৪০) আহত হয়েছেন। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়ার একটি সভায় অংশ নিতে ওই দুই ছাত্রদল নেতাসহ ৪ জন দুটি মোটরসাইকেলে কের কসবায় যাচ্ছিল। পথে ব্রাহ্মণহাতাRead More


শহীদ আবু সাঈদের কবরের পাশে জামিয়া শহিদ আবু সাঈদ কওমি মাদ্রাসা নির্মাণ করা হবে –আল্লামা শায়খ সাজিদুর রহমান

রংপুর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, শহীদ আবু সাঈদের কবরের পাশে জামিয়া শহীদ আবু সাঈদ নামে কওমি মাদ্রাসা নির্মাণ করা হবে। হেফাজত ইসলামের নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, হেফাজত ইসলামের অর্থ সম্পাদক মাওলানা মুফতি মনির কাসেমী ও স্থানীয় হেফাজত নেতৃবৃন্দ পরে হেফাজতে ইসলামেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ চার ছিনতাইকারী আটক

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ চার ছিনতাইকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হল, জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার রিপন মিয়া (২২), মোহাম্মদ আমির হোসেন (২০), মোহাম্মদ রিদয় (১৮) ও আকাশ মিয়া (১৮)। আটককৃতদের কাছ থেকে দুটি বড় রাম দা, একটি ছুরি, একটি লাঠি ও ছিনতাই করা একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের জেলা শহরের পুনিয়াউট এলাকায় অভিযানRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লোকনাথ উদ্যানের  (টেংকেরপাড়) সামনের ডাস্টবিন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, সকালে ট্যাংকের পাড়ের সামনের ডাস্টবিন পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতা কর্মীরা কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি আরো বলেন, ট্যাংকের পাড়ের আশেপাশে বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক রয়েছে। কেউ হয়তোবা রাতে অবৈধ গর্ভপাত করে বাচ্চার লাশ ডাস্টবিনে ফেলে যান।Read More


‘পুলিশের ওপর এখন আর রাজনৈতিক দলের চাপ নেই’

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

এখন আর কোনো রাজনৈতিক দলের চাপ নেই বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। তিনি বলেন, সবকিছুতে পুলিশ টাকা নিয়েছে বলে একটা দুর্নাম ছিলো। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। কেউ পুলিশকে ঘুষখোর বললে খারাপ লাগে বলেও মন্তব্য করেন পুলিশ সুপার। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। তিনি বলেছেন,পুলিশের প্রতি মানুষের ক্ষোভ আছে, কারণ পুলিশ তাদের দায়িত্ব পালন করেনি। কমান্ডিং থেকে নিচের স্তর পর্যন্ত সবাই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে গেছে। একটা দলের আজ্ঞাবাহ হয়ে কাজ করতেRead More


সদর হাসপাতালে জরুরি বিভাগে শ্যালক-দুলাভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে জরুরি বিভাগে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ রহমত উল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় চিকিৎসা নিতে আসা দুপক্ষের লোকজন জরুরি বিভাগের ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাসপাতালের রোগীসহ আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এ ঘটনায় দীর্ঘ সময় চিকিৎসাসেবা ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার গজারিয়া গ্রামের আনোয়ারের ছেলে দ্বীন ইসলামের স্ত্রী যৌতুকের মামলা করেন। একই মামলায় মৃত শহীদ ভূইয়ার ছেলেRead More


This site is protected by wp-copyrightpro.com