Main Menu

Saturday, September 14th, 2024

 

নবীনগরে সড়ক দুর্ঘটনায় বাঞ্ছারামপুরের ছাত্রদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাইহান আহমেদ ফাহাদ (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া–রাধিকা-নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার (৩০) ও সদর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (৪০) আহত হয়েছেন। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়ার একটি সভায় অংশ নিতে ওই দুই ছাত্রদল নেতাসহ ৪ জন দুটি মোটরসাইকেলে কের কসবায় যাচ্ছিল। পথে ব্রাহ্মণহাতাRead More


শহীদ আবু সাঈদের কবরের পাশে জামিয়া শহিদ আবু সাঈদ কওমি মাদ্রাসা নির্মাণ করা হবে –আল্লামা শায়খ সাজিদুর রহমান

রংপুর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, শহীদ আবু সাঈদের কবরের পাশে জামিয়া শহীদ আবু সাঈদ নামে কওমি মাদ্রাসা নির্মাণ করা হবে। হেফাজত ইসলামের নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, হেফাজত ইসলামের অর্থ সম্পাদক মাওলানা মুফতি মনির কাসেমী ও স্থানীয় হেফাজত নেতৃবৃন্দ পরে হেফাজতে ইসলামেরRead More


This site is protected by wp-copyrightpro.com