Main Menu

October, 2023

 

বিজয়নগরে অবরোধ  ডেকে মাঠে নেই বিএনপি, যান চলাচল স্বাভাবিক 

বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে বিএনপির ডাকা অবরোধ  পালিত হয়নি। আজ মঙ্গলবার সকাল  থেকেই উপজেলার বিভিন্ন সড়কে যানচলাচল স্বাভাবিক ছিল। তবে ঢাকা সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল কম থাকলে ও  ট্রাক,লোকাল বাস, প্রাইভেটকার সহ ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল এবং ব্যাংক, বীমা, বেসরকারি  ও  সরকারী অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক ছিল ।উপজেলার কোন জায়গায় কোন  বিএনপির নেতা কর্মীকে দেখা যায়নি। তবে জনগণের জানমালের নিরাপত্তার জন্য  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা সহকারী কমিশনার  ভূমি মেহেদী হাসান খান শাওন এর নেতৃত্বে একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে।এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্তRead More


ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী রোহান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার শেখ হাসিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী আতিকের ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- হৃদয় (১৮), সাইফ (১৯) নাদিম (২১)। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, নিহত রোহান তার বন্ধুকে নিয়ে সন্ধ্যার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকার শেখ হাসিনা সড়কে ঘুরতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তাদেরRead More


বাবা’র বড় সন্তান পৈত্রিক সম্পক্তি থেকে বঞ্চিত

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া সরাইল  উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের আবুল কাশেম(লাল চান) মিয়ার বড় ছেলে আলাল মিয়া কে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন তার সৎ মা ও ভাই – বোনেরা। বর্তমানে আলাল মিয়া’কে তারা বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছেন ও বিভিন্ন ভাবে প্রাননাশের হুমকি দিতে শুরু করে। এ বিষয়ে গ্রামে একাধিক সালিশও হয়েছে। সরজমিন ও মামলা সূত্রে জানা যায়, আলাল মিয়া ‘কে সকল সম্পক্তি থেকে বঞ্চিত করে তার সৎ মা ও ভাই- বোনেরা। তাকে না জানিয়ে তাদের নামে খতিয়ানে অন্তর্ভুক্ত করে নেয়। যা থেকে আলাল মিয়া কে বঞ্চিতRead More


সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কসবা প্রেসক্লাব’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় স্বাধীনতা চত্ত্বরে কসবা প্রেসক্লাব’র উদ্যোগে ঢাকায় বিএনপি’র সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর নেতা-কর্মীদের নগ্ন হামলা, ক্যামেরা-গাড়ি ভাংচুর ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ সোলেমান খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাব সহ-সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক রুবেল আহমেদ, কার্যকরী সদস্য নাজমুল হক সজল, সদস্য তাছলিমা আক্তার কাকলী, ও সদস্য মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপালRead More


সরাইলে ফিলিস্তিনিদের উপর ইজরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোহাম্মদ মাসুদ, সরাইল। ফিলিস্তিনি মুসলমানদের উপর ইজরাইলী বাহিনীর হামলা ও নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।আজ সরাইল ৩১ অক্টোবর মঙ্গবার সকালে সরাইল শহিদ মিনার প্রাঙ্গনে সরাইল উলামায়ে কেরামসহ তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উচালিয়াপাড়ার মাদ্রাসার মোহতামিম মাওলানা জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান, সৈয়দটুলা মাদ্রাসার মোহতামিম মইনুল ইসলাম, আলি নগর মাদ্রাসার শিক্ষক মুফতি রায়হান উদ্দিন, কুট্টাপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের আহমেদ,আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, সরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. জব্বার, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ইকবাল মাওলানা ওসমান গনি, মাওলানাRead More


নবীনগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারিশকে বাদ দিয়ে নামজারির অভিযোগ

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে পারিবারিক সম্পতি সক্রান্ত বিরোধের জের ধরে ষ্ট্যাম্প জালিয়াতি ও ভূমি সহকারি কর্মকর্তার যোগসাজসে বেআইনীভাবে ১১জন ওয়ারিশকে মধ্যে ১০জনকে বাদ দিয়ে কোন রকম বন্টননামা ছাড়াই নামজারি করে সম্মত্তি দখলের অভিযোগ করা হয় এক ভাইয়ের বিরুদ্ধে। ইব্রাহিমপুর পূর্বপাড়ার মৃত মোঃ শাহজাহান মিয়ার স্ত্রী রিনা বেগমসহ ১০ ওয়ারিশ এক সংবাদ সম্মেলনে তাদের ভাই এরশাদ মিয়ার বিরুদ্ধে এ জালিয়াতির অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ওই ১০ ওয়ারিশের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ তমিজ উদ্দিন। সুত্র জানায়,ওই গ্রামের মৃত শাহজাহান মিয়ার বসতভিটিসহ জমির পরিমান ২৮৫ শতাংশ। উক্তRead More


কাজ শেষের আগেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল মসজিদ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সারাদেশের ৬৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ট পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল মসজিদের উদ্বোধন করেন। এ উপলক্ষে সদর মডেল মসজিদের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি হেলালRead More


আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন ১লা নভেম্বর, চূড়ান্ত ট্র্যায়াল সম্পন্ন

প্রথমবারের মতো আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে ট্রেন নিয়ে ভারতের আগরতলায় গেল বাংলাদেশের ট্রেন। সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে বাংলাদেশের রেলের ৬ জন স্টাফ নিয়ে বাংলাদেশের গঙ্গাসাগর নব নির্মিত রেলওয়ে স্টেশন থেকে ৫টি বগি করে একটি ট্রায়াল ট্রেন ভারতের আগরতলা নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক( ট্রায়াল ট্রেন হিসেবে) বাংলাদেশ গঙ্গাসাগর হতে ছেড়ে যায়। এর আগে চলতি বছরের গত মাসে সেপ্টেম্বরের ১৪ তারিখে প্রথম ট্রায়াল রান বা ট্রেন চলে বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে। পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হওয়ায় আগামী পহেলা নভেম্বর বুধবার দুই দেশের প্রধানমন্ত্রী রেলপথটির উদ্বোধন করবেন বলেRead More


দুইদিন দেশের ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হবে

কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই ৪ আপগ্রেডেশন কাজের জন্য আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে। রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ২ নভেম্বরও একই সময়ে ইন্টারনেট সেবায় এই বিঘ্ন ঘটতে পারে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপগ্রেডেশন সম্পন্ন হওয়ার পর প্রথম সাবমেরিন ক্যাবলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসRead More


গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু

পাকিস্তানের ইসলামী আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল রবিবার (২৯ অক্টোবর) পাঞ্জাবের তালাম্বাতে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে মাওলানা তারিক জামিল নিজেই ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে তারিক জামিল লিখেন, ‘আমার ছেলে তালাম্বাতে ইন্তেকাল করেছে। তার মৃত্যুর খবর আমাদের শোকাহত করে তুলেছে। এমন শোকের মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। আসিমের জানাজা সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তালাম্বায় আমাদের নিজ গ্রাম রাইসাবাদে অনুষ্ঠিত হবে।Read More


This site is protected by wp-copyrightpro.com